বাংলাদেশ-মালদ্বীপ প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের সম্ভাবনা নিয়ে আলোচনা
বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বিদ্যমান সামরিক সম্পর্ক জোরদার এবং দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা হয়েছে।
মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম দেশটির ন্যাশনাল ডিফেন্স ফোর্সের (এমএনডিএফ) প্রধান মেজর জেনারেল ইব্রাহিম হিলমির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আলোচনা করেন।
বুধবার বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা জোরদার, জ্ঞান ও সামরিক অভিজ্ঞতা বিনিময় এবং প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রাতিষ্ঠানিক যোগাযোগ বৃদ্ধির বিষয়ে উভয় পক্ষ মতবিনিময় করেন।
‘বুধবার বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা জোরদার, জ্ঞান ও সামরিক অভিজ্ঞতা বিনিময় এবং প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রাতিষ্ঠানিক যোগাযোগ বৃদ্ধির বিষয়ে উভয় পক্ষ মতবিনিময় করেন।’
— জি বাংলা ডেস্ক
বৈঠকে সামরিক সক্ষমতা বৃদ্ধি, মানবিক সহায়তা, দুর্যোগ মোকাবিলা এবং সামুদ্রিক (মেরিটাইম) সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়ে গুরুত্বসহকারে আলোচনা হয়।
আরও পড়ুন
অর্থ আত্মসাৎ, সাবেক ভূমিমন্ত্রীর মামলার রায়ের তারিখ ঘোষণা
ভারত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে দুই দেশের অভিন্ন স্বার্থ ও ভূমিকার বিষয়টিও বৈঠকে উঠে আসে।
মূল বিষয়গুলি
- বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বিদ্যমান সামরিক সম্পর্ক জোরদার এবং দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা হয়েছে।
- মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড.
- বুধবার বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা জোরদার, জ্ঞান ও সামরিক অভিজ্ঞতা বিনিময় এবং প্রতিরক্ষা প্র…
- বৈঠকে সামরিক সক্ষমতা বৃদ্ধি, মানবিক সহায়তা, দুর্যোগ মোকাবিলা এবং সামুদ্রিক (মেরিটাইম) সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়ে গুরুত্বসহকারে আলোচনা হয়।
হাইকমিশন জানায়, এ সাক্ষাৎ দুই দেশের প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে নিয়মিত যোগাযোগ ও গঠনমূলক সহযোগিতার ধারা বজায় রাখার ক্ষেত্রে নতুন বার্তা বহন করে। উভয় পক্ষই পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে ভবিষ্যতে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।
সশস্ত্র বাহিনীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে প্রাতিষ্ঠানিক যোগাযোগ ও সহযোগিতার পরিধি বাড়ানো এবং বাংলাদেশ-মালদ্বীপের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে বাংলাদেশ হাইকমিশন প্রতিশ্রুতিবদ্ধ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।