১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,২৮৪.৩২ -৪৯.২৬ | DS30: ২,০২১.৮৫ -২০.২৮ | লেনদেন: ৫,৬৫৮.২৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,২৮৪.৩২ -৪৯.২৬
বিনোদন

নির্মাতা সজীবের মৃত্যু, তারকাদের শোক

নির্মাতা সজীবের মৃত্যু, তারকাদের শোক
ছবি : জি বাংলা নিউজ

নাট্য পরিচালক ও নাট্যকার মারুফ হোসেন সজীব মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার ভোর ৫টার দিকে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৪০ বছর।

টেলিভিশন নাট্যকার সংঘের সভাপতি ও নির্মাতা শিহাব শাহীন প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।

সজীবের মৃত্যুতে শোক জানিয়েছেন দেশের অভিনয়শিল্পী ও নির্মাতারা। অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ফেসবুকে লিখেছেন, ‘আমাদের সকলের প্রিয় নির্মাতা মারুফ হোসেন সজীব আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।’

‘আমি যখন নিয়মিত নাটক করতাম, তখন ওনার সঙ্গে দেখা হলেই কত কিছু নিয়ে কথা হতো।’ সজীবের সৃজনশীল পরিকল্পনার কথা উল্লেখ করে মেহজাবীন আরও লেখেন, ‘কত পরিকল্পনা, কত আইডিয়া ছিল ওনার।’

— জি বাংলা ডেস্ক

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী লিখেছেন, ‘মারুফ হোসেন সজীব ভাইয়ের সঙ্গে খুব বেশি কাজ করা হয়নি, কিন্তু অনেকবার দেখা হয়েছে। আমি যখন নিয়মিত নাটক করতাম, তখন ওনার সঙ্গে দেখা হলেই কত কিছু নিয়ে কথা হতো।’

আরও পড়ুন মাদক মামলায় ফেঁসেছিল সারা, আমি ওর পাশে ছিলাম: ওরি মাদক মামলায় ফেঁসেছিল সারা, আমি ওর পাশে ছিলাম: ওরি বিনোদন ১ ঘণ্টা আগে

সজীবের সৃজনশীল পরিকল্পনার কথা উল্লেখ করে মেহজাবীন আরও লেখেন, ‘কত পরিকল্পনা, কত আইডিয়া ছিল ওনার। আরও কত কিছু করতে চেয়েছিলেন। আল্লাহ যেন সজীব ভাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর পরিবার ও প্রিয়জনদের এই কঠিন সময় সহ্য করার শক্তি ও সবর দান করেন। সবাই ওনার জন্য দোয়া করবেন।’

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • নাট্য পরিচালক ও নাট্যকার মারুফ হোসেন সজীব মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
  • টেলিভিশন নাট্যকার সংঘের সভাপতি ও নির্মাতা শিহাব শাহীন প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।
  • সজীবের মৃত্যুতে শোক জানিয়েছেন দেশের অভিনয়শিল্পী ও নির্মাতারা।
  • অভিনেত্রী মেহজাবীন চৌধুরী লিখেছেন, ‘মারুফ হোসেন সজীব ভাইয়ের সঙ্গে খুব বেশি কাজ করা হয়নি, কিন্তু অনেকবার দেখা হয়েছে।

অভিনেতা তৌসিফ মাহবুবও সজীবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘আজ সকালে ঘুম থেকে উঠে এমন একটা খারাপ খবর পাব, সত্যি বলতে, একদমই আশা করিনি। নিউজটা পাওয়ার পর কীভাবে প্রসেস করব, সেটাই বুঝতে আমার প্রায় পনেরো-বিশ মিনিট লেগে গেছে। অনেকক্ষণ থমকে ছিলাম। এখনো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, মারুফ হোসেন সজীব ভাই আর আমাদের মাঝে নেই।’

তৌসিফ আরও লেখেন, ‘অথচ সেদিনই তো কথা হলো। সামনে কাজ হবে, দেখা হবে, কত স্বাভাবিক কিছু ভবিষ্যৎ পরিকল্পনা ছিল আমাদের কথায়। অথচ জীবন যে কতটা অনিশ্চিত, কতটা ছোট, মৃত্যু আবারও খুব নির্মমভাবে সেটা মনে করিয়ে দিল।’

‘বিলোপ’, ‘বাবুই পাখির বাসা’, ‘রঙিন কাগজ’সহ বেশ কয়েকটি নাটক নির্মাণ করেছেন সজীব। পরিচালনার পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও পরিচিতি পান তিনি। টেলিভিশন নাট্যকার সংঘের প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদকের দায়িত্বেও ছিলেন।

২০২১ সালে ‘বিলোপ’ নাটকের চিত্রনাট্যকার হিসেবে মেরিল-প্রথম আলো পুরস্কার পান সজীব। একই নাটকের জন্য ‘চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড-২০২১’-এ শ্রেষ্ঠ নাট্যকার ও শ্রেষ্ঠ নাট্য পরিচালক হিসেবে পুরস্কৃত হন তিনি।

নাট্য নির্মাণের পাশাপাশি ‘অলিতে গলিতে’ নামে একটি ছোটগল্পের বইও প্রকাশ করেছেন সজীব।

মঙ্গলবার জোহরের নামাজের পর রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টর কবরস্থানে সজীবের জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন।

বিনোদন থেকে আরও

সড়ক দুর্ঘটনায় জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু সড়ক দুর্ঘটনায় জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু মালয়েশিয়ার জোহর বারুতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৪ বছর বয়সী তরুণ ইনফ্লুয়েন্সার জেজুন। ইস্কান্দার কোস্টাল হাইওয়েতে তাঁর স্পোর্টস কারটি… ১ দিন আগে শাহরুখের জন্মদিনে ‘কিং’ সিনেমার চমক, মুম্বাইজুড়ে আলোকসজ্জা শাহরুখের জন্মদিনে ‘কিং’ সিনেমার চমক, মুম্বাইজুড়ে আলোকসজ্জাবলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন ঘিরে বরাবরের মতো এবারও উৎসবমুখর হয়ে উঠেছে মুম্বাই। প্রিয় তারকার বিশেষ দিন উদযাপনে এবার অভিনব আয়োজন করেছে… ১ দিন আগে মুক্তির আগেই ৯০ কোটি রুপির চুক্তিতে শ্রদ্ধা কাপুরের ‘ইথা’ মুক্তির আগেই ৯০ কোটি রুপির চুক্তিতে শ্রদ্ধা কাপুরের ‘ইথা’বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের নতুন সিনেমা ‘ইথা’ মুক্তির আগেই আলোচনায় এসেছে। সিনেমাটির পরিবেশনা স্বত্ব বিক্রি হয়েছে ৯০ কোটি রুপিতে। ভারতীয়… ১ দিন আগে ঐশ্বর্য-সালমানের প্রেমের গোপন তথ্য সামনে আনলেন আরেক অভিনেত্রী ঐশ্বর্য-সালমানের প্রেমের গোপন তথ্য সামনে আনলেন আরেক অভিনেত্রীবলিউড অভিনেতা সালমান খান ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের প্রেমের সম্পর্ক একসময় ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। পরবর্তী সময়ে তাঁদের… ১ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

নির্মাতা সজীবের মৃত্যু, তারকাদের শোক

১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ এএম · বিনোদন

নাট্য পরিচালক ও নাট্যকার মারুফ হোসেন সজীব মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার ভোর ৫টার দিকে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৪০ বছর।

ফটোকার্ড

নির্মাতা সজীবের মৃত্যু, তারকাদের শোক

নির্মাতা সজীবের মৃত্যু, তারকাদের শোক

নির্মাতা সজীবের মৃত্যু, তারকাদের শোক

শিরোনাম