১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯ | DS30: ২,০৯৯.৪৯ +৮.৭২ | লেনদেন: ৮,৮৭৮.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯
আন্তর্জাতিক

নেতানিয়াহু সরকারকে ক্ষমতাচ্যুত করতে আরব জোট নেতার হুঁশিয়ারি

নেতানিয়াহু সরকারকে ক্ষমতাচ্যুত করতে আরব জোট নেতার হুঁশিয়ারি
ছবি : জি বাংলা নিউজ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করতে এবং পরবর্তী সরকার গঠনে নিজেদের শর্ত বাস্তবায়নে আরব রাজনৈতিক জোট ‘জয়েন্ট লিস্ট’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন জোটটির নেতা ইউসুফ জাবারিন। তিনি বলেছেন, সরকার পরিবর্তনে সম্ভাব্য সব রাজনৈতিক ও সংসদীয় উপায় ব্যবহার করবেন তাঁরা। খবর আনাদোলু এজেন্সির।

শনিবার (১০ অক্টোবর) নিজের কার্যালয় থেকে প্রকাশিত এক বক্তৃতায় জাবারিন বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নেতানিয়াহু, ইতামার বেন-গভির ও বেজালেল স্মোট্রিচের জোট সরকারের বিকল্প সরকার গঠনে জয়েন্ট লিস্টের সঙ্গে আলোচনা করা প্রয়োজন।

আসন্ন নির্বাচনকে নিজেদের ভবিষ্যৎ রক্ষার লড়াই হিসেবে উল্লেখ করে তিনি বর্তমান সরকারের বিরুদ্ধে আরব নাগরিকদের ওপর ধারাবাহিক হামলা ও উসকানিমূলক আচরণের অভিযোগ করেন।

‘জাবারিনের ভাষ্য অনুযায়ী, তাঁদের দাবির মধ্যে রয়েছে নির্দিষ্ট সময়সীমা, বাজেট ও তদারকি ব্যবস্থার মাধ্যমে অপরাধ দমন; বাড়িঘর ভাঙার কার্যক্রম বন্ধ; মাস্টারপ্ল্যান অনুমোদন; তরুণ দম্পতিদের জন্য জমির ব্যবস্থা এবং নেগেভ অঞ্চলের স্বীকৃতিহীন আরব গ্রামগুলোকে স্বীকৃতি দেওয়া…’

— আন্তর্জাতিক ডেস্ক

রাজনৈতিক ঐক্যের গুরুত্ব তুলে ধরে জাবারিন বলেন, আরব সমাজের দাবির ভিত্তিতে গঠিত জয়েন্ট লিস্ট বিভিন্ন দল ও রাজনৈতিক পরিমণ্ডলের মধ্যে বৃহত্তর ঐক্যের প্রতীক। এই ঐক্য আরব নাগরিকদের রাজনৈতিক দরকষাকষির সক্ষমতা বাড়িয়েছে। তাঁদের প্রধান অগ্রাধিকার হলো আরব জনগোষ্ঠীর জন্য নিরাপত্তা নিশ্চিত করা।

আরও পড়ুন কেন ভগত সিংকে সমর্থন করেছিলেন জিন্নাহ ও আল্লামা ইকবাল? কেন ভগত সিংকে সমর্থন করেছিলেন জিন্নাহ ও আল্লামা ইকবাল? আন্তর্জাতিক ১৩ ঘণ্টা আগে

জাবারিনের ভাষ্য অনুযায়ী, তাঁদের দাবির মধ্যে রয়েছে নির্দিষ্ট সময়সীমা, বাজেট ও তদারকি ব্যবস্থার মাধ্যমে অপরাধ দমন; বাড়িঘর ভাঙার কার্যক্রম বন্ধ; মাস্টারপ্ল্যান অনুমোদন; তরুণ দম্পতিদের জন্য জমির ব্যবস্থা এবং নেগেভ অঞ্চলের স্বীকৃতিহীন আরব গ্রামগুলোকে স্বীকৃতি দেওয়া।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করতে এবং পরবর্তী সরকার গঠনে নিজেদের শর্ত বাস্তবায়নে আরব রাজনৈতিক জোট ‘জয়েন্ট লিস্ট’ গুরুত্বপূর…
  • শনিবার (১০ অক্টোবর) নিজের কার্যালয় থেকে প্রকাশিত এক বক্তৃতায় জাবারিন বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নেতানিয়াহু, ইতামার বেন-গভির ও বেজালেল স্মোট্রিচের জোট সর…
  • আসন্ন নির্বাচনকে নিজেদের ভবিষ্যৎ রক্ষার লড়াই হিসেবে উল্লেখ করে তিনি বর্তমান সরকারের বিরুদ্ধে আরব নাগরিকদের ওপর ধারাবাহিক হামলা ও উসকানিমূলক আচরণের অভিযোগ করেন।
  • রাজনৈতিক ঐক্যের গুরুত্ব তুলে ধরে জাবারিন বলেন, আরব সমাজের দাবির ভিত্তিতে গঠিত জয়েন্ট লিস্ট বিভিন্ন দল ও রাজনৈতিক পরিমণ্ডলের মধ্যে বৃহত্তর ঐক্যের প্রতীক।

তিনি বলেন, যারা জয়েন্ট লিস্টের সমর্থন চাইবে, তাদের এসব দাবি নিয়ে আলোচনা করতে হবে। গাজায় ফিলিস্তিনিদের হত্যাকাণ্ড এবং পশ্চিম তীরে সহিংসতা নিয়েও জোটটি নীরব থাকবে না বলে জানান তিনি। একই সঙ্গে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে হামলা, নির্যাতন, আজানে বাধা এবং গির্জা ও ধর্মযাজকদের ওপর হামলার নিন্দা জানান।

আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, ৯ অক্টোবর প্রকাশিত একটি ইসরায়েলি জনমত জরিপে দেখা গেছে, নেতানিয়াহুর বিকল্প সরকার গঠনের ক্ষেত্রে ইহুদি বিরোধী দলগুলোকে আরব আইনপ্রণেতাদের সমর্থনের ওপর নির্ভর করতে হতে পারে। তবে জরিপে অংশ নেওয়া অধিকাংশ ইহুদি নাগরিক পরবর্তী সরকারে আরব দলগুলোর অন্তর্ভুক্তির বিরোধিতা করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ইসরায়েলের ১২০ আসনের নেসেটে কোনো পক্ষ একক সংখ্যাগরিষ্ঠতা পাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তার মধ্যে আগামী ২৭ অক্টোবরের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।

আন্তর্জাতিক থেকে আরও

শক্তিশালী এল নিনোর প্রভাবে পেরু ও ইকুয়েডরে ভয়াবহ বন্যা, নিহত ৩৪ শক্তিশালী এল নিনোর প্রভাবে পেরু ও ইকুয়েডরে ভয়াবহ বন্যা, নিহত ৩৪শক্তিশালী এল নিনোর প্রভাবে অতিবৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে পড়েছে দক্ষিণ আমেরিকার দুই দেশ পেরু ও ইকুয়েডর। দেশ দুটির বিভিন্ন শহরের সড়ক, ঘরবাড়ি… ১৬ ঘণ্টা আগে সরকারের পদত্যাগের দাবিতে উত্তাল আলবেনিয়া সরকারের পদত্যাগের দাবিতে উত্তাল আলবেনিয়াআলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগের দাবিতে রাজপথে নেমেছেন হাজারো মানুষ।… ১৬ ঘণ্টা আগে আমিরাতের জাহাজ ছিনতাই করল সোমালি দস্যুরা আমিরাতের জাহাজ ছিনতাই করল সোমালি দস্যুরাএডেন উপসাগরে ইয়েমেন উপকূল থেকে সংযুক্ত আরব আমিরাতের মালিকানাধীন একটি পণ্যবাহী জাহাজ ছিনতাই করেছে সোমালিয়ার জলদস্যুরা। জেলের ছদ্মবেশে… ১৬ ঘণ্টা আগে চীন-পাকিস্তান-তুরস্কের সামরিক ঘনিষ্ঠতায় নিরাপত্তাঝুঁকি দেখছে ভারত চীন-পাকিস্তান-তুরস্কের সামরিক ঘনিষ্ঠতায় নিরাপত্তাঝুঁকি দেখছে ভারতচীন, পাকিস্তান ও তুরস্কের ক্রমবর্ধমান সামরিক সহযোগিতাকে ভারতের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে দেখছে নয়াদিল্লি। বিশেষ করে… ১ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

নেতানিয়াহু সরকারকে ক্ষমতাচ্যুত করতে আরব জোট নেতার হুঁশিয়ারি

১১ অক্টোবর ২০২৬, ৫:১০ এএম · আন্তর্জাতিক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করতে এবং পরবর্তী সরকার গঠনে নিজেদের শর্ত বাস্তবায়নে আরব রাজনৈতিক জোট ‘জয়েন্ট লিস্ট’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন জোটটির নেতা ইউসুফ জাবারিন। তিনি বলেছেন, সরকার পরিবর্তনে সম্ভাব্য সব রাজনৈতিক ও সংসদীয় উপায় ব্যবহার করবেন তাঁরা। খবর।

ফটোকার্ড

নেতানিয়াহু সরকারকে ক্ষমতাচ্যুত করতে আরব জোট নেতার হুঁশিয়ারি

নেতানিয়াহু সরকারকে ক্ষমতাচ্যুত করতে আরব জোট নেতার হুঁশিয়ারি

নেতানিয়াহু সরকারকে ক্ষমতাচ্যুত করতে আরব জোট নেতার হুঁশিয়ারি

শিরোনাম