আমেরিকায় কনসার্টে গান গাইবেন অপূর্ব
বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব অভিনয়ের পাশাপাশি গানও করেন। বেশ কয়েকটি টেলিভিশন নাটকে গান গেয়েছেন এই অভিনেতা।
এবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় কনসার্টে গান গাইবেন অপূর্ব। আগামী ১৩ ডিসেম্বর টাম্পা শহরে দুদিনব্যাপী সপ্তম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্টের দ্বিতীয় দিনে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে তাঁর সংগীতানুষ্ঠান।
এক ভিডিও বার্তায় অপূর্ব বলেন, ‘নিউইয়র্কের পর এবার গান শোনাতে আসছি ফ্লোরিডায়। গান আর গল্প নিয়ে দেখা হবে সবার সঙ্গে।’
‘আগামী ১৩ ডিসেম্বর টাম্পা শহরে দুদিনব্যাপী সপ্তম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্টের দ্বিতীয় দিনে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে তাঁর সংগীতানুষ্ঠান।’
— বিনোদন ডেস্ক
গত আগস্টে নিউইয়র্কে ‘অপূর্ব মিউজিক্যাল নাইট’ শিরোনামে প্রথম একক কনসার্ট করেন তিনি। সে সময় জানান, যুক্তরাষ্ট্রের ১২টি শহর থেকে প্রস্তাব পেয়েছেন। তবে তাড়াহুড়া না করে প্রস্তুতি নিয়েই পরবর্তী আয়োজন করতে চান তিনি।
আরও পড়ুন
মধ্যরাতে গুলশানে ‘অনাকাঙ্ক্ষিত’ ঘটনার মুখোমুখি বিতর্কিত পরীমনি
বছরের অধিকাংশ সময় যুক্তরাষ্ট্রে কাটলেও দেশে কনসার্ট করার ইচ্ছা আছে অপূর্বর। সবকিছু ঠিক থাকলে শিগগিরই নতুন সিনেমার ঘোষণা দেবেন বলেও জানিয়েছেন এই অভিনেতা।
মূল বিষয়গুলি
- বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব অভিনয়ের পাশাপাশি গানও করেন।
- এবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় কনসার্টে গান গাইবেন অপূর্ব।
- এক ভিডিও বার্তায় অপূর্ব বলেন, ‘নিউইয়র্কের পর এবার গান শোনাতে আসছি ফ্লোরিডায়।
- গত আগস্টে নিউইয়র্কে ‘অপূর্ব মিউজিক্যাল নাইট’ শিরোনামে প্রথম একক কনসার্ট করেন তিনি।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।