রেফারির বাড়তি সুবিধা পাবে বাংলাদেশ, অভিযোগ শ্রীলঙ্কা কোচের
সাফ চ্যাম্পিয়নশিপে রেফারিং নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন শ্রীলঙ্কার কোচ আব্দুল্লাহ আল মুতাইরি। উদ্বোধনী ম্যাচে ভুটানের সঙ্গে ২-২ গোলে ড্র করার পর সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, বাংলাদেশকে ফাইনালে তোলার জোর চেষ্টা চলছে এবারের আসরে।
রোববারের ম্যাচে শ্রীলঙ্কা একটি পেনাল্টি পায়নি এবং তাদের পক্ষে বেশ কয়েকটি ফাউলের সিদ্ধান্তও দেওয়া হয়নি বলে অভিযোগ করেন কুয়েতি এই কোচ। এ সময় স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে খেলতে নামলে রেফারিং কেমন হবে, তা নিয়েও শঙ্কা প্রকাশ করেন তিনি।
এবারের সাফে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি ব্যবহার করা হবে। তবে তা শুধু সেমিফাইনাল ও ফাইনালে কার্যকর থাকবে। মুতাইরির দাবি, গ্রুপ পর্ব থেকেই ভিএআর চালু করা উচিত।
‘এখনই ভিএআর চালু করুন, নইলে রেফারিং নিয়ে একটা সমাধান বের করুন।’ শ্রীলঙ্কার বিপক্ষে হওয়া ফাউলগুলো রেফারিরা এড়িয়ে গেছেন বলেও অভিযোগ করেন মুতাইরি।’
— স্পোর্টস ডেস্ক
ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে ছিল। আমরা ভাগ্যবান ছিলাম, কারণ সুজন [পেরেরা] একটি পেনাল্টি ঠেকিয়েছে। আমার মতে ওটা পেনাল্টিই ছিল না। গ্রুপ পর্ব থেকে ভিএআর থাকলে আমার বিশ্বাস, দ্বিতীয় গোলটি অফসাইড হতো। তবে আমি নিশ্চিত নই। আমার মনে হয়, আমরা একটি পেনাল্টি পেতে পারতাম। কিন্তু আমাদের দেওয়া হয়নি।’
আরও পড়ুন
আতলেতিকোর মাঠে পিছিয়ে পড়েও বার্সা জিতল ফেরমিনের জোড়া গোলে
তিনি আরও বলেন, ‘ভুটানের বিপক্ষেই যদি রেফারিংয়ে এত ভুল হয়, তাহলে বাংলাদেশের বিপক্ষে আমাদের কী হবে? এটা সাফের প্রতি আমার বার্তা। এখনই ভিএআর চালু করুন, নইলে রেফারিং নিয়ে একটা সমাধান বের করুন।’
মূল বিষয়গুলি
- সাফ চ্যাম্পিয়নশিপে রেফারিং নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন শ্রীলঙ্কার কোচ আব্দুল্লাহ আল মুতাইরি।
- রোববারের ম্যাচে শ্রীলঙ্কা একটি পেনাল্টি পায়নি এবং তাদের পক্ষে বেশ কয়েকটি ফাউলের সিদ্ধান্তও দেওয়া হয়নি বলে অভিযোগ করেন কুয়েতি এই কোচ।
- এবারের সাফে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি ব্যবহার করা হবে।
- ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।
শ্রীলঙ্কার বিপক্ষে হওয়া ফাউলগুলো রেফারিরা এড়িয়ে গেছেন বলেও অভিযোগ করেন মুতাইরি। তাঁর দাবি, ভুটানের পক্ষে বারবার বাঁশি বাজানো হয়েছে।
এরপর টুর্নামেন্টের আয়োজকদের দিকেও অভিযোগের আঙুল তোলেন শ্রীলঙ্কার কোচ। ২০২১ সালের আসরের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি ইঙ্গিত দেন, বাংলাদেশ ও ভারতকে ফাইনালে তোলার লক্ষ্যেই যেন এবারের প্রতিযোগিতা সাজানো হচ্ছে। অন্য দলগুলোকে কেবল অংশগ্রহণকারী হিসেবে বিবেচনা করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
মুতাইরি বলেন, ‘২০২১ সালের অভিজ্ঞতা আমার আছে। তাই বলছি, বাণিজ্যিক লাভের জন্য আপনারা যদি ভারত আর বাংলাদেশকে ফাইনালে চান, তাহলে ওই দুই দলকেই খেলিয়ে নিন। বাকিরা অন্য কোনো সময়ে খেলে নেবে। এবার আমি সরাসরি কিছু বলছি না। পরের বার রেফারি যদি একই ভুল করেন, আর পরিবেশ যদি একই থাকে, তাহলে ভারত আর বাংলাদেশকে ফাইনালটা দিয়ে দিন। বাকি দলগুলোকে বাড়ি পাঠিয়ে দিন। আমাদের সময় নষ্ট হওয়া বাঁচবে।’
রোববারের ম্যাচে দুই দলের কেউই স্বাগতিক ছিল না। এরপরও বাংলাদেশের প্রসঙ্গ কেন তুলেছেন, এমন প্রশ্নের জবাবে মুতাইরি বলেন, স্বাগতিক দলের বিপক্ষে খেলার আশঙ্কা থেকেই তাঁর এই উদ্বেগ।
তিনি বলেন, ‘কারণটা আমি বলছি। বাংলাদেশ স্বাগতিক দল। আমি জানি, রেফারিরা মাঝে মাঝে কেমন করেন... ভুটানের বিপক্ষেই যদি এত ভুল হয়, তাহলে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে কী হবে? সাফ তখন কী করবে? ২০২১ দেখুন, ২০২৩ দেখুন, ২০১৯ দেখুন, ২০১৭ দেখুন, ২০১৫ দেখুন, ২০১৩ দেখুন। দেখুন একবার। তাই এটা বাংলাদেশ বা শ্রীলঙ্কার ব্যাপার নয়। এটা ন্যায্য খেলার ব্যাপার।’
রেফারিং নিয়ে এত আপত্তি থাকলেও বাংলাদেশের বিপক্ষে জমজমাট ম্যাচের প্রত্যাশা করছেন মুতাইরি। বুধবার গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে শ্রীলঙ্কা।
ম্যাচটি নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করে তিনি বলেন, ‘আমি কিছুতেই ভয় পাই না। ফুটবল মানে ১১ জনের বিপক্ষে ১১ জন। একটা কথা আমি দিচ্ছি, শ্রীলঙ্কা–বাংলাদেশ ম্যাচ হবে সাফ কাপের ইতিহাসের সেরা ম্যাচ। আমরা আমাদের সেরাটা দেব, ওরাও ওদের সেরাটা দেবে। বাংলাদেশের জন্য আমাদের দুই গোলের ব্যবধানে হারানো খুব জরুরি। তাই আমরা মাঠে নেমে সর্বোচ্চটা দেব।’






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।