বিমানের শৌচাগারের আয়নায় ছিনতাইয়ের হুমকি, অতঃপর...
কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার (১১ নভেম্বর) সকালে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ ছিনতাইয়ের হুমকি পাওয়ার খবর ছড়িয়ে পড়ার পর বিমানবন্দরে আতঙ্ক দেখা দেয়।
বিমান সূত্রে জানা গেছে, উড়োজাহাজটির শৌচাগারের আয়নায় একটি হুমকি বার্তা লেখা দেখতে পাওয়া যায়।
খবর অনুযায়ী, উড়োজাহাজটি যখন উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই বার্তাটি নজরে আসে। বিষয়টি জানার পর পাইলট দ্রুত এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (এটিসি) অবহিত করেন।
‘সেখানে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ) ও বিশেষায়িত বিমানবন্দর নিরাপত্তাকর্মীরা তল্লাশি অভিযান শুরু করেন।’
— আন্তর্জাতিক ডেস্ক
এরপর উড়োজাহাজটিকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। সেখানে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ) ও বিশেষায়িত বিমানবন্দর নিরাপত্তাকর্মীরা তল্লাশি অভিযান শুরু করেন। উড়োজাহাজটিতে কোনো সন্দেহজনক বস্তু রয়েছে কি না, তা খতিয়ে দেখতে প্রতিটি অংশ পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হচ্ছে।
আরও পড়ুন
চরম কোণঠাসা নেতানিয়াহু, ক্ষমতা হারালেই পড়তে হবে কড়া আইনি লড়াইয়ের মুখে
এদিকে, হুমকি বার্তাটি কে বা কারা লিখেছে এবং এর পেছনে কারা জড়িত, তা উদঘাটনে পুলিশ ও নিরাপত্তা বাহিনী তদন্ত শুরু করেছে।
মূল বিষয়গুলি
- কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার (১১ নভেম্বর) সকালে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়।
- বিমান সূত্রে জানা গেছে, উড়োজাহাজটির শৌচাগারের আয়নায় একটি হুমকি বার্তা লেখা দেখতে পাওয়া যায়।
- খবর অনুযায়ী, উড়োজাহাজটি যখন উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই বার্তাটি নজরে আসে।
- এরপর উড়োজাহাজটিকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।