১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৩৪১.৬৩ +৫৭.৩২ | DS30: ২,০৩৭.৬২ +১৫.৭৬ | লেনদেন: ৫,২২২.৮৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৩৪১.৬৩ +৫৭.৩২
আন্তর্জাতিক

সরিষা শাক থেকে খাসির স্যুপ, কেমন খাবার পছন্দ চীনা প্রেসিডেন্টের?

সরিষা শাক থেকে খাসির স্যুপ, কেমন খাবার পছন্দ চীনা প্রেসিডেন্টের?
ছবি : জি বাংলা নিউজ

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বিদেশ সফর মানেই কঠোর নিরাপত্তা, রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা ও জাঁকজমকপূর্ণ আয়োজন। তবে এসবের আড়ালে তার খাবারের পছন্দের গল্পটি বেশ সাধারণ। দামি ও রাজকীয় খাবারের চেয়ে সাধারণ মানুষের পরিচিত খাবারের প্রতিই তার ঝোঁক বেশি—এমন বেশ কিছু উদাহরণ রয়েছে।

সম্প্রতি ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতের নয়াদিল্লিতে প্রায় ২৪ ঘণ্টা অবস্থান করেন শি জিনপিং। তার সফরের খাবার নিয়ে তেমন আলোচনা না হলেও বিভিন্ন সময়ে নথিভুক্ত হওয়া মধ্যাহ্ন ও নৈশভোজের তথ্য থেকে তার খাদ্যাভ্যাস সম্পর্কে ধারণা পাওয়া যায়।

মাত্র ২১ ইউয়ানের খাবার

‘পিপলস ডেইলির তথ্য অনুযায়ী, সেদিন তার খাবারের তালিকায় ছিল বাদামি সসে রান্না করা মুরগির মাংস, শূকরের পেটের মাংস দিয়ে রসুনের কুঁড়ি ভাজি এবং রসুন দিয়ে রান্না করা গারল্যান্ড ক্রিস্যান্থেমাম শাক।’

— আন্তর্জাতিক ডেস্ক

শি জিনপিংয়ের খাবার নিয়ে সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি ২০১৩ সালের ডিসেম্বরের। সেবার বেইজিংয়ের একটি কিংফেং স্টিমড বান রেস্তোরাঁয় গিয়ে তিনি ছয়টি শূকরের মাংস ও পেঁয়াজপাতা দেওয়া বান, এক বাটি রান্না করা কলিজা এবং এক প্লেট সরিষা শাকের তরকারি অর্ডার করেন। পুরো খাবারের দাম ছিল ২১ ইউয়ান, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০০ টাকা।

আরও পড়ুন স্ত্রীকে হত্যার পর কাটা মাথা নিয়ে মন্দিরে স্বামী স্ত্রীকে হত্যার পর কাটা মাথা নিয়ে মন্দিরে স্বামী আন্তর্জাতিক ২ ঘণ্টা আগে

পিপলস ডেইলির প্রতিবেদনে বলা হয়, শি লাইনে দাঁড়িয়ে নিজেই খাবারের মূল্য পরিশোধ করেন। পরে অন্যদের সঙ্গে একই টেবিলে বসে খাবার খান। রাষ্ট্রের শীর্ষ নেতাকে সাধারণ একটি রেস্তোরাঁয় এভাবে খাবার খেতে দেখে ঘটনাটি তখন ব্যাপক আলোচনায় আসে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বিদেশ সফর মানেই কঠোর নিরাপত্তা, রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা ও জাঁকজমকপূর্ণ আয়োজন।
  • সম্প্রতি ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতের নয়াদিল্লিতে প্রায় ২৪ ঘণ্টা অবস্থান করেন শি জিনপিং।
  • মাত্র ২১ ইউয়ানের খাবার
  • শি জিনপিংয়ের খাবার নিয়ে সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি ২০১৩ সালের ডিসেম্বরের।

মদ পরিবেশনেও আপত্তি

২০১২ সালে হেবেই প্রদেশের ফুপিং কাউন্টি সফরের সময়ও শি জিনপিংয়ের নৈশভোজে ছিল সাধারণ খাবার। পিপলস ডেইলির তথ্য অনুযায়ী, সেদিন তার খাবারের তালিকায় ছিল বাদামি সসে রান্না করা মুরগির মাংস, শূকরের পেটের মাংস দিয়ে রসুনের কুঁড়ি ভাজি এবং রসুন দিয়ে রান্না করা গারল্যান্ড ক্রিস্যান্থেমাম শাক।

তবে খাবারের সময় তিনি কর্মীদের মদ পরিবেশন না করার নির্দেশ দেন।

ওই সফরে শি একটি মাত্র ১৬ বর্গমিটারের ছোট হোটেলকক্ষে অবস্থান করেন। কক্ষটির বাথরুমের কিছু টাইলসও ভাঙা ছিল। কর্মীরা বিষয়টি নিয়ে উদ্বেগ জানালে তিনি জানান, কক্ষটি পরিষ্কার এবং থাকার জন্য ভালো। সফর শেষে হোটেলের বিল দ্রুত পরিশোধের নির্দেশও দেন তিনি।

পুরোনো দিনের খাবারের প্রতি টান

শি জিনপিংয়ের খাবারের পছন্দের সঙ্গে তার জীবনের শুরুর দিকের স্মৃতিও জড়িয়ে আছে। তরুণ বয়সে তিনি শানসি প্রদেশের লিয়াংজিয়াহে গ্রামে বসবাস ও কাজ করেন। ২০১৫ সালে সেখানে ফিরে গিয়ে তিনি ঘরোয়া খাবার খান। সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, খাবারের তালিকায় ছিল আচার, ভাজা কেক, মুরগির মাংস, খাসির মাংস ও কুমড়া।

শানসির খাবার তার রাজনৈতিক অতিথিদের জন্য আয়োজিত ভোজেও জায়গা পেয়েছে। ২০১৪ সালে বেইজিংয়ে তৎকালীন কুওমিনতাং চেয়ারম্যান লিয়েন চ্যানের সঙ্গে বৈঠকের সময় আয়োজিত খাবারে ছিল খাসির মাংসের পাই, খাসির মাংসের স্যুপ ও নুডলস। সাউথ চায়না মর্নিং পোস্ট এ তথ্য জানিয়েছিল।

একই বছর চীনা নববর্ষের আগে ইনার মঙ্গোলিয়ায় সেনাসদস্যদের সঙ্গে খাবার খান শি। পিপলস ডেইলির প্রতিবেদনে বলা হয়, সেদিন তার খাবারের মধ্যে ছিল টমেটো দিয়ে ভাজা ডিম।

কী ধরনের খাবার পছন্দ শির?

শি জিনপিংয়ের ব্যক্তিগত খাবার এবং বিদেশি রাষ্ট্রপ্রধানদের জন্য আয়োজিত রাষ্ট্রীয় ভোজের মধ্যে পার্থক্য রয়েছে। রাষ্ট্রীয় ভোজ মূলত কূটনৈতিক আয়োজন, যেখানে বিভিন্ন অঞ্চলের বিশেষ খাবার ও উপকরণ পরিবেশন করা হয়।

অন্যদিকে, বিভিন্ন সময়ে নথিভুক্ত শির ব্যক্তিগত খাবারের তালিকায় বারবার উঠে এসেছে স্টিমড বান, নুডলস এবং শানসির ঘরোয়া রান্নার মতো সাধারণ খাবার।

এসব তথ্য থেকে দেখা যায়, চীনা প্রেসিডেন্টের খাবার নিয়ে আলোচিত ঘটনাগুলোর অনেকগুলোই দামি রাষ্ট্রীয় ভোজ নয়; বরং সাধারণ মানুষের পরিচিত খাবারকে ঘিরে। বিশেষ করে শানসি অঞ্চলের খাবারের সঙ্গে তার ব্যক্তিগত স্মৃতির একটি যোগসূত্র রয়েছে।

আন্তর্জাতিক থেকে আরও

মহাকাশ থেকেই ভোট দিলেন তিন মার্কিন নভোচারী মহাকাশ থেকেই ভোট দিলেন তিন মার্কিন নভোচারীভোট দেওয়ার সাধারণ অর্থ হলো কোনো ভোটকেন্দ্রে সশরীরে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগ করা। তবে নাসার মহাকাশচারীদের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। পৃথিবী… ৫ ঘণ্টা আগে ডেমোক্র্যাটরা কংগ্রেস পেলেও ‘চূড়ান্ত ক্ষমতা’ আমার হাতে: ট্রাম্প ডেমোক্র্যাটরা কংগ্রেস পেলেও ‘চূড়ান্ত ক্ষমতা’ আমার হাতে: ট্রাম্পযুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোটকেন্দ্রগুলো বন্ধ হতে শুরু করার পর বিভিন্ন সংবাদমাধ্যমকে বক্তব্য দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।… ৬ ঘণ্টা আগে এনডিটিভির সাংবাদিক থেকে ওমর আব্দুল্লার স্ত্রী, কে এই নিধি? এনডিটিভির সাংবাদিক থেকে ওমর আব্দুল্লার স্ত্রী, কে এই নিধি?জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহকে বিয়ে করে আলোচনায় এসেছেন ভারতের পরিচিত টেলিভিশন সাংবাদিক নিধি রাজদান। দীর্ঘ প্রায় ২১ বছর দেশটির… ১ দিন আগে কংগ্রেস হাতছাড়া হলে ডেমোক্র্যাটদের সব বিলে ভেটো দেবেন ট্রাম্প কংগ্রেস হাতছাড়া হলে ডেমোক্র্যাটদের সব বিলে ভেটো দেবেন ট্রাম্পমধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে তাঁদের পাঠানো সব বিলে ভেটো দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড… ১ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

সরিষা শাক থেকে খাসির স্যুপ, কেমন খাবার পছন্দ চীনা প্রেসিডেন্টের?

২০ সেপ্টেম্বর ২০২৬, ৬:১২ এএম · আন্তর্জাতিক

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বিদেশ সফর মানেই কঠোর নিরাপত্তা, রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা ও জাঁকজমকপূর্ণ আয়োজন। তবে এসবের আড়ালে তার খাবারের পছন্দের গল্পটি বেশ সাধারণ। দামি ও রাজকীয় খাবারের চেয়ে সাধারণ মানুষের পরিচিত খাবারের প্রতিই তার ঝোঁক বেশি—এমন বেশ কিছু উদাহরণ রয়েছে।

ফটোকার্ড

সরিষা শাক থেকে খাসির স্যুপ, কেমন খাবার পছন্দ চীনা প্রেসিডেন্টের?

সরিষা শাক থেকে খাসির স্যুপ, কেমন খাবার পছন্দ চীনা প্রেসিডেন্টের?

সরিষা শাক থেকে খাসির স্যুপ, কেমন খাবার পছন্দ চীনা প্রেসিডেন্টের?

শিরোনাম