নিকাহ রেজিস্ট্রারদের অধিকার সুরক্ষায় প্রধানমন্ত্রীকে স্মারকলিপি
বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখা এবং নিকাহ রেজিস্ট্রারদের পেশাগত মর্যাদা ও অধিকার সুরক্ষার দাবিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ও নিকাহ রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদ।
সোমবার (৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে সংগঠনটির সাত সদস্যের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর দপ্তরে এ স্মারকলিপি দেয়। একই দাবিতে আইনমন্ত্রীর কাছেও পৃথক স্মারকলিপি দেওয়া হয়েছে।
স্মারকলিপিতে নিকাহ রেজিস্ট্রারদের বিদ্যমান কর্ম-অধিক্ষেত্র ও অধিকার বহাল রাখার দাবি জানানো হয়। এতে বলা হয়, মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন বিধিমালা অনুযায়ী বর্তমানে প্রচলিত নিকাহ রেজিস্ট্রারদের কর্ম-অধিক্ষেত্র ও অধিকার সম্পূর্ণভাবে বহাল রাখতে হবে। কোনোভাবেই বিদ্যমান কর্ম-অধিক্ষেত্র বিভক্ত করে একজনের স্থলে একাধিক নিকাহ রেজিস্ট্রার নিয়োগের বিধান করা যাবে না।
‘বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখা এবং নিকাহ রেজিস্ট্রারদের পেশাগত মর্যাদা ও অধিকার সুরক্ষার দাবিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ও নিকাহ রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদ।’
— জি বাংলা ডেস্ক
স্মারকলিপিতে আরও বলা হয়, নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্রে একাধিক রেজিস্ট্রার নিয়োগের বিষয়ে আইন মন্ত্রণালয়ে নতুন করে বিধি সংশোধনের কার্যক্রম চলছে। বর্তমানে একজন নিকাহ রেজিস্ট্রার মাসে গড়ে পাঁচ থেকে সাতটি বিয়ে নিবন্ধন করেন। সীমিত এই উপার্জন দিয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে তাল মিলিয়ে পরিবারের খরচ মেটানো কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় বিয়ে নিবন্ধনের ফি বাড়ানোর দাবি জানানো হয়।
আরও পড়ুন
সাভার-ধামরাইয়ে দুই বাসে আগুন, স্কুলের ফটকে ককটেলসদৃশ বস্তু
এ ছাড়া দেশে প্রায় ১ হাজার ৪০০ নিকাহ রেজিস্ট্রারের পদ শূন্য রয়েছে উল্লেখ করে এসব পদে যোগ্যতার ভিত্তিতে আলেম-ওলামাদের নিয়োগ এবং মুসলিম বিবাহ ও তালাক বিধিমালা ২০০৯-এর বিধি ১৩ অনুযায়ী এলাকা বহাল রাখার দাবি জানানো হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে এ সমস্যার ন্যায়সংগত ও গ্রহণযোগ্য সমাধান সম্ভব বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়।
মূল বিষয়গুলি
- বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখা এবং নিকাহ রেজিস্ট্রারদের পেশাগত মর্যাদা ও অধিকার সুরক্ষার দাবিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে স্মারকলিপি দ…
- সোমবার (৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে সংগঠনটির সাত সদস্যের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর দপ্তরে এ স্মারকলিপি দেয়।
- স্মারকলিপিতে নিকাহ রেজিস্ট্রারদের বিদ্যমান কর্ম-অধিক্ষেত্র ও অধিকার বহাল রাখার দাবি জানানো হয়।
- স্মারকলিপিতে আরও বলা হয়, নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্রে একাধিক রেজিস্ট্রার নিয়োগের বিষয়ে আইন মন্ত্রণালয়ে নতুন করে বিধি সংশোধনের কার্যক্রম চলছে।
জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে নেতারা বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে দীর্ঘ ১৬ বছর নিকাহ রেজিস্ট্রাররা জেল-জুলুম, মিথ্যা মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। নিকাহ রেজিস্ট্রারদের রুটি-রুজির ওপর হাত দেওয়া হলে যেকোনো মূল্যে তা প্রতিহত করা হবে।
তাঁরা আরও বলেন, প্রয়োজনে জাতীয় প্রেসক্লাবের সামনে সারা দেশের নিকাহ রেজিস্ট্রাররা পরিবার-পরিজন নিয়ে কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করবেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা ঘরে ফিরে যাবেন না।
মানববন্ধনে নেতারা অভিযোগ করেন, আলিম ও ক্বারী সমাজকে সরকারের বিরুদ্ধে দাঁড় করাতে এবং সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে ষড়যন্ত্রকারীরা আইন মন্ত্রণালয়ের মাধ্যমে এ ধরনের উদ্যোগ নেওয়ার চেষ্টা করছে। এ ধরনের উদ্যোগ নেওয়া হলে ক্বারী ও আলেম সমাজ আন্দোলনে নামতে পারেন। এতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তার দায় সরকারকে নিতে হবে বলেও তাঁরা হুঁশিয়ারি দেন।
তাঁদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে, মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন বিধিমালা প্রণয়ন ও সংশোধনসংক্রান্ত কমিটিতে সারা দেশের নিকাহ রেজিস্ট্রারদের পক্ষ থেকে অন্তত দুজন যোগ্য ও অভিজ্ঞ প্রতিনিধিকে সদস্য করা। এ ছাড়া নিকাহ রেজিস্ট্রার পদে নিয়োগের ক্ষেত্রে মাদরাসাভিত্তিক ধর্মীয় শিক্ষা, ইসলামী শরিয়ত, মুসলিম পারিবারিক আইন এবং বিবাহ ও তালাক নিবন্ধনসংক্রান্ত প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা নিশ্চিত করার দাবি জানান তাঁরা। এসব যোগ্যতা বিবেচনা না করে শুধু সাধারণ শিক্ষাগত ডিগ্রির ভিত্তিতে নিয়োগের প্রস্তাব বাতিলেরও দাবি জানানো হয়।
বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির সভাপতি মাওলানা শাহ মো. নেছারুল হকের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর দপ্তরে স্মারকলিপি দেয়। প্রতিনিধিদলে আরও ছিলেন মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতির সভাপতি মাওলানা মো. নজরুল ইসলাম তালুকদার, মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির মহাসচিব মাওলানা মো. সেলিম রেজা, নির্বাহী সভাপতি কাজী ইকবাল হোসেন, মশিউর রহমান, একে এম বদরুল হক, জোবায়ের ইবনে সালেহ ও আজিজুর রহমান সুমন।
মানববন্ধনে আরও বক্তব্য দেন মাওলানা শাহ মো. নেছারুল হক, মাওলানা কাজী মো. নজরুল ইসলাম তালুকদার, মাওলানা কাজী মো. সেলিম রেজা, কাজী ইকবাল হোসেন, অধ্যাপক এনায়েতুর রহমান, আবুল বাকি, আবু জাফর সালেহ, কাজী জহিরুল, কাজী জাকির হোসেন, মামুনুর রশিদ খান ও নুরুল আমিন।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।