১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৩৯২.৮২ -৯.৮৬ | DS30: ২,০৪৯.৪৬ -৮.৯১ | লেনদেন: ৬,৫৪৭.০৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৩৯২.৮২ -৯.৮৬
বিনোদন

‎ঢাকার মঞ্চে ভাটিবাংলার ঐতিহ্য

‎ঢাকার মঞ্চে ভাটিবাংলার ঐতিহ্য
রাধারমণ সংস্কৃতিচর্চা কেন্দ্র আয়োজিত ‘ভাটিবাংলার লোকসংগীত উৎসব’

হাছন রাজা, রাধারমণ, উকিল মুন্সী থেকে শাহ আবদুল করিম—ভাটিবাংলার কিংবদন্তি লোকসংগীত সাধকদের গানে মুখর হয়ে উঠেছিল রাজধানীর জাতীয় নাট্যশালা মিলনায়তন। লোকসংগীতের ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি উৎসবের মঞ্চ থেকে দ্রুত রাধারমণ কমপ্লেক্স নির্মাণের দাবি জানিয়েছেন আয়োজক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সোমবার সন্ধ্যায় রাধারমণ সংস্কৃতিচর্চা কেন্দ্র আয়োজিত ‘ভাটিবাংলার লোকসংগীত উৎসব’-এ দেশের বিভিন্ন অঞ্চলের শিল্পীরা সংগীত পরিবেশন করেন। উৎসবের উদ্বোধন করেন বাউলশিল্পী মো. হারুন মিয়া। এ সময় তাঁকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।

সম্মাননা পেয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে হারুন মিয়া বলেন, ‘আমি সুনামগঞ্জের অজপাড়াগাঁয়ে জন্মেছি। এই অনুষ্ঠানে আমাকে সম্মাননা প্রদান করায় আমি কৃতজ্ঞতা জানাই। সকলের কাছে ভক্তি-শ্রদ্ধা জানাই।’

‘প্রথম দিকে তিনজন গুণী শিল্পীর গান শুনতাম, তারা হলেন—উকিল মুন্সী, হাছন রাজা আর রাধারমণ।’ সংগীতজ্ঞ শেখ সাদী খান বলেন, ‘দিনে দিনে সংস্কৃতিচর্চার যে অবক্ষয় হচ্ছে, তা আমাদের পিছিয়ে নিয়ে যাচ্ছে।’

— বিনোদন ডেস্ক

উৎসবে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন, ‘বাতাস ছাড়া যেমন মানুষ বাঁচবে না, বাউলসংগীত ছাড়া মানবতা বাঁচবে না। বাউলসংগীত মানুষকে বাঁচতে শেখায়। সংগীত ছাড়া, সুর ছাড়া সভ্যতা থাকবে না। আর সভ্যতা না থাকলে স্বাধীনতাও থাকবে না।’

আরও পড়ুন হুমায়ূন আহমেদ পড়লে বাংলা ভাষার প্রতি ভালোবাসা বেড়ে যায়: অনুপম রায় হুমায়ূন আহমেদ পড়লে বাংলা ভাষার প্রতি ভালোবাসা বেড়ে যায়: অনুপম রায় বিনোদন ১৫ ঘণ্টা আগে

নিজের ভাটি অঞ্চলের স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘আমি ভাটি অঞ্চলের মানুষ, হাওরের মানুষ। ১৯৫৬ সাল থেকে গান শুনি। প্রথম দিকে তিনজন গুণী শিল্পীর গান শুনতাম, তারা হলেন—উকিল মুন্সী, হাছন রাজা আর রাধারমণ।’

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • হাছন রাজা, রাধারমণ, উকিল মুন্সী থেকে শাহ আবদুল করিম—ভাটিবাংলার কিংবদন্তি লোকসংগীত সাধকদের গানে মুখর হয়ে উঠেছিল রাজধানীর জাতীয় নাট্যশালা মিলনায়তন।
  • সোমবার সন্ধ্যায় রাধারমণ সংস্কৃতিচর্চা কেন্দ্র আয়োজিত ‘ভাটিবাংলার লোকসংগীত উৎসব’-এ দেশের বিভিন্ন অঞ্চলের শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
  • সম্মাননা পেয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে হারুন মিয়া বলেন, ‘আমি সুনামগঞ্জের অজপাড়াগাঁয়ে জন্মেছি।
  • উৎসবে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন, ‘বাতাস ছাড়া যেমন মানুষ বাঁচবে না, বাউলসংগীত ছাড়া মানবতা বাঁচবে না।

সংগীতজ্ঞ শেখ সাদী খান বলেন, ‘দিনে দিনে সংস্কৃতিচর্চার যে অবক্ষয় হচ্ছে, তা আমাদের পিছিয়ে নিয়ে যাচ্ছে। সংস্কৃতিচর্চা দিয়েই সমাজ এগিয়ে যায়। সুর দিয়ে অসুরকে দমন করা যায়। যাদের মনুষ্যত্ব আছে, বিবেক আছে, তারা সুর ভালোবাসেন। রাধারমণ সংস্কৃতিচর্চা কেন্দ্র সুরের সাধনা করছে। তাদেরকে সাধুবাদ জানাই।’

উৎসবের আলোচনা ও সংগীত পরিবেশনায় ভাটিবাংলার লোকসংগীতের ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি রাধারমণ কমপ্লেক্স নির্মাণের দাবি জানানো হয়। রাধারমণ সংস্কৃতিচর্চা কেন্দ্র দীর্ঘদিন ধরে এ কমপ্লেক্স নির্মাণের দাবি জানিয়ে আসছে।

উৎসবের অন্যতম আকর্ষণ ছিল ভাটিবাংলার লোকসংগীত সাধকদের গান। সৈয়দ শাহনূর, রাধারমণ, হাছন রাজা, জালাল খাঁ, উকিল মুন্সী, দীন শরৎ, মনমোহন দত্ত, শাহ আবদুল করিম ও দুরবীন শাহর গান পরিবেশন করেন শিল্পীরা। তাঁদের গানের সুর ও কথায় মিলনায়তনে তৈরি হয় ভাটিবাংলার লোকসংগীতের আবহ।

উৎসবে অংশ নিতে সুনামগঞ্জ থেকে আসেন রনেশ ঠাকুর, বাউল সিরাজউদ্দিনসহ নয়জন শিল্পী। নেত্রকোনা থেকে অংশ নেন পাঁচজন এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে সাগর দেওয়ানসহ তিনজন শিল্পী।

রাধারমণ সংস্কৃতিচর্চা কেন্দ্রের অর্থ সম্পাদক রজত দত্ত সূচনা বক্তব্য দেন। শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পী আকরামুল ইসলাম। সঞ্চালনা করেন আবৃত্তিশিল্পী রফিকুল ইসলাম ও নায়লা তারাননুম কাকলি। বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি আবুল খায়ের।

বিনোদন থেকে আরও

মধ্যরাতে গুলশানে ‘অনাকাঙ্ক্ষিত’ ঘটনার মুখোমুখি বিতর্কিত পরীমনি মধ্যরাতে গুলশানে ‘অনাকাঙ্ক্ষিত’ ঘটনার মুখোমুখি বিতর্কিত পরীমনিরাজধানীর গুলশানে একটি অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় নিজের গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ করেছেন চিত্রনায়িকা পরীমনি। রোববার মধ্যরাতে গুলশানের… ১৮ ঘণ্টা আগে তানজিন তিশার বিরুদ্ধে এবার মানহানির মামলা, তদন্তে পিবিআই তানজিন তিশার বিরুদ্ধে এবার মানহানির মামলা, তদন্তে পিবিআইফেসবুকে আপত্তিকর ছবি ও ভুল তথ্য ছড়ানোর অভিযোগে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে ঢাকার একটি আদালতে মানহানির মামলা দায়ের করা হয়েছে। মামলাটি… ১৯ ঘণ্টা আগে আমেরিকায় কনসার্টে গান গাইবেন অপূর্ব আমেরিকায় কনসার্টে গান গাইবেন অপূর্ববাংলাদেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব অভিনয়ের পাশাপাশি গানও করেন। বেশ কয়েকটি টেলিভিশন নাটকে গান গেয়েছেন এই অভিনেতা। এবার… ১৯ ঘণ্টা আগে প্রথম জন্মদিনের পর ছেলের ছবি প্রকাশ্যে আনলেন ক্যাটরিনা-ভিকি প্রথম জন্মদিনের পর ছেলের ছবি প্রকাশ্যে আনলেন ক্যাটরিনা-ভিকিদীপাবলি উপলক্ষে ভক্তদের জন্য বিশেষ উপহার দিয়েছেন বলিউড তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। বিয়ের পর প্রথমবারের মতো ছেলে ভিহান কৌশলের… ১ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

‎ঢাকার মঞ্চে ভাটিবাংলার ঐতিহ্য

৯ নভেম্বর ২০২৬, ৯:৩৯ পিএম · বিনোদন

হাছন রাজা, রাধারমণ, উকিল মুন্সী থেকে শাহ আবদুল করিম—ভাটিবাংলার কিংবদন্তি লোকসংগীত সাধকদের গানে মুখর হয়ে উঠেছিল রাজধানীর জাতীয় নাট্যশালা মিলনায়তন। লোকসংগীতের ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি উৎসবের মঞ্চ থেকে দ্রুত রাধারমণ কমপ্লেক্স নির্মাণের দাবি জানিয়েছেন আয়োজক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

ফটোকার্ড

‎ঢাকার মঞ্চে ভাটিবাংলার ঐতিহ্য

‎ঢাকার মঞ্চে ভাটিবাংলার ঐতিহ্য

‎ঢাকার মঞ্চে ভাটিবাংলার ঐতিহ্য

শিরোনাম