১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৪৫.০৬ +৮.৩১ | DS30: ২,০৫৯.৩৭ +১.৯৭ | লেনদেন: ৭,৫৭৬.৬০ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৪৫.০৬ +৮.৩১
খেলাধুলা

মার্কিন চাপের মুখে ইরানি ফুটবল দলের বিমান অবতরণে বাধা ইরাকের

মার্কিন চাপের মুখে ইরানি ফুটবল দলের বিমান অবতরণে বাধা ইরাকের
ছবি : জি বাংলা নিউজ

ইরাকের বসরা আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামী ১৪ নভেম্বর প্রীতি ম্যাচে ইরান ও ফিলিস্তিনের মুখোমুখি হওয়ার কথা। তবে মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানি ফুটবল দলকে বহনকারী বিমান বসরা বিমানবন্দরে অবতরণের অনুমতি পায়নি। ফলে নির্ধারিত গন্তব্যে না পৌঁছে বিমানটি ইরানে ফিরে যেতে বাধ্য হয়।

গতকাল এ ঘটনা ঘটেছে বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে ইরাকের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বসরা বিমানবন্দরের দুই মুখপাত্র জানিয়েছেন, ইরানি বিমানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার কারণেই অবতরণের অনুমতি দেওয়া হয়নি।

ইরাকে অবতরণ করতে না পেরে বিমানটি নিজ দেশে ফিরে আবাদান বিমানবন্দরে অবতরণ করে। তবে বসরায় অবস্থিত ইরানি দূতাবাস জানিয়েছে, বিমানযোগে পৌঁছাতে না পারলেও সড়কপথে বসরায় যাবে দেশটির ফুটবল দল।

‘এর আগে ওয়াশিংটন ঘোষণা দিয়েছিল, ২৩ সেপ্টেম্বরের পর যেসব আন্তর্জাতিক কোম্পানি ইরানি এয়ারলাইনগুলোর সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বজায় রাখবে, তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।’

— স্পোর্টস ডেস্ক

ইরাকের বসরায় আয়োজিত চারজাতি টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা রয়েছে ইরানের। এই প্রতিযোগিতায় স্বাগতিক ইরাক ছাড়াও লেবানন ও ফিলিস্তিন অংশ নেবে। ইরাকের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানিয়েছেন, ইরানি বিমানগুলোর ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘনের ঝুঁকি এড়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন ইয়ামালকে নিয়ে দুঃসংবাদ পেল স্পেন ইয়ামালকে নিয়ে দুঃসংবাদ পেল স্পেন খেলাধুলা ১ দিন আগে

এ ঘটনা ইরাকে ইরানি বিমান চলাচলের ওপর মার্কিন নিষেধাজ্ঞার ক্রমবর্ধমান প্রভাবের বিষয়টি আবারও সামনে এনেছে। এর আগে ওয়াশিংটন ঘোষণা দিয়েছিল, ২৩ সেপ্টেম্বরের পর যেসব আন্তর্জাতিক কোম্পানি ইরানি এয়ারলাইনগুলোর সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বজায় রাখবে, তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এর মাধ্যমে বিশ্বজুড়ে ইরানের বেসামরিক বিমান চলাচল ব্যবস্থা অকার্যকর করে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করে যুক্তরাষ্ট্র।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ইরাকের বসরা আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামী ১৪ নভেম্বর প্রীতি ম্যাচে ইরান ও ফিলিস্তিনের মুখোমুখি হওয়ার কথা।
  • গতকাল এ ঘটনা ঘটেছে বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে ইরাকের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
  • ইরাকে অবতরণ করতে না পেরে বিমানটি নিজ দেশে ফিরে আবাদান বিমানবন্দরে অবতরণ করে।
  • ইরাকের বসরায় আয়োজিত চারজাতি টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা রয়েছে ইরানের।

এদিকে, মার্কিন নিষেধাজ্ঞার দ্বিতীয় দফার হুমকি এড়াতে গত সেপ্টেম্বরে বাগদাদ বিমানবন্দরে ইরানি ফ্লাইট চলাচল নিষিদ্ধ করে ইরাক। যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট সতর্ক করে বলেছিলেন, যেসব বিমানবন্দর ইরানি এয়ারলাইনগুলোকে সেবা দেবে, সেগুলোও মার্কিন নিষেধাজ্ঞার আওতায় পড়তে পারে। এমনকি এসব বিমানবন্দরকে মার্কিন ডলারভিত্তিক আর্থিক ব্যবস্থা থেকেও বিচ্ছিন্ন করা হতে পারে।

খেলাধুলা থেকে আরও

নাহিদ রানার ফেরা নিয়ে সুখবর দিলেন হাবিবুল বাশার নাহিদ রানার ফেরা নিয়ে সুখবর দিলেন হাবিবুল বাশারদীর্ঘদিন ধরে চোটের সঙ্গে লড়ছেন বাংলাদেশের গতিতারকা নাহিদ রানা। অস্ট্রেলিয়ায় বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চলছে তাঁর পুনর্বাসন। দক্ষিণ… ২ দিন আগে রেফারির বাড়তি সুবিধা পাবে বাংলাদেশ, অভিযোগ শ্রীলঙ্কা কোচের রেফারির বাড়তি সুবিধা পাবে বাংলাদেশ, অভিযোগ শ্রীলঙ্কা কোচেরসাফ চ্যাম্পিয়নশিপে রেফারিং নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন শ্রীলঙ্কার কোচ আব্দুল্লাহ আল মুতাইরি। উদ্বোধনী ম্যাচে ভুটানের সঙ্গে ২-২ গোলে ড্র করার… ২ দিন আগে আতলেতিকোর মাঠে পিছিয়ে পড়েও বার্সা জিতল ফেরমিনের জোড়া গোলে আতলেতিকোর মাঠে পিছিয়ে পড়েও বার্সা জিতল ফেরমিনের জোড়া গোলেমৌসুমের শুরুটা দুর্দান্ত করেছিল বার্সেলোনা। তবে টানা দুই বড় ম্যাচে হারের পর দলটির আত্মবিশ্বাসে ধাক্কা লাগে। বড় ম্যাচে বার্সেলোনার জয়ের… ২ দিন আগে তাওহিদের ইতিহাসগড়া ইনিংসে যত রেকর্ড তাওহিদের ইতিহাসগড়া ইনিংসে যত রেকর্ডওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে দুর্দান্ত এক ইনিংস খেলেছেন তাওহিদ হৃদয়। ক্যারিয়ারের তৃতীয় টেস্টেই ইতিহাস গড়েছেন ২৫ বছর বয়সী এই… ৪ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

মার্কিন চাপের মুখে ইরানি ফুটবল দলের বিমান অবতরণে বাধা ইরাকের

১১ নভেম্বর ২০২৬, ১১:০৮ এএম · খেলাধুলা

ইরাকের বসরা আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামী ১৪ নভেম্বর প্রীতি ম্যাচে ইরান ও ফিলিস্তিনের মুখোমুখি হওয়ার কথা। তবে মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানি ফুটবল দলকে বহনকারী বিমান বসরা বিমানবন্দরে অবতরণের অনুমতি পায়নি। ফলে নির্ধারিত গন্তব্যে না পৌঁছে বিমানটি ইরানে ফিরে যেতে বাধ্য হয়।

ফটোকার্ড

মার্কিন চাপের মুখে ইরানি ফুটবল দলের বিমান অবতরণে বাধা ইরাকের

মার্কিন চাপের মুখে ইরানি ফুটবল দলের
বিমান অবতরণে বাধা ইরাকের

মার্কিন চাপের মুখে ইরানি ফুটবল দলের
বিমান অবতরণে বাধা ইরাকের

শিরোনাম