১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯ | DS30: ২,০৯৯.৪৯ +৮.৭২ | লেনদেন: ৮,৮৭৮.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬০.৩৮ +৩৩.৯৯
বিনোদন

নিজেকে এখনো বাস কন্ডাক্টর হিসাবেই দেখি: রজনীকান্ত

নিজেকে এখনো বাস কন্ডাক্টর হিসাবেই দেখি: রজনীকান্ত
ছবি : জি বাংলা নিউজ

দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত অভিনীত ও নেলসন দিলীপকুমার পরিচালিত ‘জেলার ২’ সিনেমা মুক্তির আগে এক বিশেষ ‘সুপার শো’র আয়োজন করেছিলেন নির্মাতারা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আয়োজিত অনুষ্ঠানে সিনেমার কলাকুশলীদের সঙ্গে নানা বিষয়ে কথা বলেন বর্ষীয়ান এই অভিনেতা। সেখানে নিজের বিনয়ী স্বভাবের রহস্যও তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে পরিচালক নেলসন দিলীপকুমার রজনীকান্তকে প্রশ্ন করেন, তাঁর বিনয়ী স্বভাব কি সহজাত, নাকি অন্যদের কথা ভেবে নিজেকে সেভাবে ধরে রাখেন?

জবাবে রজনীকান্ত বলেন, তারকা হলেও অভিনয় করতে তিনি খুব ভালোবাসেন। তবে বাস কন্ডাক্টরের কাজ করতে তাঁর আরও বেশি ভালো লাগত।

‘দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত অভিনীত ও নেলসন দিলীপকুমার পরিচালিত ‘জেলার ২’ সিনেমা মুক্তির আগে এক বিশেষ ‘সুপার শো’র আয়োজন করেছিলেন নির্মাতারা।’

— বিনোদন ডেস্ক

অভিনেতা বলেন, ‘পাঁচ বছর বাস কন্ডাক্টরের চাকরি করেছি। আজও সেই কাজের কথা মনে পড়ে। সত্যিই ভীষণ মনে পড়ে। নিজেকে কখনো তারকা বলে ভাবতে পারিনি।’

আরও পড়ুন ‘দিলরুবা দিলনাশি’ দিয়ে অন্তর্জাল মাতানো এই তরুণকে চেনেন কেউ? ‘দিলরুবা দিলনাশি’ দিয়ে অন্তর্জাল মাতানো এই তরুণকে চেনেন কেউ? বিনোদন ১২ ঘণ্টা আগে

রজনীকান্ত আরও বলেন, তারকাখ্যাতি, যশ ও প্রতিপত্তি—সবই ঠিক আছে। কিন্তু নিজেকে কন্ডাক্টর হিসেবে ভাবতেই তাঁর বেশি ভালো লাগে। এ কারণে তিনি প্রায়ই বেঙ্গালুরু যান।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত অভিনীত ও নেলসন দিলীপকুমার পরিচালিত ‘জেলার ২’ সিনেমা মুক্তির আগে এক বিশেষ ‘সুপার শো’র আয়োজন করেছিলেন নির্মাতারা।
  • অনুষ্ঠানে পরিচালক নেলসন দিলীপকুমার রজনীকান্তকে প্রশ্ন করেন, তাঁর বিনয়ী স্বভাব কি সহজাত, নাকি অন্যদের কথা ভেবে নিজেকে সেভাবে ধরে রাখেন?
  • জবাবে রজনীকান্ত বলেন, তারকা হলেও অভিনয় করতে তিনি খুব ভালোবাসেন।
  • অভিনেতা বলেন, ‘পাঁচ বছর বাস কন্ডাক্টরের চাকরি করেছি।

তাঁর ভাষায়, কন্ডাক্টরদের নানা ধরনের মানুষের সঙ্গে মিশতে হয়। তিনিও নিজেকে বাস কন্ডাক্টর হিসেবেই দেখেন। তাই তাঁর মতো একজন বাস কন্ডাক্টর পরিচালক নেলসনের মতো বড় ব্যক্তিত্বের সামনে আর কীভাবেই বা আচরণ করবেন—এমন মন্তব্যও করেন তিনি।

রজনীকান্তের কথা শুনে হেসে ফেলেন নেলসন দিলীপকুমার। সিনেমার দলের সদস্যরাও হাততালি দিয়ে তাঁকে উৎসাহ দেন। পরিচালক বলেন, ‘স্যার, আমি জানতাম আপনি এমনই কিছু একটা বলবেন।’

কন্ডাক্টর থেকে সুপারস্টার

বেঙ্গালুরুতে এক মারাঠি পরিবারে জন্ম রজনীকান্তের। ছোটবেলায় রামকৃষ্ণ মঠে বেদশিক্ষা নিয়েছিলেন তিনি। সেখান থেকেই তাঁর মধ্যে আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ তৈরি হয়। মঠের নাটকে অভিনয় করতে করতেই অভিনয়ের প্রতি ভালোবাসা জন্মায় তাঁর।

পড়াশোনা শেষ করার পর জীবিকার তাগিদে নানা ধরনের কাজ করেছেন রজনীকান্ত। কুলি থেকে বাস কন্ডাক্টর—বিভিন্ন পেশায় কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। পরে মাদ্রাজ ফিল্ম ইনস্টিটিউটে পড়াশোনার সুবাদে অভিনয়ের জগতে প্রবেশের সুযোগ পান।

পরিচালক কে বালচন্দরের নজরে পড়ার পর বদলে যায় তাঁর জীবনের গতিপথ। চলচ্চিত্রে অভিনয়ের জন্য তামিল ভাষাও শিখেছিলেন রজনীকান্ত। এরপর ধীরে ধীরে দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় তারকায় পরিণত হন তিনি।

বিনোদন থেকে আরও

‘সিআইডি’র ইন্সপেক্টর বিবেক এখন কোথায়? ‘সিআইডি’র ইন্সপেক্টর বিবেক এখন কোথায়?ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘সিআইডি’র ইন্সপেক্টর বিবেক চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন বিবেক মাশরু। তবে অভিনয়জীবনের সেই পরিচিতি পেছনে… ১ দিন আগে সেরা ৩০-এ জায়গা না পেলেও দুই পর্বে সেরা হন মাহি সেরা ৩০-এ জায়গা না পেলেও দুই পর্বে সেরা হন মাহিমিস ইউনিভার্সের ৭৫তম আসরে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বৈশ্বিক মঞ্চে অংশ নিয়েছিলেন মডেল-অভিনেত্রী সামিরা খান মাহি। প্রতিযোগিতার চূড়ান্ত… ১ দিন আগে ১৫ বছর পর একসঙ্গে শাহরুখ-কারিনা, কেমন হলো ‘ড্যাডি কুল’? ১৫ বছর পর একসঙ্গে শাহরুখ-কারিনা, কেমন হলো ‘ড্যাডি কুল’?দীর্ঘ ১৫ বছর পর আবারও পর্দায় একসঙ্গে হাজির হয়েছেন বলিউডের জনপ্রিয় জুটি শাহরুখ খান ও কারিনা কাপুর খান। ২০১১ সালে ‘রা.ওয়ান’ সিনেমার ‘চাম্মাক… ১ দিন আগে বড়পর্দায় আত্মপ্রকাশ অভিনেত্রী শতাব্দীকন্যা শামিয়ানার বড়পর্দায় আত্মপ্রকাশ অভিনেত্রী শতাব্দীকন্যা শামিয়ানার১৯৮৬ সালে তপন সিনহার ‘আতঙ্ক’ সিনেমার মাধ্যমে অভিনয়জীবন শুরু করেছিলেন টালিউড অভিনেত্রী শতাব্দী রায়। ঠিক চার দশক পর মায়ের পথেই হাঁটতে চলেছেন… ২ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

নিজেকে এখনো বাস কন্ডাক্টর হিসাবেই দেখি: রজনীকান্ত

১৩ অক্টোবর ২০২৬, ৫:৫৬ এএম · বিনোদন

দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত অভিনীত ও নেলসন দিলীপকুমার পরিচালিত ‘জেলার ২’ সিনেমা মুক্তির আগে এক বিশেষ ‘সুপার শো’র আয়োজন করেছিলেন নির্মাতারা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আয়োজিত অনুষ্ঠানে সিনেমার কলাকুশলীদের সঙ্গে নানা বিষয়ে কথা বলেন বর্ষীয়ান এই অভিনেতা। সেখানে নিজের বিনয়ী স্বভাবের রহস্যও তুলে ধরেন তিনি।

ফটোকার্ড

নিজেকে এখনো বাস কন্ডাক্টর হিসাবেই দেখি: রজনীকান্ত

নিজেকে এখনো বাস কন্ডাক্টর হিসাবেই দেখি: রজনীকান্ত

নিজেকে এখনো বাস কন্ডাক্টর হিসাবেই দেখি: রজনীকান্ত

শিরোনাম