১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,২৮৪.৩২ -৪৯.২৬ | DS30: ২,০২১.৮৫ -২০.২৮ | লেনদেন: ৫,৬৫৮.২৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,২৮৪.৩২ -৪৯.২৬
খেলাধুলা

বিশ্বকাপের ফাইনালে সবচেয়ে বড় ব্যবধানে জয় কোনটি?

বিশ্বকাপের ফাইনালে সবচেয়ে বড় ব্যবধানে জয় কোনটি?
ছবি : জি বাংলা নিউজ

ফিফা বিশ্বকাপের ফাইনালের ইতিহাসে সবচেয়ে বড় জয়ের ব্যবধান তিন গোল। এখন পর্যন্ত কোনো দলই শিরোপা নির্ধারণী ম্যাচে তিন গোলের বেশি ব্যবধানে জয় পায়নি। এই রেকর্ডের অংশীদার তিনটি ফাইনাল, যার মধ্যে দুটি জয়ের মালিক ব্রাজিল।

বিশ্বকাপের অধিকাংশ ফাইনালই হয়েছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের। অনেক ম্যাচের নিষ্পত্তি হয়েছে এক গোলের ব্যবধানে, আবার কয়েকটি ম্যাচ গড়িয়েছে অতিরিক্ত সময় কিংবা টাইব্রেকারে। তবে মাত্র তিনবার কোনো দল তিন গোলের ব্যবধানে প্রতিপক্ষকে হারিয়ে শিরোপা জিতেছে।

ব্রাজিল ৫-২ সুইডেন (১৯৫৮)

‘ব্রাজিল ৫-২ সুইডেন (১৯৫৮) ১৯৫৮ সালের বিশ্বকাপ ফাইনালে স্টকহোমে স্বাগতিক সুইডেনকে ৫-২ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় ব্রাজিল।’

— জি বাংলা ডেস্ক

১৯৫৮ সালের বিশ্বকাপ ফাইনালে স্টকহোমে স্বাগতিক সুইডেনকে ৫-২ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় ব্রাজিল।

আরও পড়ুন অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের খেলাধুলা ১ ঘণ্টা আগে

মাত্র ১৭ বছর বয়সে পেলে জোড়া গোল করে বিশ্বমঞ্চে নিজের আগমনী বার্তা দেন। ভাভা করেন দুটি গোল এবং মারিও জাগালো যোগ করেন একটি গোল। সাত গোলের এই ম্যাচটি এখনো বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে সর্বোচ্চ গোলের ম্যাচ।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ফিফা বিশ্বকাপের ফাইনালের ইতিহাসে সবচেয়ে বড় জয়ের ব্যবধান তিন গোল।
  • বিশ্বকাপের অধিকাংশ ফাইনালই হয়েছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের।
  • ব্রাজিল ৫-২ সুইডেন (১৯৫৮)
  • ১৯৫৮ সালের বিশ্বকাপ ফাইনালে স্টকহোমে স্বাগতিক সুইডেনকে ৫-২ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় ব্রাজিল।

ব্রাজিল ৪-১ ইতালি (১৯৭০)

১৯৭০ সালের বিশ্বকাপ ফাইনালে মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে ইতালিকে ৪-১ গোলে হারায় ব্রাজিল।

পেলে প্রথম গোল করে দলকে এগিয়ে দেন। ইতালির রবার্তো বোনিনসেনিয়া সমতা ফেরালেও দ্বিতীয়ার্ধে জারসন, জাইরজিনহো ও কার্লোস আলবার্তোর গোল ব্রাজিলকে সহজ জয় এনে দেয়।

এই জয়ের মাধ্যমে ব্রাজিল তৃতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জিতে এবং স্থায়ীভাবে জুলে রিমে ট্রফি নিজেদের দখলে নেওয়ার অধিকার অর্জন করে।

ফ্রান্স ৩-০ ব্রাজিল (১৯৯৮)

বিশ্বকাপ ফাইনালে তিন গোলের ব্যবধানে জয়ের তৃতীয় ঘটনা ঘটে ১৯৯৮ সালে। প্যারিসে অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিক ফ্রান্স ৩-০ গোলে হারায় বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিলকে।

জিনেদিন জিদান প্রথমার্ধেই জোড়া গোল করেন। যোগ করা সময়ে ইমানুয়েল পেতি তৃতীয় গোল করে ফ্রান্সের জয় নিশ্চিত করেন। ফাইনালে ওঠার আগে ব্রাজিলকে ফেবারিট ধরা হলেও পুরো ম্যাচে ফ্রান্সই আধিপত্য বিস্তার করে নিজেদের ইতিহাসের প্রথম বিশ্বকাপ শিরোপা জিতে নেয়।

বিশ্বকাপের দীর্ঘ ইতিহাসে এখনো এই তিনটি ম্যাচই ফাইনালে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের যৌথ রেকর্ড ধরে রেখেছে।

খেলাধুলা থেকে আরও

ফাইনালে হারের পর শ্রীলঙ্কার জন্য আরও দুঃসংবাদ ফাইনালে হারের পর শ্রীলঙ্কার জন্য আরও দুঃসংবাদপাকিস্তানের কাছে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে ৩ উইকেটে হারের পর এবার আর্থিক শাস্তির মুখে পড়েছে শ্রীলঙ্কা। নির্ধারিত সময়ের মধ্যে ওভার… ১ দিন আগে সাফের আগে বড় ধাক্কা, চোটে ছিটকে গেলেন রোনান সুলিভান সাফের আগে বড় ধাক্কা, চোটে ছিটকে গেলেন রোনান সুলিভানসাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপা জয়ের অন্যতম নায়ক রোনান সুলিভানকে প্রথমবারের মতো জাতীয় দলের সিনিয়র স্কোয়াডে ডেকেছিলেন কোচ… ১ দিন আগে আইপিএল সুন্দরীর বিয়ের ‘বাক্সবন্দি’ কার্ডের রহস্য আইপিএল সুন্দরীর বিয়ের ‘বাক্সবন্দি’ কার্ডের রহস্যআইপিএল ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদের মালিক কলানিধি মারানের মেয়ে কাব্য মারানের বিয়ে নিয়ে গত কয়েক মাস ধরেই আলোচনা চলছে। চলতি মাসে… ১ দিন আগে কবে দলে ফিরতে পারেন দিবালা, জানালেন রোমা কোচ কবে দলে ফিরতে পারেন দিবালা, জানালেন রোমা কোচউদিনেজের বিপক্ষে বড় ব্যবধানে জয়ের পর দলের খেলোয়াড়দের আত্মবিশ্বাস ও গোল করার ধারাবাহিকতায় সন্তুষ্ট রোমার কোচ জিয়ান পিয়েরো গ্যাসপেরিনি। একই… ১ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

বিশ্বকাপের ফাইনালে সবচেয়ে বড় ব্যবধানে জয় কোনটি?

১৯ জুলাই ২০২৬, ৬:২৬ এএম · খেলাধুলা

ফিফা বিশ্বকাপের ফাইনালের ইতিহাসে সবচেয়ে বড় জয়ের ব্যবধান তিন গোল। এখন পর্যন্ত কোনো দলই শিরোপা নির্ধারণী ম্যাচে তিন গোলের বেশি ব্যবধানে জয় পায়নি। এই রেকর্ডের অংশীদার তিনটি ফাইনাল, যার মধ্যে দুটি জয়ের মালিক ব্রাজিল।

ফটোকার্ড

বিশ্বকাপের ফাইনালে সবচেয়ে বড় ব্যবধানে জয় কোনটি?

বিশ্বকাপের ফাইনালে সবচেয়ে বড় ব্যবধানে জয় কোনটি?

বিশ্বকাপের ফাইনালে সবচেয়ে বড় ব্যবধানে জয় কোনটি?

শিরোনাম