১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪০২.৬৯ -১০.৩৫ | DS30: ২,০৫৮.৩৭ -১০.২৬ | লেনদেন: ৫,৫৮৮.০৫ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪০২.৬৯ -১০.৩৫
জাতীয়

বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে

বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে
ছবি : জি বাংলা নিউজ

জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে বাসের ভাড়া বাড়ানোর প্রস্তাব করেছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)। প্রস্তাবে দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ২০ পয়সা এবং ঢাকা মহানগরসহ শহরাঞ্চলে ১৮ পয়সা ভাড়া বাড়ানোর কথা বলা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বিআরটিএর বনানী কার্যালয়ে বাস মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এ প্রস্তাব করা হয়। পরে প্রস্তাবটি সড়ক পরিবহণ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

বিআরটিএ সূত্র জানিয়েছে, বাসভাড়া কত বাড়বে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সড়ক পরিবহণ মন্ত্রণালয়। এরপর প্রজ্ঞাপন জারি করা হবে। দু-এক দিনের মধ্যে প্রজ্ঞাপন হতে পারে বলে বৈঠক সূত্রে জানা গেছে।

‘এর আগে সোমবার বিআরটিএতে ভাড়া বাড়ানোর বৈঠকের আগে পরিবহণ মালিক-শ্রমিক নেতারা সড়ক পরিবহণ ও রেলমন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে দেখা করে ভাড়া বাড়ানোর আবেদন জানান।’

— জি বাংলা ডেস্ক

ভাড়া নির্ধারণে ব্যয় বিশ্লেষণ কমিটি রয়েছে। সাধারণত জ্বালানির দাম বাড়ার সঙ্গে অন্যান্য ব্যয়ও বিবেচনায় নেওয়া হয়। তবে এবার শুধু জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বিষয়টি বিবেচনায় নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। অর্থাৎ ডিজেলের দাম যতটা বেড়েছে, সেই অনুপাতে বাসভাড়া বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

আরও পড়ুন কোনো দলের প্রতি সমর্থনের প্রতিফলন ঘটাতে হবে ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় কোনো দলের প্রতি সমর্থনের প্রতিফলন ঘটাতে হবে ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় জাতীয় ৯ ঘণ্টা আগে

সংশ্লিষ্টরা জানান, সাধারণ হিসাবে ডিজেলের দাম লিটারে এক টাকা বাড়লে বাসভাড়া কিলোমিটারপ্রতি প্রায় এক পয়সা বাড়ে। এবার ডিজেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানো হয়েছে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে বাসের ভাড়া বাড়ানোর প্রস্তাব করেছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)।
  • সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বিআরটিএর বনানী কার্যালয়ে বাস মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এ প্রস্তাব করা হয়।
  • বিআরটিএ সূত্র জানিয়েছে, বাসভাড়া কত বাড়বে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সড়ক পরিবহণ মন্ত্রণালয়।
  • ভাড়া নির্ধারণে ব্যয় বিশ্লেষণ কমিটি রয়েছে।

এর আগে সোমবার বিআরটিএতে ভাড়া বাড়ানোর বৈঠকের আগে পরিবহণ মালিক-শ্রমিক নেতারা সড়ক পরিবহণ ও রেলমন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে দেখা করে ভাড়া বাড়ানোর আবেদন জানান।

বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক এ এস এম আহমেদ খোকন বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে বাসভাড়া বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। দু-এক দিনের মধ্যে প্রজ্ঞাপন জারি হতে পারে।

সংগঠনের মহাসচিব মো. সাইফুল আলম বলেন, আগেরবার শুধু জ্বালানির মূল্যবৃদ্ধি বিবেচনায় নিয়ে ভাড়া বাড়ানো হয়েছিল। এর মধ্যে যন্ত্রাংশসহ অন্যান্য ব্যয়ও বেড়েছে। তবে যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে এবার শুধু জ্বালানির মূল্যবৃদ্ধির হারে ভাড়া বাড়ানোর বিষয়ে তারা একমত হয়েছেন।

বর্তমানে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৫৩ পয়সা এবং মিনিবাসে ২ টাকা ৪২ পয়সা। দূরপাল্লার ৫২ আসনের বাসে কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ২৩ পয়সা।

তবে দূরপাল্লার কিছু নন-এসি বাসে আসন সংখ্যা কমিয়ে যাত্রীদের জন্য তুলনামূলক বেশি জায়গা রাখা হয়। এসব বাসের ভাড়া আলাদাভাবে নির্ধারিত হতে পারে। এর সঙ্গে সেতু ও সড়কের টোলও যুক্ত হবে।

এর আগে গত এপ্রিল মাসে ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানো হলে বাসভাড়া কিলোমিটারপ্রতি ১১ পয়সা বাড়ানো হয়েছিল।

রোববার (২০ সেপ্টেম্বর) রাতে সরকার ডিজেলের দাম লিটারে ২০ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা নির্ধারণ করে। নতুন দামের পরিপ্রেক্ষিতেই এবার বাসভাড়া পুনর্নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

জাতীয় থেকে আরও

প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউপিতে নির্বাচন, থাকছে না ইভিএম প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউপিতে নির্বাচন, থাকছে না ইভিএমআগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপে দেশের ১ হাজার ৫০টি ইউনিয়নে ভোট গ্রহণের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। তবে আসন্ন… ১৫ ঘণ্টা আগে এসআরবির মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন ফারুক আহমেদ এসআরবির মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন ফারুক আহমেদএলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ। রোববার (৮ নভেম্বর) সকালে… ১৫ ঘণ্টা আগে জিয়াউর রহমানকে মুক্তির কৃতিত্ব জাসদের নয়, সেনাবাহিনীর: সাখাওয়াত জিয়াউর রহমানকে মুক্তির কৃতিত্ব জাসদের নয়, সেনাবাহিনীর: সাখাওয়াত১৯৭৫ সালের ৭ নভেম্বর বন্দিদশা থেকে তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে সেনাবাহিনী উদ্ধার করেছিল, এ কৃতিত্ব জাসদের নয় বলে মন্তব্য… ১৭ ঘণ্টা আগে দুর্নীতির কারণে সমবায় সমিতিগুলো নষ্ট হয়ে গেছে: রাষ্ট্রপতি দুর্নীতির কারণে সমবায় সমিতিগুলো নষ্ট হয়ে গেছে: রাষ্ট্রপতিদুর্নীতির কারণে দেশের অনেক সমবায় সমিতি কার্যকারিতা হারিয়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমবায় খাতে স্বচ্ছতা ও… ১৭ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে

২১ সেপ্টেম্বর ২০২৬, ৩:১৪ পিএম · জাতীয়

জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে বাসের ভাড়া বাড়ানোর প্রস্তাব করেছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)। প্রস্তাবে দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ২০ পয়সা এবং ঢাকা মহানগরসহ শহরাঞ্চলে ১৮ পয়সা ভাড়া বাড়ানোর কথা বলা হয়েছে।

ফটোকার্ড

বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে

বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে

বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে

শিরোনাম