১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪০২.৬৯ -১০.৩৫ | DS30: ২,০৫৮.৩৭ -১০.২৬ | লেনদেন: ৫,৫৮৮.০৫ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪০২.৬৯ -১০.৩৫
সারাদেশ

‘জাতির পিতা’ সম্বোধনে হট্টগোল/প্রতিমন্ত্রীর ক্ষোভ ও ডিসির দুঃখ প্রকাশ

প্রতিমন্ত্রীর ক্ষোভ ও ডিসির দুঃখ প্রকাশ
ছবি : জি বাংলা নিউজ

জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভার ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকা এবং এক বক্তার বক্তব্যে শেখ মুজিবুর রহমানকে ‘জাতির পিতা’ ও ‘বঙ্গবন্ধু’ সম্বোধন করাকে কেন্দ্র করে হট্টগোল ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী। পরে জেলা প্রশাসক দুঃখ প্রকাশ করে ক্ষমা চান।

শনিবার (৭ নভেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, নির্ধারিত সময়ের আগে অনুষ্ঠানস্থলে পৌঁছে মূল ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না দেখে ক্ষোভ প্রকাশ করেন বিএনপির নেতা-কর্মীরা। প্রতিমন্ত্রীও মঞ্চে উঠতে অস্বীকৃতি জানান। পরে জেলা প্রশাসনের উদ্যোগে ব্যানারে জিয়াউর রহমানের ছবি-সংবলিত একটি পোস্টার সাঁটানো হলে তিনি মঞ্চে ওঠেন। এতে নির্ধারিত সময়ের প্রায় আধা ঘণ্টা পর অনুষ্ঠান শুরু হয়।

‘জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভার ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকা এবং এক বক্তার বক্তব্যে শেখ মুজিবুর রহমানকে ‘জাতির পিতা’ ও ‘বঙ্গবন্ধু’ সম্বোধন করাকে কেন্দ্র করে হট্টগোল ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।’

— জি বাংলা ডেস্ক

নাম প্রকাশ না করার শর্তে জেলা প্রশাসনের একাধিক কর্মকর্তা জানান, ব্যানারটি জেলা প্রশাসক আল-মামুন মিয়া নিজেই নির্ধারণ করেছিলেন।

আরও পড়ুন ১০ ফুট দূরত্বে মাজার-মন্দির, সম্প্রীতির বন্ধন যুগ যুগ ১০ ফুট দূরত্বে মাজার-মন্দির, সম্প্রীতির বন্ধন যুগ যুগ সারাদেশ ৯ ঘণ্টা আগে

অনুষ্ঠান চলাকালে জিয়া পরিষদের পৌর সাধারণ সম্পাদক মারুফ হাসান বক্তব্য দেন। এ সময় তিনি শেখ মুজিবুর রহমানকে ‘জাতির পিতা’ ও ‘বঙ্গবন্ধু’ বলে সম্বোধন করলে সভাস্থলে দ্বিতীয় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। জেলা ছাত্রদলের সভাপতি একেএম গোলাম মাহফুজ শুভ ক্ষুব্ধ হয়ে ডায়াসের দিকে এগিয়ে যান এবং ওই বক্তাকে সরিয়ে দেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভার ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকা এবং এক বক্তার বক্তব্যে শেখ মুজিবুর রহমানকে ‘জাতির পিতা’ ও …
  • শনিবার (৭ নভেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
  • প্রত্যক্ষদর্শীরা জানান, নির্ধারিত সময়ের আগে অনুষ্ঠানস্থলে পৌঁছে মূল ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না দেখে ক্ষোভ প্রকাশ করেন বিএনপির নেতা-কর্মীরা।
  • নাম প্রকাশ না করার শর্তে জেলা প্রশাসনের একাধিক কর্মকর্তা জানান, ব্যানারটি জেলা প্রশাসক আল-মামুন মিয়া নিজেই নির্ধারণ করেছিলেন।

পরিস্থিতি শান্ত হওয়ার পর অনুষ্ঠান শেষ হয়। তবে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব। তিনি প্রশাসনে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে সতর্ক হওয়ার আহ্বান জানান।

জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান বলেন, ১৯ বছর পর তাঁরা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ঘিরে আয়োজিত অনুষ্ঠানের ব্যানারেই তাঁর ছবি না থাকায় দলের নেতা-কর্মীরা মর্মাহত হয়েছেন। তিনি ঘটনাটিকে অত্যন্ত বেদনাদায়ক বলে উল্লেখ করেন।

জেলা প্রশাসক আল-মামুন মিয়া বলেন, ইন্টারনেট থেকে ছবি নিয়ে ব্যানার তৈরি করা হয়েছিল। অনুষ্ঠানে তিনি এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চান।

এ ঘটনায় প্রতিমন্ত্রী আব্দুল বারী পুরো বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, ঘটনাটি ইচ্ছাকৃত হয়ে থাকলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

সারাদেশ থেকে আরও

 সন্ধ্যাকালীন টহল ও মাদকবিরোধী অভিযান জোরদারের নির্দেশ আরএমপি কমিশনারের সন্ধ্যাকালীন টহল ও মাদকবিরোধী অভিযান জোরদারের নির্দেশ আরএমপি কমিশনারেররাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে সন্ধ্যাকালীন পুলিশি টহল জোরদার এবং অপরাধপ্রবণ এলাকায় নজরদারি… ১২ ঘণ্টা আগে বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, ৭ কারখানায় ছুটি বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, ৭ কারখানায় ছুটিবেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে আবারও বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। এ সময় কয়েকটি কারখানা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন… ১২ ঘণ্টা আগে মালয়েশিয়ায় পাচারের সময় নারীসহ ৯ জন উদ্ধার মালয়েশিয়ায় পাচারের সময় নারীসহ ৯ জন উদ্ধারকক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় নারী ও অপ্রাপ্তবয়স্কসহ ৯ জনকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ… ১৫ ঘণ্টা আগে শ্রমিক আন্দোলনে পোশাকশিল্পে উৎপাদন ব্যাহত, ক্রয়াদেশ কমার আশঙ্কা শ্রমিক আন্দোলনে পোশাকশিল্পে উৎপাদন ব্যাহত, ক্রয়াদেশ কমার আশঙ্কান্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে নারায়ণগঞ্জের ফতুল্লায় টানা তিন দিনের শ্রমিক আন্দোলন ও সংঘাতের প্রভাব পড়েছে পোশাকশিল্পে।… ১৫ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

প্রতিমন্ত্রীর ক্ষোভ ও ডিসির দুঃখ প্রকাশ

৮ নভেম্বর ২০২৬, ১১:৫৯ এএম · সারাদেশ

জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভার ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকা এবং এক বক্তার বক্তব্যে শেখ মুজিবুর রহমানকে ‘জাতির পিতা’ ও ‘বঙ্গবন্ধু’ সম্বোধন করাকে কেন্দ্র করে হট্টগোল ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী।

ফটোকার্ড

প্রতিমন্ত্রীর ক্ষোভ ও ডিসির দুঃখ প্রকাশ

প্রতিমন্ত্রীর ক্ষোভ
ও ডিসির দুঃখ প্রকাশ

প্রতিমন্ত্রীর ক্ষোভ
ও ডিসির দুঃখ প্রকাশ

শিরোনাম