১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,২৮৪.৩২ -৪৯.২৬ | DS30: ২,০২১.৮৫ -২০.২৮ | লেনদেন: ৫,৬৫৮.২৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,২৮৪.৩২ -৪৯.২৬
খেলাধুলা

আর্জেন্টিনার আক্রমণ নাকি স্পেনের রক্ষণ, জয় হবে কার?

আর্জেন্টিনার আক্রমণ নাকি স্পেনের রক্ষণ, জয় হবে কার?
ছবি : জি বাংলা নিউজ

আর মাত্র একটি ম্যাচ। এরপরই পর্দা নামবে ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ফিফা বিশ্বকাপ ২০২৬-এর। রোববার (১৯ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরো চ্যাম্পিয়ন স্পেন।

ইতিহাসে প্রথমবার ৪৮ দল নিয়ে আয়োজিত বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে ফুটবলের দুই পরাশক্তি। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত ধারাবাহিকতা দেখিয়ে শেষ পর্যন্ত শিরোপার লড়াইয়ে জায়গা করে নিয়েছে তারা। ফলে শক্তি, ফর্ম ও পরিসংখ্যান—সব দিক থেকেই জমজমাট এক ফাইনালের প্রত্যাশা করছেন ফুটবলপ্রেমীরা।

পরিসংখ্যান বলছে, ফাইনালে সবচেয়ে বড় লড়াই হতে পারে স্পেনের দুর্ভেদ্য রক্ষণভাগ এবং আর্জেন্টিনার বিধ্বংসী আক্রমণভাগের মধ্যে।

‘একদিকে স্পেনের সংগঠিত ও শক্তিশালী রক্ষণ, অন্যদিকে লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনার আক্রমণাত্মক ফুটবল—সব মিলিয়ে ফুটবলপ্রেমীরা অপেক্ষায় রয়েছেন আরেকটি স্মরণীয় বিশ্বকাপ ফাইনালের।’

— Admin

চলতি বিশ্বকাপে স্পেন এখন পর্যন্ত মাত্র একটি গোল হজম করেছে। পাশাপাশি বিশ্বকাপের এক আসরে ছয়টি ম্যাচে ক্লিন শিট রেখে নতুন রেকর্ড গড়েছে দলটি। এছাড়া টানা ৩৭ ম্যাচ অপরাজিত রয়েছে স্প্যানিশরা, যা ফাইনালে আরও দীর্ঘ হতে পারে।

আরও পড়ুন অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের খেলাধুলা ২ ঘণ্টা আগে

অন্যদিকে, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা টানা ১৪টি ম্যাচ জিতে ফাইনালে উঠেছে। লিওনেল স্কালোনির দল চলতি বিশ্বকাপে ম্যাচের ৮৫ মিনিটের পর সর্বোচ্চ আটটি গোল করেছে, যা শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাওয়ার তাদের মানসিকতারই প্রমাণ।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • আর মাত্র একটি ম্যাচ।
  • ইতিহাসে প্রথমবার ৪৮ দল নিয়ে আয়োজিত বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে ফুটবলের দুই পরাশক্তি।
  • পরিসংখ্যান বলছে, ফাইনালে সবচেয়ে বড় লড়াই হতে পারে স্পেনের দুর্ভেদ্য রক্ষণভাগ এবং আর্জেন্টিনার বিধ্বংসী আক্রমণভাগের মধ্যে।
  • চলতি বিশ্বকাপে স্পেন এখন পর্যন্ত মাত্র একটি গোল হজম করেছে।

মুখোমুখি লড়াইয়ে সমানে সমান

আর্জেন্টিনা ও স্পেন এখন পর্যন্ত ১৪ বার একে অপরের মুখোমুখি হয়েছে। এর মধ্যে ৬টি করে ম্যাচ জিতেছে দুই দল, আর দুটি ম্যাচ ড্র হয়েছে। অর্থাৎ অতীতের পরিসংখ্যানেও কোনো দলই অন্যটির চেয়ে এগিয়ে নয়।

বর্তমান ইউরো চ্যাম্পিয়ন স্পেন এবং বর্তমান কোপা আমেরিকা ও বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার এই লড়াইকে ঘিরে বিশ্বজুড়ে বাড়ছে উত্তেজনা। একদিকে স্পেনের সংগঠিত ও শক্তিশালী রক্ষণ, অন্যদিকে লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনার আক্রমণাত্মক ফুটবল—সব মিলিয়ে ফুটবলপ্রেমীরা অপেক্ষায় রয়েছেন আরেকটি স্মরণীয় বিশ্বকাপ ফাইনালের।

খেলাধুলা থেকে আরও

ফাইনালে হারের পর শ্রীলঙ্কার জন্য আরও দুঃসংবাদ ফাইনালে হারের পর শ্রীলঙ্কার জন্য আরও দুঃসংবাদপাকিস্তানের কাছে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে ৩ উইকেটে হারের পর এবার আর্থিক শাস্তির মুখে পড়েছে শ্রীলঙ্কা। নির্ধারিত সময়ের মধ্যে ওভার… ১ দিন আগে সাফের আগে বড় ধাক্কা, চোটে ছিটকে গেলেন রোনান সুলিভান সাফের আগে বড় ধাক্কা, চোটে ছিটকে গেলেন রোনান সুলিভানসাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপা জয়ের অন্যতম নায়ক রোনান সুলিভানকে প্রথমবারের মতো জাতীয় দলের সিনিয়র স্কোয়াডে ডেকেছিলেন কোচ… ১ দিন আগে আইপিএল সুন্দরীর বিয়ের ‘বাক্সবন্দি’ কার্ডের রহস্য আইপিএল সুন্দরীর বিয়ের ‘বাক্সবন্দি’ কার্ডের রহস্যআইপিএল ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদের মালিক কলানিধি মারানের মেয়ে কাব্য মারানের বিয়ে নিয়ে গত কয়েক মাস ধরেই আলোচনা চলছে। চলতি মাসে… ১ দিন আগে কবে দলে ফিরতে পারেন দিবালা, জানালেন রোমা কোচ কবে দলে ফিরতে পারেন দিবালা, জানালেন রোমা কোচউদিনেজের বিপক্ষে বড় ব্যবধানে জয়ের পর দলের খেলোয়াড়দের আত্মবিশ্বাস ও গোল করার ধারাবাহিকতায় সন্তুষ্ট রোমার কোচ জিয়ান পিয়েরো গ্যাসপেরিনি। একই… ১ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

আর্জেন্টিনার আক্রমণ নাকি স্পেনের রক্ষণ, জয় হবে কার?

১৯ জুলাই ২০২৬, ৮:৩৫ এএম · খেলাধুলা

আর মাত্র একটি ম্যাচ। এরপরই পর্দা নামবে ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ফিফা বিশ্বকাপ ২০২৬-এর। রোববার (১৯ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরো চ্যাম্পিয়ন স্পেন।

ফটোকার্ড

আর্জেন্টিনার আক্রমণ নাকি স্পেনের রক্ষণ, জয় হবে কার?

আর্জেন্টিনার আক্রমণ নাকি স্পেনের রক্ষণ, জয় হবে কার?

আর্জেন্টিনার আক্রমণ নাকি স্পেনের রক্ষণ, জয় হবে কার?

শিরোনাম