ফিফা মাতানো সঞ্জয় আসছেন ঢাকায়
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে আয়োজিত ফিফা ফ্যান ফেস্টে পারফর্ম করে আলোচনায় আসা বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ডিজে ও সঙ্গীত প্রযোজক সঞ্জয় দেব এবার আসছেন ঢাকায়।
বিশ্বকাপের অন্যতম অফিসিয়াল গান ‘সির সির’ পরিবেশনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পাওয়া এই শিল্পীর ১৮ জুলাই (শনিবার) বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।
রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক পার্কে ট্রিপল টাইম কমিউনিকেশনসের আয়োজনে অনুষ্ঠিত ছয় দিনব্যাপী ‘শাহ সিমেন্ট ফ্যান ফেস্ট ২.০’-এর সমাপনী দিনে, ১৯ জুলাই, মঞ্চে পারফর্ম করবেন সঞ্জয়। এদিন বড় পর্দায় ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ সরাসরি সম্প্রচারের পাশাপাশি থাকবে লাইভ কনসার্ট ও ডিজে পারফরম্যান্স।
‘ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে আয়োজিত ফিফা ফ্যান ফেস্টে পারফর্ম করে আলোচনায় আসা বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ডিজে ও সঙ্গীত প্রযোজক সঞ্জয় দেব এবার আসছেন ঢাকায়।’
— জি বাংলা ডেস্ক
গত ১৪ জুলাই শুরু হওয়া এ উৎসব প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী দিনে বড় পর্দায় দেখানো হয় ফ্রান্স ও স্পেনের মধ্যকার প্রথম সেমিফাইনাল ম্যাচ। সেদিন সংগীত পরিবেশন করেন ফিরোজ জং ও ডিজে সুমন।
আরও পড়ুন
মাদক মামলায় ফেঁসেছিল সারা, আমি ওর পাশে ছিলাম: ওরি
১৬ থেকে ১৮ জুলাই পর্যন্ত উৎসবে পারফর্ম করবেন জনপ্রিয় সংগীতশিল্পী তাসনিম আনিকা, মিলা ইসলাম এবং ডিজে সানি। ১৯ জুলাই সমাপনী আয়োজনে সঞ্জয়ের পাশাপাশি পারফর্ম করবেন ডিজে জাদু।
মূল বিষয়গুলি
- ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে আয়োজিত ফিফা ফ্যান ফেস্টে পারফর্ম করে আলোচনায় আসা বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ডিজে ও সঙ্গ…
- বিশ্বকাপের অন্যতম অফিসিয়াল গান ‘সির সির’ পরিবেশনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পাওয়া এই শিল্পীর ১৮ জুলাই (শনিবার) বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।
- রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক পার্কে ট্রিপল টাইম কমিউনিকেশনসের আয়োজনে অনুষ্ঠিত ছয় দিনব্যাপী ‘শাহ সিমেন্ট ফ্যান ফেস্ট ২.০’-এর সমাপনী দিনে, ১৯ জুলাই, মঞ্চে পারফর…
- গত ১৪ জুলাই শুরু হওয়া এ উৎসব প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে অনুষ্ঠিত হচ্ছে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, ১৬ থেকে ১৮ জুলাইয়ের অনুষ্ঠানের প্রবেশমূল্য ৩০০ টাকা। সমাপনী দিনের প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ৭০০ টাকা।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।