১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪১৩.০৪ +৭১.৪১ | DS30: ২,০৬৮.৬৩ +৩১.০১ | লেনদেন: ৬,৪৫৪.৩৫ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪১৩.০৪ +৭১.৪১
খেলাধুলা

‘ঐতিহাসিক’ ফিফা উইন্ডো শুরু আজ, কী কী হবে এই ১৬ দিনে?

‘ঐতিহাসিক’ ফিফা উইন্ডো শুরু আজ, কী কী হবে এই ১৬ দিনে?
ছবি : জি বাংলা নিউজ

ইতিহাসে প্রথমবারের মতো ১৬ দিনের ফিফা উইন্ডো শুরু হচ্ছে আজ। দীর্ঘ এই আন্তর্জাতিক বিরতিতে থাকছে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ ও মাইলফলকের অপেক্ষা। এর মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনা হতে যাচ্ছে লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়।

আগামী ৫ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সিতে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার কথা রয়েছে মেসির। এস্তাদিও মনুমেন্তালে অনুষ্ঠিত ওই ম্যাচের মধ্য দিয়ে আর্জেন্টিনা কিংবদন্তি এই ফুটবলারকে বিদায় জানাবে।

এই উইন্ডোয় আর্জেন্টিনা আরও দুটি ম্যাচ খেলবে—বলিভিয়া ও বুরকিনা ফাসোর বিপক্ষে। তবে ওই দুই ম্যাচে মেসিকে পাওয়া যাবে না।

‘সব মিলিয়ে দীর্ঘ ১৬ দিনের এই ফিফা উইন্ডোতে থাকছে মেসির বিদায়, বাংলাদেশের ঐতিহাসিক অভিষেকসহ একাধিক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ম্যাচ।’

— স্পোর্টস ডেস্ক

ইতিহাসের অংশ হতে যাচ্ছে বাংলাদেশও। প্রথমবারের মতো কোনো ফিফা টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল দল। আগামী ২৫ সেপ্টেম্বর আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবে কোচ থমাস ডুলির দল।

আরও পড়ুন ২ গোলে পিছিয়ে পড়েও জয়, ৯ ম্যাচের খরা কাটাল ম্যানচেস্টার ইউনাইটেড ২ গোলে পিছিয়ে পড়েও জয়, ৯ ম্যাচের খরা কাটাল ম্যানচেস্টার ইউনাইটেড খেলাধুলা ১ দিন আগে

এরপর ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর এবং ১ অক্টোবর ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ইতিহাসে প্রথমবারের মতো ১৬ দিনের ফিফা উইন্ডো শুরু হচ্ছে আজ।
  • আগামী ৫ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সিতে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার কথা রয়েছে মেসির।
  • এই উইন্ডোয় আর্জেন্টিনা আরও দুটি ম্যাচ খেলবে—বলিভিয়া ও বুরকিনা ফাসোর বিপক্ষে।
  • ইতিহাসের অংশ হতে যাচ্ছে বাংলাদেশও।

ইতিহাসের দ্বারপ্রান্তে রয়েছে ভারতও। আগামী ৩ অক্টোবর ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে তারা।

এর আগে ব্রাজিল ২৫ ও ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ম্যাচ খেলবে। এরপর ভারতের বিপক্ষে ম্যাচটি খেলবে তারা।

ইউরোপে এ সময়ে চলবে উয়েফা নেশন্স লিগের ম্যাচ। স্পেন, জার্মানি, পর্তুগাল, ফ্রান্স ও ইংল্যান্ডের মতো দলগুলো চারটি করে ম্যাচ খেলবে।

২৬ সেপ্টেম্বর ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। এরপর ২৯ সেপ্টেম্বর ক্রোয়েশিয়া, ৩ অক্টোবর চেকিয়া এবং ৬ অক্টোবর আবার ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে তারা।

সব মিলিয়ে দীর্ঘ ১৬ দিনের এই ফিফা উইন্ডোতে থাকছে মেসির বিদায়, বাংলাদেশের ঐতিহাসিক অভিষেকসহ একাধিক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ম্যাচ।

খেলাধুলা থেকে আরও

১৫ রানে ৩ উইকেট সাকিবের, তবুও হারল পোখারা ১৫ রানে ৩ উইকেট সাকিবের, তবুও হারল পোখারাবল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেও দলকে জেতাতে পারলেন না সাকিব আল হাসান। নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল) মঈন আলী, সাইফ হাসান ও হারমিত সিংকে… ৩ দিন আগে ফাইনালে হারের পর শ্রীলঙ্কার জন্য আরও দুঃসংবাদ ফাইনালে হারের পর শ্রীলঙ্কার জন্য আরও দুঃসংবাদপাকিস্তানের কাছে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে ৩ উইকেটে হারের পর এবার আর্থিক শাস্তির মুখে পড়েছে শ্রীলঙ্কা। নির্ধারিত সময়ের মধ্যে ওভার… ৩ দিন আগে সাফের আগে বড় ধাক্কা, চোটে ছিটকে গেলেন রোনান সুলিভান সাফের আগে বড় ধাক্কা, চোটে ছিটকে গেলেন রোনান সুলিভানসাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপা জয়ের অন্যতম নায়ক রোনান সুলিভানকে প্রথমবারের মতো জাতীয় দলের সিনিয়র স্কোয়াডে ডেকেছিলেন কোচ… ৩ দিন আগে আইপিএল সুন্দরীর বিয়ের ‘বাক্সবন্দি’ কার্ডের রহস্য আইপিএল সুন্দরীর বিয়ের ‘বাক্সবন্দি’ কার্ডের রহস্যআইপিএল ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদের মালিক কলানিধি মারানের মেয়ে কাব্য মারানের বিয়ে নিয়ে গত কয়েক মাস ধরেই আলোচনা চলছে। চলতি মাসে… ৪ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

‘ঐতিহাসিক’ ফিফা উইন্ডো শুরু আজ, কী কী হবে এই ১৬ দিনে?

২১ সেপ্টেম্বর ২০২৬, ৪:৩৯ এএম · খেলাধুলা

ইতিহাসে প্রথমবারের মতো ১৬ দিনের ফিফা উইন্ডো শুরু হচ্ছে আজ। দীর্ঘ এই আন্তর্জাতিক বিরতিতে থাকছে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ ও মাইলফলকের অপেক্ষা। এর মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনা হতে যাচ্ছে লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়।

ফটোকার্ড

‘ঐতিহাসিক’ ফিফা উইন্ডো শুরু আজ, কী কী হবে এই ১৬ দিনে?

‘ঐতিহাসিক’ ফিফা উইন্ডো শুরু আজ, কী কী হবে এই ১৬ দিনে?

‘ঐতিহাসিক’ ফিফা উইন্ডো শুরু আজ, কী কী হবে এই ১৬ দিনে?

শিরোনাম