জাতীয় সংসদ চত্বর ধূমপানমুক্ত ঘোষণা
জাতীয় সংসদ চত্বরকে ধূমপানমুক্ত এলাকা ঘোষণা করা হয়েছে। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
রোববার (৮ নভেম্বর) জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি গৃহীত হয়।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
‘শফিকুর রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ মো.’
— জি বাংলা ডেস্ক
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, এ টি এম আজহারুল ইসলাম এবং বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
ঢাকাসহ তিন জেলায় বিজিবি মোতায়েন
বৈঠকে জাতীয় সংসদ ভবনে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের অগ্রগতি নিয়েও আলোচনা হয়। এ সময় সংশ্লিষ্ট উপকমিটির আহ্বায়ক ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল জানান, সৌরবিদ্যুৎ প্যানেল থেকে ৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।
মূল বিষয়গুলি
- জাতীয় সংসদ চত্বরকে ধূমপানমুক্ত এলাকা ঘোষণা করা হয়েছে।
- রোববার (৮ নভেম্বর) জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি গৃহীত হয়।
- সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
- স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও বিরোধীদলীয় নেতা ডা.
তিনি বলেন, সংসদের অধিবেশন চলাকালে প্রায় ৬ মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহার করা যাবে। অন্য সময়ে সংসদের বিদ্যুতের চাহিদা মেটানোর পর অবশিষ্ট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।
এ সময় সংসদ চত্বরে উৎপাদিত সৌরবিদ্যুৎ সংরক্ষণের জন্য এনার্জি স্টোরেজ সুবিধা রাখার সুনির্দিষ্ট নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।