১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪১৩.০৪ +৭১.৪১ | DS30: ২,০৬৮.৬৩ +৩১.০১ | লেনদেন: ৬,৪৫৪.৩৫ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪১৩.০৪ +৭১.৪১
আন্তর্জাতিক

‘ট্রাম্প টিভি’ চালু করলেন ডোনাল্ড ট্রাম্প

‘ট্রাম্প টিভি’ চালু করলেন ডোনাল্ড ট্রাম্প
ছবি : জি বাংলা নিউজ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে কয়েকটি বড় সংবাদমাধ্যমের বিরোধ আদালত পর্যন্ত গড়ানোর মধ্যে হোয়াইট হাউস ২৪ ঘণ্টার ভিডিও স্ট্রিমিং সেবা ‘ট্রাম্প টিভি: দ্য এসেনশিয়ালস স্টেশন’ চালু করেছে।

স্থানীয় সময় সোমবার (২১ সেপ্টেম্বর) অনলাইনে সম্প্রচার শুরু হওয়া এই প্ল্যাটফর্মে ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ ঘোষণা, প্রেসিডেন্টের বক্তব্য, বিভিন্ন অনুষ্ঠান ও পুরোনো ভিডিও প্রচার করা হচ্ছে। হোয়াইট হাউস জানিয়েছে, সেবাটি ২৪ ঘণ্টা, সপ্তাহে সাত দিন চালানোর পরিকল্পনা রয়েছে এবং এতে নিয়মিত নতুন কনটেন্ট যুক্ত করা হবে।

চালুর প্রথম দিনেই ট্রাম্পের বিভিন্ন পুরোনো বক্তব্য ও জনসম্মুখে উপস্থিতির ভিডিও দেখানো হয়। এর মধ্যে ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে তাঁর শপথ গ্রহণের দৃশ্যও ছিল।

‘মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে কয়েকটি বড় সংবাদমাধ্যমের বিরোধ আদালত পর্যন্ত গড়ানোর মধ্যে হোয়াইট হাউস ২৪ ঘণ্টার ভিডিও স্ট্রিমিং সেবা ‘ট্রাম্প টিভি: দ্য এসেনশিয়ালস স্টেশন’ চালু করেছে।’

— আন্তর্জাতিক ডেস্ক

এর আগে ট্রাম্প প্রশাসন সিএনএন, এমএস নাউ ও পলিটিকোর সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়। ট্রাম্প এসব সংবাদমাধ্যমের বিরুদ্ধে তাঁর প্রশাসন সম্পর্কে ‘ফেক নিউজ’ প্রকাশের অভিযোগ করেন।

আরও পড়ুন ঘুমিয়েই জিতলেন সাড়ে ৯ লাখ টাকা! ঘুমিয়েই জিতলেন সাড়ে ৯ লাখ টাকা! আন্তর্জাতিক ১৯ ঘণ্টা আগে

এর পর ২১ সেপ্টেম্বর সিএনএন, এমএস নাউ ও পলিটিকো ফেডারেল আদালতে মামলা করে। তারা দাবি করেছে, হোয়াইট হাউসে প্রবেশাধিকার বাতিলের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীর সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং পঞ্চম সংশোধনীর যথাযথ আইনি প্রক্রিয়ার অধিকার লঙ্ঘন করেছে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে কয়েকটি বড় সংবাদমাধ্যমের বিরোধ আদালত পর্যন্ত গড়ানোর মধ্যে হোয়াইট হাউস ২৪ ঘণ্টার ভিডিও স্ট্রিমিং সেবা ‘ট্রাম্প…
  • স্থানীয় সময় সোমবার (২১ সেপ্টেম্বর) অনলাইনে সম্প্রচার শুরু হওয়া এই প্ল্যাটফর্মে ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ ঘোষণা, প্রেসিডেন্টের বক্তব্য, বিভিন্ন অনুষ্ঠান ও প…
  • চালুর প্রথম দিনেই ট্রাম্পের বিভিন্ন পুরোনো বক্তব্য ও জনসম্মুখে উপস্থিতির ভিডিও দেখানো হয়।
  • এর আগে ট্রাম্প প্রশাসন সিএনএন, এমএস নাউ ও পলিটিকোর সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়।

এই বিরোধের প্রভাব পড়েছে হোয়াইট হাউসের টেলিভিশন প্রেস পুলে। সিএনএনকে প্রেস পুলের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পর অন্য কয়েকটি বড় টেলিভিশন নেটওয়ার্কও যৌথ ভিডিও কভারেজ স্থগিত করার সিদ্ধান্ত নেয়। ফলে প্রেসিডেন্টের বিভিন্ন কর্মসূচির ভিডিও কভারেজে পরিবর্তন এসেছে।

এই পরিস্থিতির মধ্যেই হোয়াইট হাউস নিজস্ব ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চালু করল। নতুন এই সেবার মাধ্যমে প্রশাসন সরাসরি প্রেসিডেন্টের বক্তব্য, সরকারি ঘোষণা ও অন্যান্য ভিডিও দর্শকদের কাছে পৌঁছাতে পারবে।

আন্তর্জাতিক থেকে আরও

মন্ত্রিসভায় বড় পরিবর্তনের ইঙ্গিত ট্রাম্পের মন্ত্রিসভায় বড় পরিবর্তনের ইঙ্গিত ট্রাম্পেরযুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারানোর পর মন্ত্রিসভায় পরিবর্তন আনার পরিকল্পনার কথা জানিয়েছেন দেশটির… ১৯ ঘণ্টা আগে দিল্লিতে তিনতলা ভবনধসে নিহত ২, আটকা বহু মানুষ দিল্লিতে তিনতলা ভবনধসে নিহত ২, আটকা বহু মানুষভারতের রাজধানী দিল্লির চান্দনি চক এলাকার কাছে তিনতলা একটি নির্মাণাধীন ভবন ধসের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন… ২ দিন আগে রাজনৈতিক ক্ষতি হলেও ইরানে হামলা জরুরি ছিল: ট্রাম্প রাজনৈতিক ক্ষতি হলেও ইরানে হামলা জরুরি ছিল: ট্রাম্পইরানের বিরুদ্ধে যুদ্ধের কারণে রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষতি হলেও সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত সঠিক ছিল বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের… ২ দিন আগে হেগসেথের বিদায়ের গুঞ্জন, যা বলল পেন্টাগন হেগসেথের বিদায়ের গুঞ্জন, যা বলল পেন্টাগনযুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার গুঞ্জন নিয়ে মুখ খুলেছে দেশটির প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। মার্কিন… ২ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

‘ট্রাম্প টিভি’ চালু করলেন ডোনাল্ড ট্রাম্প

২২ সেপ্টেম্বর ২০২৬, ৮:০১ এএম · আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে কয়েকটি বড় সংবাদমাধ্যমের বিরোধ আদালত পর্যন্ত গড়ানোর মধ্যে হোয়াইট হাউস ২৪ ঘণ্টার ভিডিও স্ট্রিমিং সেবা ‘ট্রাম্প টিভি: দ্য এসেনশিয়ালস স্টেশন’ চালু করেছে।

ফটোকার্ড

‘ট্রাম্প টিভি’ চালু করলেন ডোনাল্ড ট্রাম্প

‘ট্রাম্প টিভি’ চালু করলেন ডোনাল্ড ট্রাম্প

‘ট্রাম্প টিভি’ চালু করলেন ডোনাল্ড ট্রাম্প

শিরোনাম