১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,২৮৪.৩২ -৪৯.২৬ | DS30: ২,০২১.৮৫ -২০.২৮ | লেনদেন: ৫,৬৫৮.২৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,২৮৪.৩২ -৪৯.২৬
রাজনীতি

গণভোটের রায় কার্যকর ছাড়া সরকারের বিকল্প পথ নেই: মামুনুল হক

গণভোটের রায় কার্যকর ছাড়া সরকারের বিকল্প পথ নেই: মামুনুল হক
ছবি : জি বাংলা নিউজ

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, ১১ দলীয় ঐক্যের দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত তাঁরা রাজপথে থাকবেন। তাঁর দাবি, গণভোটের গণরায় কার্যকর করা ছাড়া বর্তমান সরকারের সামনে অন্য কোনো পথ নেই।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুর মহানগরীর ভোগড়া-বাইপাসের টাঙ্গাইল রোডে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, ‘১১ দলের গণদাবি আদায়ের জন্য রাজপথে নেমেছি। এই রাজপথ থেকে বিদায় নিয়ে আমরা ঘরে ফিরব। গণভোটের গণরায়কে কার্যকর করা ছাড়া বর্তমান সরকারের ভিন্ন কোনো পথ নেই।’

‘ওসমান হাদী হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের এখনো বিচার বিভাগের কাছে হস্তান্তর না করার অভিযোগ তুলে তিনি বলেন, এ নিয়ে মানুষের আবেগ নিয়ে খেলা হলে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে তাঁরা সফল হওয়ার চেষ্টা করবেন।’

— জি বাংলা ডেস্ক

তিনি বলেন, ১১ দলীয় ঐক্য বাংলাদেশের মানুষের রাজনৈতিক ভবিষ্যৎ নিজেরাই নির্ধারণ করার কথা বলছে। তাঁর অভিযোগ, ‘আধিপত্যবাদী শক্তিগুলো’ বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে হস্তক্ষেপ করছে।

আরও পড়ুন পোশাকশিল্পে অস্থিরতা: সরকারকে যে পরামর্শ দিলেন জামায়াত আমির পোশাকশিল্পে অস্থিরতা: সরকারকে যে পরামর্শ দিলেন জামায়াত আমির রাজনীতি ১ দিন আগে

তিস্তা ব্যারাজ নিয়ে সরকারের ভূমিকার সমালোচনা করে মামুনুল হক বলেন, এ বিষয়ে ‘লুকোচুরি’ আর মেনে নেওয়া হবে না। তিনি শহীদ শরীফ ওসমান হাদী, ইলিয়াস আলীসহ যাঁদের গুম, হত্যা বা হত্যাকাণ্ডের শিকার করা হয়েছে বলে তিনি দাবি করেন, তাঁদের ঘটনার বিচার দাবি করেন।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, ১১ দলীয় ঐক্যের দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত তাঁরা রাজপথে থাকবেন।
  • শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুর মহানগরীর ভোগড়া-বাইপাসের টাঙ্গাইল রোডে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ…
  • মামুনুল হক বলেন, ‘১১ দলের গণদাবি আদায়ের জন্য রাজপথে নেমেছি।
  • তিনি বলেন, ১১ দলীয় ঐক্য বাংলাদেশের মানুষের রাজনৈতিক ভবিষ্যৎ নিজেরাই নির্ধারণ করার কথা বলছে।

ওসমান হাদী হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের এখনো বিচার বিভাগের কাছে হস্তান্তর না করার অভিযোগ তুলে তিনি বলেন, এ নিয়ে মানুষের আবেগ নিয়ে খেলা হলে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে তাঁরা সফল হওয়ার চেষ্টা করবেন।

শনিবার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ শুরু হয়। গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসনসহ বিভিন্ন দাবিতে এ কর্মসূচি পালন করছে জোটটি।

রাজনীতি থেকে আরও

সেই ছাত্রদল সভাপতি বললেন- মানুষ কি বিয়ে করবে না, বাচ্চাকাচ্চা হবে না? সেই ছাত্রদল সভাপতি বললেন- মানুষ কি বিয়ে করবে না, বাচ্চাকাচ্চা হবে না?চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খানের ছেলের এইচএসসি পাসের খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। পরে… ২ দিন আগে মিল্টনকে আহ্বায়ক করে ঢাকা উত্তর বিএনপির কমিটি মিল্টনকে আহ্বায়ক করে ঢাকা উত্তর বিএনপির কমিটিশফিকুল ইসলাম খান মিল্টনকে আহ্বায়ক এবং এস এম জাহাঙ্গীর হোসেনকে সদস্যসচিব করে ঢাকা মহানগর উত্তর বিএনপির দুই সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি… ২ দিন আগে খালেদা জিয়ার হাতে আমার দেশ পত্রিকা, এনসিপি নেতার প্রচারিত ছবিটি এআই খালেদা জিয়ার হাতে আমার দেশ পত্রিকা, এনসিপি নেতার প্রচারিত ছবিটি এআইজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশিরের বিরুদ্ধে বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার… ২ দিন আগে গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে ঢুকবে না: নাহিদ ইসলাম গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে ঢুকবে না: নাহিদ ইসলামগঙ্গা নদীর পানি বাংলাদেশে না এলে ভারতীয় পণ্যও বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক… ২ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

গণভোটের রায় কার্যকর ছাড়া সরকারের বিকল্প পথ নেই: মামুনুল হক

১৯ সেপ্টেম্বর ২০২৬, ৮:১৪ এএম · রাজনীতি

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, ১১ দলীয় ঐক্যের দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত তাঁরা রাজপথে থাকবেন। তাঁর দাবি, গণভোটের গণরায় কার্যকর করা ছাড়া বর্তমান সরকারের সামনে অন্য কোনো পথ নেই।

ফটোকার্ড

গণভোটের রায় কার্যকর ছাড়া সরকারের বিকল্প পথ নেই: মামুনুল হক

গণভোটের রায় কার্যকর ছাড়া সরকারের বিকল্প পথ নেই: মামুনুল হক

গণভোটের রায় কার্যকর ছাড়া সরকারের বিকল্প পথ নেই: মামুনুল হক

শিরোনাম