১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,২৮৪.৩২ -৪৯.২৬ | DS30: ২,০২১.৮৫ -২০.২৮ | লেনদেন: ৫,৬৫৮.২৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,২৮৪.৩২ -৪৯.২৬
বিনোদন

সালমানকে ‘রোস্ট’ করেননি সোনু, ভাইরাল ভিডিও নিয়ে ফাঁস করলেন আসল ঘটনা

সালমানকে ‘রোস্ট’ করেননি সোনু, ভাইরাল ভিডিও নিয়ে ফাঁস করলেন আসল ঘটনা
ছবি : জি বাংলা নিউজ

সালমান খানের গান নিয়ে সোনু নিগমের ‘রোস্ট’—এমন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় আলোচনা। তবে ভিডিওটি সম্পাদনা করে এমনভাবে উপস্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন সোনু নিগম। তার দাবি, ভিডিওতে তার যে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, সেটি সালমান খানের গানকে ঘিরে ছিল না।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি সালমান খানের প্রযোজনা সংস্থা ‘ম্যায় হুঁ হিরো তেরা’ গানটির ১০ বছর পূর্তি উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেয়। ওই পোস্টে গানটির সুরকার আমাল মালিকের নাম উল্লেখ না থাকায় আপত্তি জানান আমাল। পরে পোস্টটি সংশোধন করে তার নাম যুক্ত করা হলেও বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক তৈরি হয়।

‘ভিডিওতে এমন কথাও শোনা যায়, ‘অনেক দিন পর ভালো কিছু শুনলাম, এমন গান শুনলে আমি কেঁদে ফেলব।’ ভিডিওটির ওপর ‘সোনু নিগম রোস্ট সালমান খান সিংগিং’ লেখা থাকায় অনেকেই ধরে নেন, সালমানের গান শুনেই সোনু এমন প্রতিক্রিয়া দেখিয়েছেন।’

— বিনোদন ডেস্ক

এর মধ্যেই একটি পুরোনো ভিডিও নতুন করে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, সালমান খান ‘ম্যায় হুঁ হিরো তেরা’ গানটি গাইছেন। সেই দৃশ্যের সঙ্গে সোনু নিগমের মুখভঙ্গি ও কপালে হাত দেওয়ার দৃশ্য যুক্ত করা হয়েছে। ভিডিওতে এমন কথাও শোনা যায়, ‘অনেক দিন পর ভালো কিছু শুনলাম, এমন গান শুনলে আমি কেঁদে ফেলব।’

আরও পড়ুন মাদক মামলায় ফেঁসেছিল সারা, আমি ওর পাশে ছিলাম: ওরি মাদক মামলায় ফেঁসেছিল সারা, আমি ওর পাশে ছিলাম: ওরি বিনোদন ১ ঘণ্টা আগে

ভিডিওটির ওপর ‘সোনু নিগম রোস্ট সালমান খান সিংগিং’ লেখা থাকায় অনেকেই ধরে নেন, সালমানের গান শুনেই সোনু এমন প্রতিক্রিয়া দেখিয়েছেন।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • সালমান খানের গান নিয়ে সোনু নিগমের ‘রোস্ট’—এমন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় আলোচনা।
  • হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
  • সম্প্রতি সালমান খানের প্রযোজনা সংস্থা ‘ম্যায় হুঁ হিরো তেরা’ গানটির ১০ বছর পূর্তি উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেয়।
  • এর মধ্যেই একটি পুরোনো ভিডিও নতুন করে ভাইরাল হয়।

পরে ভিডিওটি নিজের ইনস্টাগ্রাম ফিডে শেয়ার করে বিষয়টি পরিষ্কার করেন সোনু। তিনি জানান, পুরোনো একটি ভিডিও সম্পাদনা করে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন তিনি সালমান খানের গান নিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছেন। আসলে তার ওই প্রতিক্রিয়া ছিল পাকিস্তানি এক কিশোরী গায়িকার গান শুনে।

সোনু লেখেন, ইন্টারনেটে ‘অপ্রত্যাশিত’ কিছু দেখা যেতেই পারে। তিনি জানান, ভিডিওটি পাকিস্তানি কিশোরী গায়িকার গান শোনার সময় তার দেওয়া পুরোনো প্রতিক্রিয়া থেকে নেওয়া হয়েছে।

গায়ক অনীশ ম্যাথিউও মন্তব্য করে জানান, তিনি মূল ভিডিওটি মনে করতে পারছেন। তার দাবি, সোনু নিগম পাকিস্তানি গায়িকা হাদিয়া হাশমির ‘বল হু’ গান শোনার পর ওই প্রতিক্রিয়া দিয়েছিলেন।

২০২০ সালে হাদিয়া হাশমির ‘বল হু’ পরিবেশনার একটি ভিডিও দেখে প্রতিক্রিয়া জানিয়েছিলেন সোনু নিগম। সে সময় তিনি গানটির প্রশংসা করে বলেছিলেন, অনেক দিন পর কোনো গান তাকে এভাবে আবেগপ্রবণ করেছে। অভিনেতা জাভেদ জাফরি তাকে গানটি শুনতে পাঠিয়েছিলেন বলেও জানিয়েছিলেন সোনু। গানটি শুনে তার চোখে পানি চলে এসেছিল বলেও তিনি উল্লেখ করেছিলেন।

এদিকে ‘ম্যায় হুঁ হিরো তেরা’ গানটি নিয়ে সাম্প্রতিক বিতর্কের সূত্রপাত হয় সালমান খান ফিল্মসের সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্টকে ঘিরে। ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘হিরো’ সিনেমার গানটির সুর করেছেন আমাল মালিক। গানটি গেয়েছিলেন সালমান খান। এর রিপ্রাইজ সংস্করণে কণ্ঠ দেন আরমান মালিক।

পোস্টে আমালের নাম না থাকায় তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি তুলে ধরেন। পরে পোস্টটি সংশোধন করে তার নাম যুক্ত করা হয়। তবে এরপর আমাল ও আরমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। দুজনই নিজেদের অবস্থান ব্যাখ্যা করে প্রতিক্রিয়া জানান।

এই বিতর্কের মধ্যেই সোনু নিগমের পুরোনো ভিডিওটি নতুন করে ছড়িয়ে পড়ায় সেটি নিয়েও বিভ্রান্তি তৈরি হয়। পরে সোনুর বক্তব্যে স্পষ্ট হয়, ভাইরাল ভিডিওতে দেখা তার প্রতিক্রিয়ার সঙ্গে সালমান খানের গান নিয়ে সাম্প্রতিক বিতর্কের কোনো সম্পর্ক নেই।

বিনোদন থেকে আরও

সড়ক দুর্ঘটনায় জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু সড়ক দুর্ঘটনায় জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু মালয়েশিয়ার জোহর বারুতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৪ বছর বয়সী তরুণ ইনফ্লুয়েন্সার জেজুন। ইস্কান্দার কোস্টাল হাইওয়েতে তাঁর স্পোর্টস কারটি… ১ দিন আগে শাহরুখের জন্মদিনে ‘কিং’ সিনেমার চমক, মুম্বাইজুড়ে আলোকসজ্জা শাহরুখের জন্মদিনে ‘কিং’ সিনেমার চমক, মুম্বাইজুড়ে আলোকসজ্জাবলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন ঘিরে বরাবরের মতো এবারও উৎসবমুখর হয়ে উঠেছে মুম্বাই। প্রিয় তারকার বিশেষ দিন উদযাপনে এবার অভিনব আয়োজন করেছে… ১ দিন আগে মুক্তির আগেই ৯০ কোটি রুপির চুক্তিতে শ্রদ্ধা কাপুরের ‘ইথা’ মুক্তির আগেই ৯০ কোটি রুপির চুক্তিতে শ্রদ্ধা কাপুরের ‘ইথা’বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের নতুন সিনেমা ‘ইথা’ মুক্তির আগেই আলোচনায় এসেছে। সিনেমাটির পরিবেশনা স্বত্ব বিক্রি হয়েছে ৯০ কোটি রুপিতে। ভারতীয়… ১ দিন আগে ঐশ্বর্য-সালমানের প্রেমের গোপন তথ্য সামনে আনলেন আরেক অভিনেত্রী ঐশ্বর্য-সালমানের প্রেমের গোপন তথ্য সামনে আনলেন আরেক অভিনেত্রীবলিউড অভিনেতা সালমান খান ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের প্রেমের সম্পর্ক একসময় ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। পরবর্তী সময়ে তাঁদের… ১ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

সালমানকে ‘রোস্ট’ করেননি সোনু, ভাইরাল ভিডিও নিয়ে ফাঁস করলেন আসল ঘটনা

১৭ সেপ্টেম্বর ২০২৬, ৩:৪৩ পিএম · বিনোদন

সালমান খানের গান নিয়ে সোনু নিগমের ‘রোস্ট’—এমন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় আলোচনা। তবে ভিডিওটি সম্পাদনা করে এমনভাবে উপস্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন সোনু নিগম। তার দাবি, ভিডিওতে তার যে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, সেটি সালমান খানের গানকে ঘিরে ছিল না।

ফটোকার্ড

সালমানকে ‘রোস্ট’ করেননি সোনু, ভাইরাল ভিডিও নিয়ে ফাঁস করলেন আসল ঘটনা

সালমানকে ‘রোস্ট’ করেননি সোনু, ভাইরাল ভিডিও নিয়ে ফাঁস করলেন আসল ঘটনা

সালমানকে ‘রোস্ট’ করেননি সোনু, ভাইরাল ভিডিও নিয়ে ফাঁস করলেন আসল ঘটনা

শিরোনাম