১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,২৮৪.৩২ -৪৯.২৬ | DS30: ২,০২১.৮৫ -২০.২৮ | লেনদেন: ৫,৬৫৮.২৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,২৮৪.৩২ -৪৯.২৬
সারাদেশ

বান্ধবীকে বিয়ে করতে তরুণীর অস্ত্রোপচার, কয়েক ঘণ্টা পর মৃত্যু

বান্ধবীকে বিয়ে করতে তরুণীর অস্ত্রোপচার, কয়েক ঘণ্টা পর মৃত্যু
ছবি : জি বাংলা নিউজ

বরিশালের গৌরনদীতে নারী থেকে পুরুষে রূপান্তরের প্রক্রিয়ার অংশ হিসেবে স্তন অপসারণের অস্ত্রোপচার (ম্যাসেকটমি) করানোর কয়েক ঘণ্টা পর রোজি আক্তার লিজা (৩১) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।

গত ৩ সেপ্টেম্বর ঢাকার পান্থপথ এলাকার ইউনিহেলথ স্পেশালাইজড হাসপাতালে তাকে অস্ত্রোপচারের জন্য ভর্তি করা হয়। অস্ত্রোপচারের পর ৬ সেপ্টেম্বর ভোরে তার মৃত্যু হয় বলে পারিবারিক ও স্থানীয় সূত্র জানিয়েছে।

নিহত রোজি আক্তার লিজা বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব হাওলাদারের মেয়ে। রোববার বিকেলে তার মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে সন্ধ্যার মধ্যেই তাকে দাফন করা হয়।

‘বরিশালের গৌরনদীতে নারী থেকে পুরুষে রূপান্তরের প্রক্রিয়ার অংশ হিসেবে স্তন অপসারণের অস্ত্রোপচার (ম্যাসেকটমি) করানোর কয়েক ঘণ্টা পর রোজি আক্তার লিজা (৩১) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।’

— জি বাংলা ডেস্ক

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, লিজা ছোটবেলা থেকেই ছেলেদের মতো পোশাক পরতেন ও জীবনযাপন করতেন। গত কয়েক বছর ধরে ঢাকার যাত্রাবাড়ীর জেমিনী ওরফে জেনিফা আক্তার নামে এক তরুণীর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। লিজা পুরুষে রূপান্তরিত হয়ে জেনিফাকে বিয়ে করার পরিকল্পনা করেছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। এ উদ্দেশ্যে তিনি ঢাকায় হরমোন-সংক্রান্ত চিকিৎসাও নিচ্ছিলেন বলে দাবি করা হয়েছে।

আরও পড়ুন বাসের ধাক্কায় শিক্ষার্থী নিহত, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেললাইন অবরোধ বাসের ধাক্কায় শিক্ষার্থী নিহত, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেললাইন অবরোধ সারাদেশ ১ ঘণ্টা আগে

জেনিফা আক্তার জানান, লিজার বাবা-মায়ের দেওয়া দেড় লাখ টাকা দিয়ে গত ৩ সেপ্টেম্বর তাকে ইউনিহেলথ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ‘সরফরাজ’ নাম ব্যবহার করে তাকে পুরুষ রোগী হিসেবে ভর্তি করা হয়েছিল বলে তিনি দাবি করেন।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • বরিশালের গৌরনদীতে নারী থেকে পুরুষে রূপান্তরের প্রক্রিয়ার অংশ হিসেবে স্তন অপসারণের অস্ত্রোপচার (ম্যাসেকটমি) করানোর কয়েক ঘণ্টা পর রোজি আক্তার লিজা (৩১) নামে এক তর…
  • গত ৩ সেপ্টেম্বর ঢাকার পান্থপথ এলাকার ইউনিহেলথ স্পেশালাইজড হাসপাতালে তাকে অস্ত্রোপচারের জন্য ভর্তি করা হয়।
  • নিহত রোজি আক্তার লিজা বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব হাওলাদারের মেয়ে।
  • পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, লিজা ছোটবেলা থেকেই ছেলেদের মতো পোশাক পরতেন ও জীবনযাপন করতেন।

জেনিফার ভাষ্য অনুযায়ী, অস্ত্রোপচারের আগে সম্মতিপত্রে লিজার ‘স্ত্রী’ পরিচয়ে তিনি স্বাক্ষর করেন। তবে এ বিষয়ে লিজার বাবা আব্দুর রব হাওলাদার বলেন, জেনিফার স্বাক্ষরে অস্ত্রোপচার করা হবে—এ বিষয়ে তিনি কিছুই জানতেন না। এমনকি হাসপাতালে লিজাকে ‘সরফরাজ’ নামে ভর্তি করা হয়েছিল বলেও মৃত্যুর পর জানতে পেরেছেন।

লিজার মা ফজিলা বেগম বলেন, তার মেয়ে ছোটবেলা থেকেই কোনো পুরুষকে পছন্দ করতেন না এবং ছেলেদের সঙ্গে সংসার করার আগ্রহও ছিল না। লিজার পরিকল্পনার বিষয়ে তিনি জানতেন বলেও উল্লেখ করেন।

অন্যদিকে, ইউনিহেলথ স্পেশালাইজড হাসপাতালের দেওয়া মৃত্যু সনদে রোগীর নাম ‘সরফরাজ’ এবং লিঙ্গ পুরুষ হিসেবে উল্লেখ রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য জানতে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানের প্রশাসনিক কর্মকর্তারা সংশ্লিষ্ট চিকিৎসকের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। পরে সংশ্লিষ্ট চিকিৎসক ডা. মাহমুদুল হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার বক্তব্য পাওয়া যায়নি।

অস্ত্রোপচারের কয়েক ঘণ্টা পর তরুণীর মৃত্যুর কারণ, চিকিৎসা প্রক্রিয়া এবং হাসপাতালে রোগীর পরিচয় ও সম্মতিপত্রসংক্রান্ত বিষয়গুলো নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এবং চিকিৎসা-সংক্রান্ত কোনো অনিয়ম ছিল কি না, তা নিশ্চিত হতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও চিকিৎসা নথি পর্যালোচনা প্রয়োজন।

সারাদেশ থেকে আরও

নোয়াখালীর সুন্দলপুর সাউথ-১ কূপে গ্যাসের সন্ধান, স্বস্তির আশা নোয়াখালীর সুন্দলপুর সাউথ-১ কূপে গ্যাসের সন্ধান, স্বস্তির আশাদেশে চলমান জ্বালানি সংকটের মধ্যে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নে নতুন গ্যাসের সন্ধান পাওয়া গেছে। ‘সুন্দলপুর সাউথ-১’ অনুসন্ধান… ৪ ঘণ্টা আগে গাজীপুরে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ গাজীপুরে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধবেতন-ভাতা বৃদ্ধির দাবিতে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার… ৪ ঘণ্টা আগে চাঁদপুরে ছোট ভাইয়ের মারধরে বড় ভাইয়ের মৃত্যুর অভিযোগ চাঁদপুরে ছোট ভাইয়ের মারধরে বড় ভাইয়ের মৃত্যুর অভিযোগচাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছোট ভাই ও তাঁর স্ত্রীর মারধরে দৃষ্টি প্রতিবন্ধী বড় ভাই শাহজাহান পাটোয়ারীর… ৪ ঘণ্টা আগে গাজীপুরে আজও ২৫টি পোশাক কারখানা ছুটি গাজীপুরে আজও ২৫টি পোশাক কারখানা ছুটিঅপ্রীতিকর ঘটনা এড়াতে গাজীপুরের বিভিন্ন এলাকার অন্তত ২৫টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (৩ নভেম্বর) কারখানাগুলোতে ছুটি… ৪ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

বান্ধবীকে বিয়ে করতে তরুণীর অস্ত্রোপচার, কয়েক ঘণ্টা পর মৃত্যু

৮ সেপ্টেম্বর ২০২৬, ৬:২৩ পিএম · সারাদেশ

বরিশালের গৌরনদীতে নারী থেকে পুরুষে রূপান্তরের প্রক্রিয়ার অংশ হিসেবে স্তন অপসারণের অস্ত্রোপচার (ম্যাসেকটমি) করানোর কয়েক ঘণ্টা পর রোজি আক্তার লিজা (৩১) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।

ফটোকার্ড

বান্ধবীকে বিয়ে করতে তরুণীর অস্ত্রোপচার, কয়েক ঘণ্টা পর মৃত্যু

বান্ধবীকে বিয়ে করতে তরুণীর অস্ত্রোপচার, কয়েক ঘণ্টা পর মৃত্যু

বান্ধবীকে বিয়ে করতে তরুণীর অস্ত্রোপচার, কয়েক ঘণ্টা পর মৃত্যু

শিরোনাম