১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪২৯.৭২ +৩৬.৯০ | DS30: ২,০৫৬.৬৪ +৭.১৮ | লেনদেন: ২,৪৮৯.৫৫ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪২৯.৭২ +৩৬.৯০
রাজনীতি

সারজিস আলমকে ‘দোষারোপ’ করে এনসিপি নেতার পদত্যাগ

সারজিস আলমকে ‘দোষারোপ’ করে এনসিপি নেতার পদত্যাগ
ফজলুল করিম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে দল থেকে পদত্যাগ করেছেন হবিগঞ্জ জেলা এনসিপির ক্রীড়া সম্পাদক ফজলুল করিম।

সোমবার (৯ নভেম্বর) রাত ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় আট মিনিটের এক ভিডিও বার্তায় তিনি পদত্যাগের ঘোষণা দেন।

ভিডিও বার্তায় ফজলুল করিম টেবিলে রাখা হাতে লেখা একটি কাগজ এবং মোবাইল ফোনে থাকা বিভিন্ন বার্তা দেখিয়ে দলের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন। এ সময় সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ উল্লেখ করে তিনি বলেন, মুখে এক কথা বললেও কাজে তার প্রতিফলন নেই। সাধারণ কর্মীদের আবেগ ও প্রত্যাশা নিয়ে খেলা হচ্ছে।

‘পাশাপাশি কেন্দ্রীয় নেতা নাহিদ উদ্দিন তারেকের বিরুদ্ধে কমিটি গঠনে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে বলেন, ব্যক্তিকেন্দ্রিক পছন্দ-অপছন্দের ভিত্তিতে কমিটি করা হচ্ছে।’

— জি বাংলা ডেস্ক

তিনি বলেন, নতুন দল ও নতুন আশার কথা বলে মানুষকে মধুর বোতল দেখানো হয়েছিল। কিন্তু সেই বোতলের ভেতরে ভরে দেওয়া হয়েছে পুরোনো মদ। জাতি এখন বুঝতে পেরেছে, এটি নতুন কোনো রাজনীতি নয়; বরং পুরোনো রাজনীতিই নতুন মোড়কে ফিরে এসেছে।

আরও পড়ুন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি বাংলাদেশে ফিরবে না: সারজিস আলম ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি বাংলাদেশে ফিরবে না: সারজিস আলম রাজনীতি ১৩ ঘণ্টা আগে

ফজলুল করিম জানান, পরিবর্তনের প্রত্যাশা নিয়ে বিশ্বাস করে এনসিপিতে যোগ দিয়েছিলেন তিনি। ভেবেছিলেন, এ দলে চাঁদাবাজি, দালালি ও প্রতারণার কোনো স্থান থাকবে না। কিন্তু বাস্তবে তাঁর প্রত্যাশার সঙ্গে দলের কার্যক্রমের মিল পাননি। তাই এ ধরনের রাজনীতির সঙ্গে আর থাকতে চান না।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে দল থেকে পদত্যাগ করেছেন হবিগঞ্জ জেলা এনসিপির ক্রীড়া সম্পাদক ফজলুল করিম।
  • সোমবার (৯ নভেম্বর) রাত ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় আট মিনিটের এক ভিডিও বার্তায় তিনি পদত্যাগের ঘোষণা দেন।
  • ভিডিও বার্তায় ফজলুল করিম টেবিলে রাখা হাতে লেখা একটি কাগজ এবং মোবাইল ফোনে থাকা বিভিন্ন বার্তা দেখিয়ে দলের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন।
  • তিনি বলেন, নতুন দল ও নতুন আশার কথা বলে মানুষকে মধুর বোতল দেখানো হয়েছিল।

ভিডিও বার্তায় তিনি জেলা ও উপজেলা পর্যায়ের কমিটিতে মাদক ব্যবসায়ী, দুর্নীতিবাজ ও অসাধু ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার অভিযোগ করেন। পাশাপাশি কেন্দ্রীয় নেতা নাহিদ উদ্দিন তারেকের বিরুদ্ধে কমিটি গঠনে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে বলেন, ব্যক্তিকেন্দ্রিক পছন্দ-অপছন্দের ভিত্তিতে কমিটি করা হচ্ছে। সেখানে যোগ্যতা ও সাংগঠনিক দক্ষতাকে যথাযথ গুরুত্ব দেওয়া হচ্ছে না।

এ সময় নিজের মোবাইল ফোনে থাকা কয়েকটি হোয়াটসঅ্যাপ বার্তাও ক্যামেরার সামনে তুলে ধরেন ফজলুল করিম। এগুলোকে তিনি তাঁর অভিযোগের প্রমাণ হিসেবে দাবি করেন।

ভিডিওর শেষ দিকে পদত্যাগের ঘোষণা দিয়ে ফজলুল করিম বলেন, ‘আজ থেকে আমি এনসিপির কোনো পদ-পদবিতে নেই। আমি দল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম।’

তবে ফজলুল করিমের উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কেন্দ্রীয় নেতাদের বক্তব্য পাওয়া যায়নি।

রাজনীতি থেকে আরও

কপ-৩১ সম্মেলনে যোগ দিচ্ছেন এনসিপির মনিরা শারমিন কপ-৩১ সম্মেলনে যোগ দিচ্ছেন এনসিপির মনিরা শারমিনবিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ যোগ দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। আগামী ১০ নভেম্বর তিনি তুরস্কের উদ্দেশে… ২৩ ঘণ্টা আগে খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে বড় আয়োজন, দায়িত্বে রিজভী-সালাহউদ্দিন-জাহিদ খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে বড় আয়োজন, দায়িত্বে রিজভী-সালাহউদ্দিন-জাহিদবিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী বড় পরিসরে পালনের পরিকল্পনা করছে দলটি। এ উপলক্ষে… ১ দিন আগে সাদ্দামকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন হামীম সাদ্দামকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন হামীমনিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনকে দেশে ফিরে আইনের মুখোমুখি হওয়ার চ্যালেঞ্জ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি… ১ দিন আগে উত্তর বিএনপিকে সুসংগঠিত করার নির্দেশ তারেক রহমানের উত্তর বিএনপিকে সুসংগঠিত করার নির্দেশ তারেক রহমানেরঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বকে দল সুসংগঠিত করে জনগণের কাছে সেবা পৌঁছে দিতে কাজ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি… ১ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

সারজিস আলমকে ‘দোষারোপ’ করে এনসিপি নেতার পদত্যাগ

১০ নভেম্বর ২০২৬, ১১:২৫ এএম · রাজনীতি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে দল থেকে পদত্যাগ করেছেন হবিগঞ্জ জেলা এনসিপির ক্রীড়া সম্পাদক ফজলুল করিম।

ফটোকার্ড

সারজিস আলমকে ‘দোষারোপ’ করে এনসিপি নেতার পদত্যাগ

সারজিস আলমকে ‘দোষারোপ’ করে
এনসিপি নেতার পদত্যাগ

সারজিস আলমকে ‘দোষারোপ’ করে
এনসিপি নেতার পদত্যাগ

শিরোনাম