পানিতে ডুবে প্রাণ গেল ভাই-বোনের
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলার চরলক্ষ্মীদিয়া বালুচর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ওই গ্রামের শমশের আলীর মেয়ে শরীফা আক্তার (৭) এবং ছেলে মাহমুদুল হাসান (৫)।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের বেগুনখেতে ছিল দুই ভাই-বোন। পরে বাড়ি ফেরার পথে খেতের পাশের পুকুরে পা পিছলে মাহমুদুল পড়ে যায়। ছোট ভাইকে উদ্ধার করতে শরীফাও পানিতে ঝাঁপ দেয়। কিন্তু সাঁতার না জানায় একপর্যায়ে দুজনই পানিতে তলিয়ে যায়।
‘নিহতরা হলেন—ওই গ্রামের শমশের আলীর মেয়ে শরীফা আক্তার (৭) এবং ছেলে মাহমুদুল হাসান (৫)।’
— জি বাংলা ডেস্ক
পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে দুই শিশুকে উদ্ধার করেন। পরে তাদের মৃত ঘোষণা করা হয়।
আরও পড়ুন
বাসের ধাক্কায় শিক্ষার্থী নিহত, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেললাইন অবরোধ
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
মূল বিষয়গুলি
- ময়মনসিংহের নান্দাইল উপজেলায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে।
- নিহতরা হলেন—ওই গ্রামের শমশের আলীর মেয়ে শরীফা আক্তার (৭) এবং ছেলে মাহমুদুল হাসান (৫)।
- পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের বেগুনখেতে ছিল দুই ভাই-বোন।
- পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে দুই শিশুকে উদ্ধার করেন।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।