১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯ | DS30: ২,০৯৯.৪৯ +৮.৭২ | লেনদেন: ৮,৮৭৮.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯
আন্তর্জাতিক

ব্যাটম্যানের মুখোশ পরে প্রতিবাদ, রাহুল-খাড়গিকে কটাক্ষ বিজেপির

ব্যাটম্যানের মুখোশ পরে প্রতিবাদ, রাহুল-খাড়গিকে কটাক্ষ বিজেপির
ছবি : জি বাংলা নিউজ

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হিসেবে ব্যাটম্যানের মুখোশ পরেছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও দলটির নেতা রাহুল গান্ধী। তবে তাদের এই কৌশল কার্যকর হয়নি বলে মন্তব্য করেছেন বিজেপি নেতারা। তাদের অভিযোগ, তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করার বিরোধী প্রচেষ্টার অংশ এই প্রতীকী প্রতিবাদ।

ঘটনার সূত্রপাত গতকাল নয়াদিল্লির কেন্দ্রীয় এলাকায় বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বিক্ষোভ মিছিলকে ঘিরে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার প্রতিবাদে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এ কর্মসূচি পালন করেন বিরোধী নেতারা।

বিক্ষোভ চলাকালে কয়েকজন তরুণকে ব্যাটম্যানের মুখোশ পরে আসতে দেখা যায়। তাদের দেখে রাহুল গান্ধীও একটি মুখোশ নেন। তরুণ প্রজন্মের সঙ্গে সংযোগ তৈরির সুযোগ হিসেবে তিনি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে বাসে যাত্রার সময় মুখোশটি পরেন। এমনকি প্রবীণ কংগ্রেস নেতাকেও মুখোশ পরতে সাহায্য করেন তিনি।

‘জবাবে তিনি বলেছিলেন, ‘এটুকু বলা যায়, আমাকে আর ব্যাটম্যানকে কখনো একই ঘরে একসঙ্গে দেখা যায়নি।’ পরে নয়াদিল্লির কেন্দ্রীয় এলাকায় কংগ্রেসের কার্যালয়গুলোতে রাহুল গান্ধীকে ‘বাস্তব জীবনের ব্যাটম্যান’ আখ্যা দিয়ে পোস্টারও দেখা যায়।’

— আন্তর্জাতিক ডেস্ক

তবে বিজেপি নেতাদের মতে, এই প্রতীকী প্রতিবাদ বিরোধীদের উদ্দেশ্য পূরণ করতে পারেনি। তরুণদের বিভ্রান্ত করার যে চেষ্টা বিরোধীরা করছে বলে বিজেপির অভিযোগ, তার প্রেক্ষাপটে এই কৌশল কার্যকর হয়নি বলে দাবি তাদের।

আরও পড়ুন কেন ভগত সিংকে সমর্থন করেছিলেন জিন্নাহ ও আল্লামা ইকবাল? কেন ভগত সিংকে সমর্থন করেছিলেন জিন্নাহ ও আল্লামা ইকবাল? আন্তর্জাতিক ১৪ ঘণ্টা আগে

কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত সিং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রাহুল গান্ধী ও খাড়গিকে ব্যাটম্যান ও তার সহযোগী রবিনের সঙ্গে তুলনা করে কটাক্ষ করেন।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হিসেবে ব্যাটম্যানের মুখোশ পরেছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও দলটির নেতা রাহু…
  • ঘটনার সূত্রপাত গতকাল নয়াদিল্লির কেন্দ্রীয় এলাকায় বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বিক্ষোভ মিছিলকে ঘিরে।
  • বিক্ষোভ চলাকালে কয়েকজন তরুণকে ব্যাটম্যানের মুখোশ পরে আসতে দেখা যায়।
  • তবে বিজেপি নেতাদের মতে, এই প্রতীকী প্রতিবাদ বিরোধীদের উদ্দেশ্য পূরণ করতে পারেনি।

তিনি লেখেন, ‘দিল্লি গথাম নয়, আর আমাদের কোনো অন্ধকার সুপারহিরো ও রবিনের প্রয়োজন নেই।’

ব্যাটম্যানের কাল্পনিক জগতে গথাম সিটি অপরাধপ্রবণ শহর হিসেবে পরিচিত। সেই প্রসঙ্গ টেনেই কেন্দ্রীয় মন্ত্রী মন্তব্যটি করেছেন বলে ধারণা করা হচ্ছে।

এর আগে গত আগস্টে ইনস্টাগ্রামে শিক্ষার্থী ও জেন-জি প্রজন্মের সঙ্গে এক আলাপচারিতায় রাহুল গান্ধীকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কি ব্যাটম্যান? জবাবে তিনি বলেছিলেন, ‘এটুকু বলা যায়, আমাকে আর ব্যাটম্যানকে কখনো একই ঘরে একসঙ্গে দেখা যায়নি।’

পরে নয়াদিল্লির কেন্দ্রীয় এলাকায় কংগ্রেসের কার্যালয়গুলোতে রাহুল গান্ধীকে ‘বাস্তব জীবনের ব্যাটম্যান’ আখ্যা দিয়ে পোস্টারও দেখা যায়।

তথ্যসূত্র: এনডিটিভি

আন্তর্জাতিক থেকে আরও

শক্তিশালী এল নিনোর প্রভাবে পেরু ও ইকুয়েডরে ভয়াবহ বন্যা, নিহত ৩৪ শক্তিশালী এল নিনোর প্রভাবে পেরু ও ইকুয়েডরে ভয়াবহ বন্যা, নিহত ৩৪শক্তিশালী এল নিনোর প্রভাবে অতিবৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে পড়েছে দক্ষিণ আমেরিকার দুই দেশ পেরু ও ইকুয়েডর। দেশ দুটির বিভিন্ন শহরের সড়ক, ঘরবাড়ি… ১৬ ঘণ্টা আগে সরকারের পদত্যাগের দাবিতে উত্তাল আলবেনিয়া সরকারের পদত্যাগের দাবিতে উত্তাল আলবেনিয়াআলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগের দাবিতে রাজপথে নেমেছেন হাজারো মানুষ।… ১৬ ঘণ্টা আগে আমিরাতের জাহাজ ছিনতাই করল সোমালি দস্যুরা আমিরাতের জাহাজ ছিনতাই করল সোমালি দস্যুরাএডেন উপসাগরে ইয়েমেন উপকূল থেকে সংযুক্ত আরব আমিরাতের মালিকানাধীন একটি পণ্যবাহী জাহাজ ছিনতাই করেছে সোমালিয়ার জলদস্যুরা। জেলের ছদ্মবেশে… ১৬ ঘণ্টা আগে চীন-পাকিস্তান-তুরস্কের সামরিক ঘনিষ্ঠতায় নিরাপত্তাঝুঁকি দেখছে ভারত চীন-পাকিস্তান-তুরস্কের সামরিক ঘনিষ্ঠতায় নিরাপত্তাঝুঁকি দেখছে ভারতচীন, পাকিস্তান ও তুরস্কের ক্রমবর্ধমান সামরিক সহযোগিতাকে ভারতের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে দেখছে নয়াদিল্লি। বিশেষ করে… ১ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

ব্যাটম্যানের মুখোশ পরে প্রতিবাদ, রাহুল-খাড়গিকে কটাক্ষ বিজেপির

১৩ অক্টোবর ২০২৬, ৪:০৩ এএম · আন্তর্জাতিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হিসেবে ব্যাটম্যানের মুখোশ পরেছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও দলটির নেতা রাহুল গান্ধী। তবে তাদের এই কৌশল কার্যকর হয়নি বলে মন্তব্য করেছেন বিজেপি নেতারা। তাদের অভিযোগ, তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করার বিরোধী প্রচেষ্টার অংশ এই প্রতীকী।

ফটোকার্ড

ব্যাটম্যানের মুখোশ পরে প্রতিবাদ, রাহুল-খাড়গিকে কটাক্ষ বিজেপির

ব্যাটম্যানের মুখোশ পরে প্রতিবাদ, রাহুল-খাড়গিকে কটাক্ষ বিজেপির

ব্যাটম্যানের মুখোশ পরে প্রতিবাদ, রাহুল-খাড়গিকে কটাক্ষ বিজেপির

শিরোনাম