১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪০৬.৯০ +৪.২২ | DS30: ২,০৫৬.৩২ -২.০৫ | লেনদেন: ১৮৩.৫৩ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪০৬.৯০ +৪.২২
বিনোদন

মধ্যরাতে গুলশানে ‘অনাকাঙ্ক্ষিত’ ঘটনার মুখোমুখি বিতর্কিত পরীমনি

মধ্যরাতে গুলশানে ‘অনাকাঙ্ক্ষিত’ ঘটনার মুখোমুখি বিতর্কিত পরীমনি
পরীমনি

রাজধানীর গুলশানে একটি অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় নিজের গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ করেছেন চিত্রনায়িকা পরীমনি। রোববার মধ্যরাতে গুলশানের শুটিং ক্লাবে এ ঘটনা ঘটে বলে দাবি করেছেন তিনি। তবে গাড়ি বা অনুষ্ঠানের স্টল ভাঙচুরের কোনো ঘটনা ঘটেছে বলে জানেন না বলে জানিয়েছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর।

রাত পৌনে ১টার দিকে ফেসবুক লাইভে এসে ঘটনার বর্ণনা দেন পরীমনি। এ সময় শুটিং ক্লাবে অনুষ্ঠানের স্টল ভাঙচুরের অভিযোগও করেন তিনি।

পরীমনি জানান, শুটিং ক্লাবে পাঁচ দিন ধরে অনুষ্ঠান চলছিল। রোববার ছিল এর শেষ দিন। অনুষ্ঠানে তাঁর পরিবেশনার নির্ধারিত সময়ে মঞ্চে উঠতে পারেননি তিনি। তবে দর্শকেরা পুরো অনুষ্ঠান উপভোগ করেছেন বলে দাবি করেন এই অভিনেত্রী।

‘অ্যাটাকিং মোডে আওয়াজ তুললো।’ অনুষ্ঠানে অন্য শিল্পীরাও উপস্থিত ছিলেন উল্লেখ করে তিনি বলেন, কারও কোনো ক্ষোভ থাকলে তাঁর সঙ্গে সরাসরি কথা বলা উচিত ছিল।’

— বিনোদন ডেস্ক

ফেসবুক লাইভে পরীমনি বলেন, ‘পুরো প্রোগ্রাম শেষ হওয়ার পরে একজন আওয়াজ তুললো। অ্যাটাকিং মোডে আওয়াজ তুললো।’

আরও পড়ুন তানজিন তিশার বিরুদ্ধে এবার মানহানির মামলা, তদন্তে পিবিআই তানজিন তিশার বিরুদ্ধে এবার মানহানির মামলা, তদন্তে পিবিআই বিনোদন ১৭ মিনিট আগে

অনুষ্ঠানে অন্য শিল্পীরাও উপস্থিত ছিলেন উল্লেখ করে তিনি বলেন, কারও কোনো ক্ষোভ থাকলে তাঁর সঙ্গে সরাসরি কথা বলা উচিত ছিল।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • রাজধানীর গুলশানে একটি অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় নিজের গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ করেছেন চিত্রনায়িকা পরীমনি।
  • রাত পৌনে ১টার দিকে ফেসবুক লাইভে এসে ঘটনার বর্ণনা দেন পরীমনি।
  • পরীমনি জানান, শুটিং ক্লাবে পাঁচ দিন ধরে অনুষ্ঠান চলছিল।
  • ফেসবুক লাইভে পরীমনি বলেন, ‘পুরো প্রোগ্রাম শেষ হওয়ার পরে একজন আওয়াজ তুললো।

পরীমনির অভিযোগ, অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় তাঁর গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। এ কারণে তিনি থানায় ফোন করতে বাধ্য হন। হামলার পরিস্থিতিতে গাড়িতে উঠতেও পারেননি বলে দাবি করেন তিনি।

ফেসবুক লাইভে তিনি বলেন, ‘গুলশান থানা পুলিশ এখানে থাকার পরও তারা আমাকে বের করতে পারতেছিল না, অতিরিক্ত পুলিশ তারা কল করে। তাহলে দেশটা কার হাতে।’

ঘটনাটিকে পরিকল্পিত দাবি করে পরীমনি এর সঙ্গে জড়িত ব্যক্তিদের সমালোচনা করেন। তাঁদের বিরুদ্ধে ‘ইয়েলো জার্নালিজম’ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও তোলেন তিনি।

স্টল ভাঙচুরের অভিযোগ তুলে পরীমনি বলেন, ‘এসব ভাঙচুরের দায়িত্ব কে নেবে। এ দেশের রাষ্ট্র নেবে? অনেক আর্টিস্ট আছে তারা যে হেনস্তা হলো এটার দায়িত্ব কে নেবে? আমার সঙ্গে যদি কোনো ক্ষোভ থেকে থাকে তাহলে আমার সঙ্গে বসুক আমার সঙ্গে বুঝুক।’

এ বিষয়ে গুলশান থানার ওসি জায়েদ নূর বলেন, ‘একটা সমস্যা হয়েছিল। পরীমনি চলে গেছেন। আর কোনো ঝামেলা হয়নি।’

পরীমনির গাড়ি বা অনুষ্ঠানের স্টল ভাঙচুরের বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, ‘ভাঙচুরের কোনো ঘটনা তা জানা নেই। পরীমনি সুস্থভাবে ফিরে গেছেন।’

বিনোদন থেকে আরও

৪ হাজার কোটি বাজেটের ‘রামায়ণ’, তিন দিনে কত আয় করলো? ৪ হাজার কোটি বাজেটের ‘রামায়ণ’, তিন দিনে কত আয় করলো?মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে ভালো ব্যবসা করছে রণবীর কাপুর ও সাই পল্লবী অভিনীত পৌরাণিক সিনেমা ‘রামায়ণ: পার্ট ওয়ান’। ভারতীয় মহাকাব্য… ১৭ ঘণ্টা আগে ‘পরীমনির বিতর্কিত কর্মকাণ্ড পুরো শিল্পী জাতির ওপর কলঙ্ক’ ‘পরীমনির বিতর্কিত কর্মকাণ্ড পুরো শিল্পী জাতির ওপর কলঙ্ক’আদালত প্রাঙ্গণে এক সাংবাদিকের সঙ্গে চিত্রনায়িকা পরীমণির বাগ্‌বিতণ্ডা ও হুমকির অভিযোগের ঘটনায় সমালোচনা করেছেন জ্যেষ্ঠ অভিনেত্রী রিনা খান।… ১৮ ঘণ্টা আগে জেমস-মাইলসসহ ৭ ব্যান্ডের জমকালো কনসার্ট আজ, জানুন কখন ও কোথায় জেমস-মাইলসসহ ৭ ব্যান্ডের জমকালো কনসার্ট আজ, জানুন কখন ও কোথায়জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ শনিবার (৭ নভেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হচ্ছে উন্মুক্ত সংগীতানুষ্ঠান ‘কনসার্ট ফর… ১ দিন আগে তিশা-অথৈর সদস্যপদ স্থগিত করল অভিনয়শিল্পী সংঘ তিশা-অথৈর সদস্যপদ স্থগিত করল অভিনয়শিল্পী সংঘঅভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সদস্যপদ স্থগিত করা হয়েছে দুই অভিনেত্রী তানজিন তিশা ও সামিয়া অথৈর। সংগঠনের অভ্যন্তরীণ শৃঙ্খলা ভঙ্গ এবং সালিশ… ১ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

মধ্যরাতে গুলশানে ‘অনাকাঙ্ক্ষিত’ ঘটনার মুখোমুখি বিতর্কিত পরীমনি

৯ নভেম্বর ২০২৬, ৯:৫১ এএম · বিনোদন

রাজধানীর গুলশানে একটি অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় নিজের গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ করেছেন চিত্রনায়িকা পরীমনি। রোববার মধ্যরাতে গুলশানের শুটিং ক্লাবে এ ঘটনা ঘটে বলে দাবি করেছেন তিনি। তবে গাড়ি বা অনুষ্ঠানের স্টল ভাঙচুরের কোনো ঘটনা ঘটেছে বলে জানেন না বলে জানিয়েছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর।

ফটোকার্ড

মধ্যরাতে গুলশানে ‘অনাকাঙ্ক্ষিত’ ঘটনার মুখোমুখি বিতর্কিত পরীমনি

মধ্যরাতে গুলশানে ‘অনাকাঙ্ক্ষিত’
ঘটনার মুখোমুখি বিতর্কিত পরীমনি

মধ্যরাতে গুলশানে ‘অনাকাঙ্ক্ষিত’
ঘটনার মুখোমুখি বিতর্কিত পরীমনি

শিরোনাম