১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪১৩.০৪ +৭১.৪১ | DS30: ২,০৬৮.৬৩ +৩১.০১ | লেনদেন: ৬,৪৫৪.৩৫ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪১৩.০৪ +৭১.৪১
বিনোদন

কনসার্টে কাঁদলেন এড শিরান, বললেন গাজা পরিস্থিতি ‘বিপর্যয়কর’

কনসার্টে কাঁদলেন এড শিরান, বললেন গাজা পরিস্থিতি ‘বিপর্যয়কর’
ছবি : জি বাংলা নিউজ

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় কনসার্টের শুরুতে আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেছেন ব্রিটিশ গায়ক এড শিরান। গাজা পরিস্থিতিকে ‘বিপর্যয়কর’ ও ‘অসমর্থনযোগ্য’ বলে মন্তব্য করে সাম্প্রতিক বিতর্কের মধ্যে নিজের কিছু ভুলের জন্যও ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি।

শনিবার লিংকন ফাইন্যান্সিয়াল ফিল্ডে কনসার্টের শুরুতেই শিরান বলেন, তিনি কখনো রাজনৈতিক ভাষ্যকার হিসেবে পরিচিত হতে চাননি। তার সংগীত ও অনুষ্ঠানকে তিনি বিভাজনের বদলে ঐক্য ও মানবিকতার জায়গা হিসেবে রাখতে চেয়েছেন। তবে বর্তমান পরিস্থিতিকে তিনি মানবিক সংকট হিসেবে দেখছেন এবং এ বিষয়ে নিজের অনুভূতি আর গোপন রাখতে পারছেন না বলে জানান।

শিরান ইসরাইলে ২০২৩ সালের ৭ অক্টোবর হামলা এবং নোভা সংগীত উৎসবে ঘটে যাওয়া ঘটনাকে ‘ভয়াবহ’ বলে উল্লেখ করেন। একই সঙ্গে গাজা ও পশ্চিম তীরে বেসামরিক মানুষের প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। গাজা ও পশ্চিম তীরের পরিস্থিতিকে তিনি ‘বিপর্যয়কর, অসমর্থনযোগ্য ও অসমানুপাতিক’ বলে বর্ণনা করেন।

‘শিরান পরে জানান, ভেন্যু মালিকদের চাপের মধ্যে এ সিদ্ধান্ত নেওয়া হলেও এটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল না; প্রচারকরা তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল।’

— বিনোদন ডেস্ক

সম্প্রতি র‍্যাপার ম্যাকলমোরকে শিরানের ‘লুপ’ ট্যুর থেকে বাদ দেওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়। ফিলিস্তিনের পক্ষে বক্তব্য দেওয়ার পর ম্যাকলমোরকে সফরের যুক্তরাষ্ট্র অংশ থেকে সরিয়ে দেওয়া হয়। শিরান পরে জানান, ভেন্যু মালিকদের চাপের মধ্যে এ সিদ্ধান্ত নেওয়া হলেও এটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল না; প্রচারকরা তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল।

আরও পড়ুন বোট ক্লাবের আগেও গুলশান-বনানীতে যে কাণ্ড ঘটিয়েছিলেন পরীমনি বোট ক্লাবের আগেও গুলশান-বনানীতে যে কাণ্ড ঘটিয়েছিলেন পরীমনি বিনোদন ৭ ঘণ্টা আগে

ম্যাকলমোরকে বাদ দেওয়ার প্রতিবাদে সফরের কয়েকজন সহশিল্পীও সরে দাঁড়ান। তাদের মধ্যে ছিলেন ফিনিয়াস, অ্যারন রো, লুকাস গ্রাহাম ও ব্যান্ড বেওগা। ফলে ফিলাডেলফিয়ার অনুষ্ঠানেও পরিবর্তন আনতে হয় এবং শিরানকে একপর্যায়ে একাই অনুষ্ঠান শুরু করতে হয়।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় কনসার্টের শুরুতে আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেছেন ব্রিটিশ গায়ক এড শিরান।
  • শনিবার লিংকন ফাইন্যান্সিয়াল ফিল্ডে কনসার্টের শুরুতেই শিরান বলেন, তিনি কখনো রাজনৈতিক ভাষ্যকার হিসেবে পরিচিত হতে চাননি।
  • শিরান ইসরাইলে ২০২৩ সালের ৭ অক্টোবর হামলা এবং নোভা সংগীত উৎসবে ঘটে যাওয়া ঘটনাকে ‘ভয়াবহ’ বলে উল্লেখ করেন।
  • সম্প্রতি র‍্যাপার ম্যাকলমোরকে শিরানের ‘লুপ’ ট্যুর থেকে বাদ দেওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়।

কনসার্টে শিরান আরও বলেন, কোনো শিল্পীকে তার বক্তব্য বা বিষয়বস্তুর কারণে একটি অনুষ্ঠানস্থলে আগে থেকেই অনুমোদনের শর্তের মুখোমুখি হওয়া উচিত নয়। তার মতে, মতপ্রকাশের স্বাধীনতার বিষয়টি এখানে গুরুত্বপূর্ণ।

তিন ঘণ্টার বেশি সময়ের অনুষ্ঠান শেষে শিরান বলেন, গত কয়েক দিন তার জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোর অন্যতম ছিল। গাজা নিয়ে অনুষ্ঠানের শুরুতে কথা বলার কারণে যারা অস্বস্তিতে পড়েছেন, তাদের কাছেও তিনি ক্ষমা চান।

শেষে তিনি দর্শকদের ঐক্য, ভালোবাসা ও আশার বার্তা দেন।

বিনোদন থেকে আরও

গ্রেফতারি পরোয়ানা জারি নিয়ে যা বললেন পরীমনি গ্রেফতারি পরোয়ানা জারি নিয়ে যা বললেন পরীমনিব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় আদালতে হাজির না হওয়ায় চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত।… ১১ ঘণ্টা আগে পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাব্যবসায়ী নাসির ইউ আহমেদের করা মামলায় আদালতে হাজির না হওয়ায় চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। বুধবার… ২৩ ঘণ্টা আগে প্যারিসে হানিমুনের স্বপ্ন দেখিয়েছিলেন গৌরীকে, কথা রাখতে পেরেছিলেন শাহরুখ? প্যারিসে হানিমুনের স্বপ্ন দেখিয়েছিলেন গৌরীকে, কথা রাখতে পেরেছিলেন শাহরুখ?বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান ও তাঁর স্ত্রী গৌরী খানের প্রেমকাহিনি বহুবার আলোচনায় এসেছে। তারকাখ্যাতি পাওয়ার আগেই তাঁদের পরিচয় ও… ১ দিন আগে ‘ফেউ কমপ্লিট সাগা’ আসছে ১১ নভেম্বর, উন্মোচিত হলো টিজার ‘ফেউ কমপ্লিট সাগা’ আসছে ১১ নভেম্বর, উন্মোচিত হলো টিজারদেশভাগ ও মুক্তিযুদ্ধের সময় এপার বাংলা থেকে অনেকেই সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নেন। শরণার্থী হয়ে যাওয়া নিম্নবর্ণের (নমঃশূদ্র) হিন্দুদের একটি… ১ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

কনসার্টে কাঁদলেন এড শিরান, বললেন গাজা পরিস্থিতি ‘বিপর্যয়কর’

২১ সেপ্টেম্বর ২০২৬, ৪:৫৬ এএম · বিনোদন

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় কনসার্টের শুরুতে আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেছেন ব্রিটিশ গায়ক এড শিরান। গাজা পরিস্থিতিকে ‘বিপর্যয়কর’ ও ‘অসমর্থনযোগ্য’ বলে মন্তব্য করে সাম্প্রতিক বিতর্কের মধ্যে নিজের কিছু ভুলের জন্যও ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি।

ফটোকার্ড

কনসার্টে কাঁদলেন এড শিরান, বললেন গাজা পরিস্থিতি ‘বিপর্যয়কর’

কনসার্টে কাঁদলেন এড শিরান, বললেন গাজা পরিস্থিতি ‘বিপর্যয়কর’

কনসার্টে কাঁদলেন এড শিরান, বললেন গাজা পরিস্থিতি ‘বিপর্যয়কর’

শিরোনাম