১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪১৩.০৪ +৭১.৪১ | DS30: ২,০৬৮.৬৩ +৩১.০১ | লেনদেন: ৬,৪৫৪.৩৫ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪১৩.০৪ +৭১.৪১
সারাদেশ

‎বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, লাশ নিয়ে ফেরার পথেও প্রাণহানি

‎বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, লাশ নিয়ে ফেরার পথেও প্রাণহানি
ছবি : জি বাংলা নিউজ

বগুড়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। প্রথম দুর্ঘটনায় অজ্ঞাতনামা একটি বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত ও তিনজন আহত হন। পরে নিহতদের মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে লাশবাহী অ্যাম্বুলেন্সে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় আরও এক নারী নিহত হন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়া শহরের ঠ্যাংগামারা এলাকায় টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের সামনে প্রথম দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন—বগুড়ার কাহালু উপজেলার রামপুর এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম (৪৫) ও আরাফাত (১৬)।

‘কুন্দারহাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইচ উদ্দিন বলেন, সকালে পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিল।’

— জি বাংলা ডেস্ক

কুন্দারহাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইচ উদ্দিন বলেন, সকালে পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিল। হাসপাতালের সামনে পৌঁছালে অজ্ঞাতনামা একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শফিকুল ইসলাম ও আরাফাত নিহত হন। আহত হন আরও তিনজন।

আরও পড়ুন ৩৫ বছর পর পিরোজপুর জেলায় জামায়াতের নতুন আমির ৩৫ বছর পর পিরোজপুর জেলায় জামায়াতের নতুন আমির সারাদেশ ৫ ঘণ্টা আগে

ওসি আরও বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দুজনের মরদেহ পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে নিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • বগুড়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।
  • সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়া শহরের ঠ্যাংগামারা এলাকায় টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের সামনে প্রথম দুর্ঘটনাটি ঘটে।
  • নিহতরা হলেন—বগুড়ার কাহালু উপজেলার রামপুর এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম (৪৫) ও আরাফাত (১৬)।
  • কুন্দারহাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইচ উদ্দিন বলেন, সকালে পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিল…

এদিকে, প্রথম দুর্ঘটনায় নিহতদের মরদেহ নিয়ে স্বজনেরা অ্যাম্বুলেন্সে করে বাড়ি ফেরার পথে বগুড়ার রানীরহাট এলাকায় আরেকটি দুর্ঘটনা ঘটে। সেখানে লাশবাহী অ্যাম্বুলেন্সে অজ্ঞাত একটি গাড়ি ধাক্কা দিলে মোছা. খাদিজা খাতুন (৫২) নামে এক নারী নিহত হন। তিনি বগুড়া সদর উপজেলার বানদীঘি এলাকার বাসিন্দা। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, দ্বিতীয় দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। দুটি ঘটনায় সংশ্লিষ্ট যানবাহন শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সারাদেশ থেকে আরও

কুমিল্লায় বিশেষ অভিযানে আটক ২৯৯ কুমিল্লায় বিশেষ অভিযানে আটক ২৯৯কুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৯৯ জনকে আটক করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যা… ৬ ঘণ্টা আগে রাজধানীতে ট্রাক চাপায় দুই অটোরিকশাচালক নিহত, আহত ১ রাজধানীতে ট্রাক চাপায় দুই অটোরিকশাচালক নিহত, আহত ১রাজধানীর কদমতলীর পোস্তগোলায় নিয়ন্ত্রণ হারিয়ে দুটি অটোরিকশাকে চাপা দিয়ে ফুটপাতে উঠে গেছে একটি ট্রাক। এ ঘটনায় দুই অটোরিকশাচালক নিহত হয়েছেন।… ৭ ঘণ্টা আগে মোংলা থেকে বাগেরহাটের পথে প্রধানমন্ত্রী, সড়কের দুই পাশে মানুষের ভিড় মোংলা থেকে বাগেরহাটের পথে প্রধানমন্ত্রী, সড়কের দুই পাশে মানুষের ভিড় ৭ ঘণ্টা আগে গাজীপুরে ঝুট গুদামে আগুন গাজীপুরে ঝুট গুদামে আগুন গাজীপুরের কাশিমপুরের সারাবো এলাকায় একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ৪৫ মিনিটের চেষ্টায় আগুন… ৮ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

‎বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, লাশ নিয়ে ফেরার পথেও প্রাণহানি

২১ সেপ্টেম্বর ২০২৬, ৬:০৬ এএম · সারাদেশ

বগুড়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। প্রথম দুর্ঘটনায় অজ্ঞাতনামা একটি বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত ও তিনজন আহত হন। পরে নিহতদের মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে লাশবাহী অ্যাম্বুলেন্সে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় আরও এক নারী নিহত হন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

ফটোকার্ড

‎বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, লাশ নিয়ে ফেরার পথেও প্রাণহানি

‎বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, লাশ নিয়ে ফেরার পথেও প্রাণহানি

‎বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, লাশ নিয়ে ফেরার পথেও প্রাণহানি

শিরোনাম