১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪২৫.৯৯ +৩৩.১৬ | DS30: ২,০৫৬.০৪ +৬.৫৮ | লেনদেন: ২,৭৪৮.০৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪২৫.৯৯ +৩৩.১৬
সারাদেশ

খাগড়াছড়িতে বিএনপি কার্যালয়ে আগুন

খাগড়াছড়িতে বিএনপি কার্যালয়ে আগুন
ছবি : জি বাংলা নিউজ

খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের বড়পিলাক ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ছাড়া খাগড়াছড়ি শহরে দাঁড়িয়ে থাকা একটি চাঁদের গাড়িতে (জিপ) আগুন দেওয়া হয়েছে। একই রাতে জেলার দুটি সড়কে গাছ কেটে প্রতিবন্ধকতা তৈরি করে দুর্বৃত্তরা।

সোমবার (৯ নভেম্বর) মধ্যরাতে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে কার্যালয়ের আসবাবপত্রসহ পুরো কার্যালয় পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করেছেন।

‘ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মুকুল কুমার নাথ জানান, ভোর সাড়ে ৪টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় পাঁচ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।’

— জি বাংলা ডেস্ক

এদিকে, সোমবার মধ্যরাতে জেলার দীঘিনালা সড়কের সাত মাইল ও মাটিরাঙা সড়কের রিছাং ঝরনা এলাকায় গাছ কেটে সড়কে প্রতিবন্ধকতা তৈরি করে দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গাছ সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান খাগড়াছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মুকুল কুমার নাথ।

আরও পড়ুন ফরিদপুরে বাসে দুর্বৃত্তদের আগুন, প্রাণ গেল চালকের ফরিদপুরে বাসে দুর্বৃত্তদের আগুন, প্রাণ গেল চালকের সারাদেশ ১৭ মিনিট আগে

এ ছাড়া খাগড়াছড়ি শহরের পানখাইয়া সড়কে কেএসটিসি হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা একটি চাঁদের গাড়িতে আগুন দেওয়া হয়। সোমবার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এতে গাড়িটি পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের বড়পিলাক ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
  • সোমবার (৯ নভেম্বর) মধ্যরাতে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
  • খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করেছেন।
  • এদিকে, সোমবার মধ্যরাতে জেলার দীঘিনালা সড়কের সাত মাইল ও মাটিরাঙা সড়কের রিছাং ঝরনা এলাকায় গাছ কেটে সড়কে প্রতিবন্ধকতা তৈরি করে দুর্বৃত্তরা।

ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মুকুল কুমার নাথ জানান, ভোর সাড়ে ৪টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় পাঁচ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

জিপটির মালিক মোহাম্মদ শাহীন জানান, রাতের আঁধারে ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত তাঁর গাড়িতে আগুন দেয়। পরিবারের একমাত্র উপার্জনের অবলম্বন গাড়িটি পুড়ে যাওয়ায় তিনি এখন দিশেহারা। আগুনে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার বলেন, ‘আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা আগুন দিয়েছে। আমরা দেখছি, খাগড়াছড়ির সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা রফিকুল আলম কারাগারে থাকলেও তাঁর সহযোগীরা মামলার পরও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তাঁরাই শহরের মধ্যে অস্থির পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। আমরা এসব চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’

গুইমারা থানার ওসি মোহাম্মদ সোহরাওয়ার্দী বলেন, রাতের আঁধারে কে বা কারা বিএনপি কার্যালয়ে আগুন দিয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন আটজনকে হেফাজতে নেওয়া হয়েছে।

সারাদেশ থেকে আরও

কলেজে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ছাত্রীর কলেজে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ছাত্রীরব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মোটরসাইকেলের ধাক্কায় সোমাইয়া আক্তার (১৮) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। সোমবার (৯ নভেম্বর) সকালে কলেজে যাওয়ার পথে… ২১ ঘণ্টা আগে থানার সামনে ককটেল ফাটিয়ে পালানোর সময় আ.লীগ সদস্য গ্রেফতার থানার সামনে ককটেল ফাটিয়ে পালানোর সময় আ.লীগ সদস্য গ্রেফতারঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুরের রূপনগর থানার প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় মো. আশরাফুল ইসলাম (২৭) নামে এক… ২৩ ঘণ্টা আগে সাজেকে নিজ বাড়ির সামনে গুলিবিদ্ধ নারী সাজেকে নিজ বাড়ির সামনে গুলিবিদ্ধ নারীখাগড়াছড়ির সাজেকের শুকনোছড়িতে দুর্বৃত্তের গুলিতে অরুণা চাকমা (৩৫) নামে এক নারী আহত হয়েছেন। রোববার (৮ নভেম্বর) রাতে নিজ বাড়ির সামনে বসে… ২৩ ঘণ্টা আগে কে জেল খেটেছে দেখার টাইম নাই, জনসমর্থনে প্রার্থী চূড়ান্ত হবে: এমপি বাবুল কে জেল খেটেছে দেখার টাইম নাই, জনসমর্থনে প্রার্থী চূড়ান্ত হবে: এমপি বাবুলদলীয় পদ-পদবি কিংবা অতীতে আন্দোলন-সংগ্রামে কে কতটা ত্যাগ স্বীকার করেছেন, তা নয়; আগামী নির্বাচনে বিএনপির প্রার্থী বাছাইয়ে জনগণের সমর্থন ও… ২৩ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

খাগড়াছড়িতে বিএনপি কার্যালয়ে আগুন

১০ নভেম্বর ২০২৬, ১১:২৯ এএম · সারাদেশ

খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের বড়পিলাক ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ছাড়া খাগড়াছড়ি শহরে দাঁড়িয়ে থাকা একটি চাঁদের গাড়িতে (জিপ) আগুন দেওয়া হয়েছে। একই রাতে জেলার দুটি সড়কে গাছ কেটে প্রতিবন্ধকতা তৈরি করে দুর্বৃত্তরা।

ফটোকার্ড

খাগড়াছড়িতে বিএনপি কার্যালয়ে আগুন

খাগড়াছড়িতে বিএনপি কার্যালয়ে
আগুন

খাগড়াছড়িতে বিএনপি কার্যালয়ে
আগুন

শিরোনাম