১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯ | DS30: ২,০৯৯.৪৯ +৮.৭২ | লেনদেন: ৮,৮৭৮.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯
বিনোদন

মারা গেছেন ‘ব্রেকিং ব্যাড’ সিরিজের অভিনেতা আরজে মিতে

মারা গেছেন ‘ব্রেকিং ব্যাড’ সিরিজের অভিনেতা আরজে মিতে
ছবি : জি বাংলা নিউজ

জনপ্রিয় মার্কিন টেলিভিশন সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ ওয়াল্টার হোয়াইট জুনিয়র চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া অভিনেতা আরজে মিতে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৪ বছর।

সোমবার (১২ অক্টোবর) ফরাসি বার্তা সংস্থা এএফপিকে অভিনেতার প্রতিনিধিরা তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তবে মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শন রেইলির দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, প্রিয় অভিনেতা, সমাজসেবক ও প্রতিবন্ধী অধিকারকর্মী আরজে মিতে মারা গেছেন।’

‘শন রেইলির দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, প্রিয় অভিনেতা, সমাজসেবক ও প্রতিবন্ধী অধিকারকর্মী আরজে মিতে মারা গেছেন।’ ২০০৮ সালে ‘ব্রেকিং ব্যাড’ সিরিজে অভিনয়ের মধ্য দিয়ে দর্শকদের কাছে পরিচিতি পান মিতে।’

— বিনোদন ডেস্ক

২০০৮ সালে ‘ব্রেকিং ব্যাড’ সিরিজে অভিনয়ের মধ্য দিয়ে দর্শকদের কাছে পরিচিতি পান মিতে। এতে তিনি রসায়নের শিক্ষক থেকে মাদকসম্রাট হয়ে ওঠা ওয়াল্টার হোয়াইটের ছেলের চরিত্রে অভিনয় করেন। ওয়াল্টার হোয়াইটের ভূমিকায় অভিনয় করে বিশ্বজুড়ে প্রশংসা পান ব্রায়ান ক্র্যানস্টন।

আরও পড়ুন ‘দিলরুবা দিলনাশি’ দিয়ে অন্তর্জাল মাতানো এই তরুণকে চেনেন কেউ? ‘দিলরুবা দিলনাশি’ দিয়ে অন্তর্জাল মাতানো এই তরুণকে চেনেন কেউ? বিনোদন ১২ ঘণ্টা আগে

প্রতিবেদন অনুযায়ী, সেরিব্রাল পালসি বা মস্তিষ্কজনিত পক্ষাঘাতে আক্রান্ত ছিলেন মিতে। নিজের জীবনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সিরিজটিতে চরিত্রটি বাস্তবসম্মতভাবে ফুটিয়ে তোলেন তিনি। পাশাপাশি প্রতিবন্ধিতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং সমাজে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তির পক্ষে কাজ করেন।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • জনপ্রিয় মার্কিন টেলিভিশন সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ ওয়াল্টার হোয়াইট জুনিয়র চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া অভিনেতা আরজে মিতে মারা গেছেন।
  • সোমবার (১২ অক্টোবর) ফরাসি বার্তা সংস্থা এএফপিকে অভিনেতার প্রতিনিধিরা তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
  • শন রেইলির দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, প্রিয় অভিনেতা, সমাজসেবক ও প্রতিবন্ধী অধিকারকর্মী আরজে মিতে মারা গেছেন।’
  • ২০০৮ সালে ‘ব্রেকিং ব্যাড’ সিরিজে অভিনয়ের মধ্য দিয়ে দর্শকদের কাছে পরিচিতি পান মিতে।

শন রেইলি জানান, মিতে ইউনাইটেড সেরিব্রাল পালসি ও শ্রাইনার্স চিলড্রেনসের দূত হিসেবেও কাজ করেছেন। এ ছাড়া তিনি মিতে ফাউন্ডেশনের সভাপতি ছিলেন। এই প্রতিষ্ঠানের মাধ্যমে সমাজসেবামূলক কাজ ও বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগে যুক্ত ছিলেন তিনি।

২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত পাঁচ মৌসুমে প্রচারিত ‘ব্রেকিং ব্যাড’ টেলিভিশন ইতিহাসের অন্যতম আলোচিত সিরিজ হিসেবে পরিচিত। সম্প্রতি দ্য নিউইয়র্ক টাইমস একবিংশ শতাব্দীর সেরা টেলিভিশন সিরিজ হিসেবে এটির নাম উল্লেখ করেছে।

বিনোদন থেকে আরও

‘সিআইডি’র ইন্সপেক্টর বিবেক এখন কোথায়? ‘সিআইডি’র ইন্সপেক্টর বিবেক এখন কোথায়?ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘সিআইডি’র ইন্সপেক্টর বিবেক চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন বিবেক মাশরু। তবে অভিনয়জীবনের সেই পরিচিতি পেছনে… ১ দিন আগে সেরা ৩০-এ জায়গা না পেলেও দুই পর্বে সেরা হন মাহি সেরা ৩০-এ জায়গা না পেলেও দুই পর্বে সেরা হন মাহিমিস ইউনিভার্সের ৭৫তম আসরে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বৈশ্বিক মঞ্চে অংশ নিয়েছিলেন মডেল-অভিনেত্রী সামিরা খান মাহি। প্রতিযোগিতার চূড়ান্ত… ১ দিন আগে ১৫ বছর পর একসঙ্গে শাহরুখ-কারিনা, কেমন হলো ‘ড্যাডি কুল’? ১৫ বছর পর একসঙ্গে শাহরুখ-কারিনা, কেমন হলো ‘ড্যাডি কুল’?দীর্ঘ ১৫ বছর পর আবারও পর্দায় একসঙ্গে হাজির হয়েছেন বলিউডের জনপ্রিয় জুটি শাহরুখ খান ও কারিনা কাপুর খান। ২০১১ সালে ‘রা.ওয়ান’ সিনেমার ‘চাম্মাক… ১ দিন আগে বড়পর্দায় আত্মপ্রকাশ অভিনেত্রী শতাব্দীকন্যা শামিয়ানার বড়পর্দায় আত্মপ্রকাশ অভিনেত্রী শতাব্দীকন্যা শামিয়ানার১৯৮৬ সালে তপন সিনহার ‘আতঙ্ক’ সিনেমার মাধ্যমে অভিনয়জীবন শুরু করেছিলেন টালিউড অভিনেত্রী শতাব্দী রায়। ঠিক চার দশক পর মায়ের পথেই হাঁটতে চলেছেন… ২ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

মারা গেছেন ‘ব্রেকিং ব্যাড’ সিরিজের অভিনেতা আরজে মিতে

১৩ অক্টোবর ২০২৬, ৪:০৫ এএম · বিনোদন

জনপ্রিয় মার্কিন টেলিভিশন সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ ওয়াল্টার হোয়াইট জুনিয়র চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া অভিনেতা আরজে মিতে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৪ বছর।

ফটোকার্ড

মারা গেছেন ‘ব্রেকিং ব্যাড’ সিরিজের অভিনেতা আরজে মিতে

মারা গেছেন ‘ব্রেকিং ব্যাড’ সিরিজের অভিনেতা আরজে মিতে

মারা গেছেন ‘ব্রেকিং ব্যাড’ সিরিজের অভিনেতা আরজে মিতে

শিরোনাম