১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯ | DS30: ২,০৯৯.৪৯ +৮.৭২ | লেনদেন: ৮,৮৭৮.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯
বিনোদন

‘কাজ দেওয়ার নামে শারীরিক সম্পর্ক করতে বলেছিলেন’

‘কাজ দেওয়ার নামে শারীরিক সম্পর্ক করতে বলেছিলেন’
ছবি : জি বাংলা নিউজ

কাস্টিং কাউচের শিকার হওয়ার অভিজ্ঞতা প্রকাশ করেছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, অভিনয়ের সুযোগ দেওয়ার বিনিময়ে এক পরিচালক তাঁর কাছে শারীরিক সম্পর্কের প্রস্তাব দিয়েছিলেন। এ ছাড়া সাবেক প্রেমিকের শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হওয়ার কথাও তুলে ধরেছেন তিনি।

নীতি জানান, তখন তিনি দক্ষিণী সিনেমায় কাজ করছিলেন এবং মাত্র দুটি ছবিতে অভিনয় করেছিলেন। প্রথম ছবির পরিচালক পরে তাঁকে আরেকটি ছবিতে কাজের প্রস্তাব দেন। তবে ফোনে ওই পরিচালক তাঁকে জানান, নতুন ছবিতে চরিত্রটি পেতে হলে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক করতে হবে।

অভিনেত্রী বলেন, এমন প্রস্তাবে তিনি হতবাক হয়ে যান। কীভাবে প্রতিক্রিয়া জানাবেন, তা বুঝতে না পেরে ফোন কেটে দেন এবং পরিচালকের নম্বর ব্লক করে দেন। পরে কী ঘটেছে, তা জানাতে মাকে ফোন করেন। ওই পরিচালককে বয়স্ক ব্যক্তি হিসেবে উল্লেখ করে নীতি বলেন, এর আগে তাঁকে অন্য নারীদের সঙ্গেও দেখেছিলেন, কিন্তু কখনো ভাবেননি যে তিনি এমন প্রস্তাব দেবেন।

‘ওই পরিচালককে বয়স্ক ব্যক্তি হিসেবে উল্লেখ করে নীতি বলেন, এর আগে তাঁকে অন্য নারীদের সঙ্গেও দেখেছিলেন, কিন্তু কখনো ভাবেননি যে তিনি এমন প্রস্তাব দেবেন।’

— জি বাংলা ডেস্ক

সাক্ষাৎকারে সাবেক প্রেমিকের নির্যাতনের কথাও জানান নীতি। তাঁর ভাষ্য, ওই সম্পর্কের সময় তিনি মানসিক ও শারীরিক নির্যাতন সহ্য করেছেন। একপর্যায়ে সাবেক প্রেমিক তাঁকে সিগারেট দিয়ে পুড়িয়ে দেন এবং চড় মারেন।

আরও পড়ুন ‘দিলরুবা দিলনাশি’ দিয়ে অন্তর্জাল মাতানো এই তরুণকে চেনেন কেউ? ‘দিলরুবা দিলনাশি’ দিয়ে অন্তর্জাল মাতানো এই তরুণকে চেনেন কেউ? বিনোদন ১২ ঘণ্টা আগে

নীতি বলেন, সাবেক প্রেমিকের জন্মদিনের এক রাতে তিনি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে চড় মারেন। ওই ঘটনার পরই সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন অভিনেত্রী।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • কাস্টিং কাউচের শিকার হওয়ার অভিজ্ঞতা প্রকাশ করেছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর।
  • নীতি জানান, তখন তিনি দক্ষিণী সিনেমায় কাজ করছিলেন এবং মাত্র দুটি ছবিতে অভিনয় করেছিলেন।
  • অভিনেত্রী বলেন, এমন প্রস্তাবে তিনি হতবাক হয়ে যান।
  • সাক্ষাৎকারে সাবেক প্রেমিকের নির্যাতনের কথাও জানান নীতি।

বহু বছর পর অতীতের এসব দুঃসহ অভিজ্ঞতার কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন নীতি টেলর।

বিনোদন থেকে আরও

‘সিআইডি’র ইন্সপেক্টর বিবেক এখন কোথায়? ‘সিআইডি’র ইন্সপেক্টর বিবেক এখন কোথায়?ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘সিআইডি’র ইন্সপেক্টর বিবেক চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন বিবেক মাশরু। তবে অভিনয়জীবনের সেই পরিচিতি পেছনে… ১ দিন আগে সেরা ৩০-এ জায়গা না পেলেও দুই পর্বে সেরা হন মাহি সেরা ৩০-এ জায়গা না পেলেও দুই পর্বে সেরা হন মাহিমিস ইউনিভার্সের ৭৫তম আসরে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বৈশ্বিক মঞ্চে অংশ নিয়েছিলেন মডেল-অভিনেত্রী সামিরা খান মাহি। প্রতিযোগিতার চূড়ান্ত… ১ দিন আগে ১৫ বছর পর একসঙ্গে শাহরুখ-কারিনা, কেমন হলো ‘ড্যাডি কুল’? ১৫ বছর পর একসঙ্গে শাহরুখ-কারিনা, কেমন হলো ‘ড্যাডি কুল’?দীর্ঘ ১৫ বছর পর আবারও পর্দায় একসঙ্গে হাজির হয়েছেন বলিউডের জনপ্রিয় জুটি শাহরুখ খান ও কারিনা কাপুর খান। ২০১১ সালে ‘রা.ওয়ান’ সিনেমার ‘চাম্মাক… ১ দিন আগে বড়পর্দায় আত্মপ্রকাশ অভিনেত্রী শতাব্দীকন্যা শামিয়ানার বড়পর্দায় আত্মপ্রকাশ অভিনেত্রী শতাব্দীকন্যা শামিয়ানার১৯৮৬ সালে তপন সিনহার ‘আতঙ্ক’ সিনেমার মাধ্যমে অভিনয়জীবন শুরু করেছিলেন টালিউড অভিনেত্রী শতাব্দী রায়। ঠিক চার দশক পর মায়ের পথেই হাঁটতে চলেছেন… ২ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

‘কাজ দেওয়ার নামে শারীরিক সম্পর্ক করতে বলেছিলেন’

১২ অক্টোবর ২০২৬, ১:২২ পিএম · বিনোদন

কাস্টিং কাউচের শিকার হওয়ার অভিজ্ঞতা প্রকাশ করেছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, অভিনয়ের সুযোগ দেওয়ার বিনিময়ে এক পরিচালক তাঁর কাছে শারীরিক সম্পর্কের প্রস্তাব দিয়েছিলেন। এ ছাড়া সাবেক প্রেমিকের শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হওয়ার কথাও তুলে ধরেছেন তিনি।

ফটোকার্ড

‘কাজ দেওয়ার নামে শারীরিক সম্পর্ক করতে বলেছিলেন’

‘কাজ দেওয়ার নামে শারীরিক সম্পর্ক করতে বলেছিলেন’

‘কাজ দেওয়ার নামে শারীরিক সম্পর্ক করতে বলেছিলেন’

শিরোনাম