অসুস্থ ইমরান খানকে গোপনে চিকিৎসা শেষে ফের কারাগারে স্থানান্তর
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য মঙ্গলবার গভীর রাতে ইসলামাবাদের একটি হাসপাতালে নেওয়া হয়। প্রয়োজনীয় চিকিৎসা শেষে তাঁকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলো জানিয়েছে, চিকিৎসার জন্য গভীর রাতে ইমরান খানকে হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
‘এরপর তাকে আবার কারাকক্ষে ফিরিয়ে নেওয়া হয়েছে।’ ক্রিকেট থেকে রাজনীতিতে আসা ইমরান খান ২০২২ সালে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে একাধিক দুর্নীতির মামলার মুখোমুখি হয়েছেন।’
— আন্তর্জাতিক ডেস্ক
সূত্রগুলো জানিয়েছে, পরীক্ষা শেষে নিশ্চিত হওয়া গেছে, ইমরান খানের ডান চোখের দৃষ্টিশক্তি আরও কমেছে।
আরও পড়ুন
চরম কোণঠাসা নেতানিয়াহু, ক্ষমতা হারালেই পড়তে হবে কড়া আইনি লড়াইয়ের মুখে
রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি ইমরান খানের চোখ পরীক্ষা করা হয় পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালে। নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক কর্মকর্তা বলেন, ‘তার রক্তচাপজনিত কিছু সমস্যা হয়েছিল। গত রাতে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। এরপর তাকে আবার কারাকক্ষে ফিরিয়ে নেওয়া হয়েছে।’
মূল বিষয়গুলি
- পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য মঙ্গলবার গভীর রাতে ইসলামাবাদের একটি হাসপাতালে নেওয়া হয়।
- বুধবার (১১ নভেম্বর) সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
- প্রতিবেদনে বলা হয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলো জানিয়েছে, চিকিৎসার জন্য গভীর রাতে ইমরান খানকে হাসপাতালে নেওয়া হয়।
- সূত্রগুলো জানিয়েছে, পরীক্ষা শেষে নিশ্চিত হওয়া গেছে, ইমরান খানের ডান চোখের দৃষ্টিশক্তি আরও কমেছে।
ক্রিকেট থেকে রাজনীতিতে আসা ইমরান খান ২০২২ সালে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে একাধিক দুর্নীতির মামলার মুখোমুখি হয়েছেন। তিন বছরেরও বেশি সময় ধরে তিনি কারাবন্দি। তাঁর বিরুদ্ধে দেওয়া একটি ছাড়া বাকি সব দণ্ডাদেশ স্থগিত অথবা বাতিল করা হয়েছে। এসব মামলার আপিল এখনো বিচারাধীন। ইমরান খান তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, রাজনৈতিক উদ্দেশ্যেই এসব মামলা করা হয়েছে। তবে পাকিস্তান সরকার এ দাবি প্রত্যাখ্যান করেছে।
ইমরান খানের আইনজীবীরা জানিয়েছেন, কারাগারে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে এবং ডান চোখের দৃষ্টিশক্তি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। গত আগস্টের পর এই প্রথম তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া এবং পরে আবার কারাগারে ফিরিয়ে আনার ঘটনা জানা গেল। আগস্টে তাঁকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসা পরিদর্শন মাঝপথেই বন্ধ করে দেওয়া হয়েছিল।
এদিকে, ইমরান খানের দল জানিয়েছে, পাকিস্তানের একটি আদালত কারা কর্তৃপক্ষকে তাঁর আইনজীবী দল ও স্ত্রীকে তাঁর সঙ্গে দেখা করার সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন।
ইমরান খানের দলের ডেপুটি চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশিকেও মঙ্গলবার পূর্বাঞ্চলীয় শহর লাহোরের একটি কারাগার থেকে একই শহরের হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।