১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪১৩.০৪ +৭১.৪১ | DS30: ২,০৬৮.৬৩ +৩১.০১ | লেনদেন: ৬,৪৫৪.৩৫ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪১৩.০৪ +৭১.৪১
বিনোদন

স্ত্রীকে গ্রামে রেখে শহরে যা করে বেড়াতেন এই অভিনেতা

স্ত্রীকে গ্রামে রেখে শহরে যা করে বেড়াতেন এই অভিনেতা
ছবি : জি বাংলা নিউজ

বলিউডের জনপ্রিয় অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী। মঞ্চ থেকে বড় পর্দা—অভিনয়ের নানা ক্ষেত্রে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। তবে অভিনয়ের বাইরের নানা কর্মকাণ্ড নিয়েও বিভিন্ন সময়ে আলোচনায় এসেছেন এই অভিনেতা।

২০১৭ সালে ‘অ্যান অর্ডিনারি লাইফ’ নামে আত্মজীবনীমূলক বই প্রকাশ করেন নওয়াজুদ্দিন। বইটিতে সাবেক প্রেমিকা ও সহ-অভিনেত্রীদের নিয়ে ব্যক্তিগত নানা তথ্য প্রকাশ করায় সমালোচনার মুখে পড়েন তিনি। পরে বইটি বাজার থেকে প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেন অভিনেতা।

বইটিতে ‘মিস লাভলি’ সিনেমার সহ-অভিনেত্রী নিহারিকা সিংয়ের সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়েও বিস্তারিত লিখেছিলেন নওয়াজুদ্দিন। বইয়ে তিনি দাবি করেন, নিহারিকার সঙ্গে তাঁর সম্পর্ক প্রায় দেড় বছর স্থায়ী হয়েছিল। ঘনিষ্ঠ হওয়ার আগে নিহারিকার বাড়িতে যাওয়ার একটি ঘটনার বর্ণনাও দেন তিনি।

‘বইটিতে ‘মিস লাভলি’ সিনেমার সহ-অভিনেত্রী নিহারিকা সিংয়ের সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়েও বিস্তারিত লিখেছিলেন নওয়াজুদ্দিন।’

— জি বাংলা ডেস্ক

তবে বইটি প্রকাশের পর নওয়াজুদ্দিনের বর্ণনার সঙ্গে ভিন্নমত পোষণ করেন নিহারিকা। এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, তাঁদের সম্পর্ক মাত্র কয়েক মাস স্থায়ী হয়েছিল এবং বইয়ে নওয়াজুদ্দিন মনগড়া গল্প লিখেছেন।

আরও পড়ুন জেমস-মাইলসসহ ৭ ব্যান্ডের জমকালো কনসার্ট আজ, জানুন কখন ও কোথায় জেমস-মাইলসসহ ৭ ব্যান্ডের জমকালো কনসার্ট আজ, জানুন কখন ও কোথায় বিনোদন ১৯ ঘণ্টা আগে

নিহারিকার দাবি অনুযায়ী, সম্পর্কের সময় নওয়াজুদ্দিন তাঁর বিবাহিত হওয়ার বিষয়টি গোপন করেছিলেন। পরে তিনি জানতে পারেন, নওয়াজুদ্দিনের গ্রামে তাঁর স্ত্রী রয়েছেন।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • বলিউডের জনপ্রিয় অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী।
  • ২০১৭ সালে ‘অ্যান অর্ডিনারি লাইফ’ নামে আত্মজীবনীমূলক বই প্রকাশ করেন নওয়াজুদ্দিন।
  • বইটিতে ‘মিস লাভলি’ সিনেমার সহ-অভিনেত্রী নিহারিকা সিংয়ের সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়েও বিস্তারিত লিখেছিলেন নওয়াজুদ্দিন।
  • তবে বইটি প্রকাশের পর নওয়াজুদ্দিনের বর্ণনার সঙ্গে ভিন্নমত পোষণ করেন নিহারিকা।

বইটিতে নিজের সম্পর্কের প্রসঙ্গে নওয়াজুদ্দিন নিজেকেও স্বার্থপর হিসেবে তুলে ধরেন। তিনি লিখেছিলেন, তাঁর সঙ্গে সম্পর্কে থাকা নারীদের অভিযোগ ছিল—তিনি নিজের প্রয়োজন মেটাতেই তাঁদের কাছে যেতেন। নিহারিকার সঙ্গে সম্পর্কের প্রসঙ্গেও নিজের এমন আচরণের কথা উল্লেখ করেন অভিনেতা।

নওয়াজুদ্দিনের আত্মজীবনী ঘিরে বিতর্ক শুধু নিহারিকাকে কেন্দ্র করে ছিল না। বইটিতে তাঁর একাধিক প্রেম ও বিভিন্ন নারীর সঙ্গে ঘনিষ্ঠতার কথাও উঠে আসে। তাঁর আরেক সাবেক প্রেমিকা সুনিতা রাজওয়ারও বইয়ে তাঁদের সম্পর্কের বর্ণনা নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেন।

বইটি প্রকাশের পর ব্যাপক সমালোচনা ও বয়কটের আহ্বান ওঠে। পরে যাঁদের অনুভূতিতে আঘাত লেগেছে, তাঁদের কাছে প্রকাশ্যে ক্ষমা চান নওয়াজুদ্দিন। একই সঙ্গে ‘অ্যান অর্ডিনারি লাইফ’ বইটি প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেন।

পরবর্তী সময়ে এক সাক্ষাৎকারে নিজের সিদ্ধান্তের ভুল স্বীকার করেন নওয়াজুদ্দিন। তিনি বলেন, আত্মজীবনীতে নারীদের নাম উল্লেখ করা কিংবা তাঁদের সম্মতি ছাড়া ব্যক্তিগত বিষয় প্রকাশ করা তাঁর ঠিক হয়নি।

বিনোদন থেকে আরও

মাস্টার্স পাশ করেও চালান রিকশা, কে এই ‘বাংলার কুমার শানু’ মিঠুন মাস্টার্স পাশ করেও চালান রিকশা, কে এই ‘বাংলার কুমার শানু’ মিঠুনজীবিকার তাগিদে গাজীপুরের পিচঢালা পথে রিকশা চালান তিনি। আর মনের আনন্দে গেয়ে ওঠেন কুমার শানুর জনপ্রিয় গানগুলো। একসময় কমলাপুর রেলস্টেশনে হতাশ… ২ দিন আগে ঢাকাই সিনেমায় বলিউডের খলনায়ক মুকেশ ঋষি ঢাকাই সিনেমায় বলিউডের খলনায়ক মুকেশ ঋষিবলিউডের অমিতাভ বচ্চন, সালমান খান ও আমির খানের মতো তারকাদের সঙ্গে পর্দা ভাগ করেছেন অভিনেতা মুকেশ ঋষি। বিশেষ করে খলনায়ক চরিত্রে অভিনয়ের… ২ দিন আগে গ্রেফতারি পরোয়ানা জারি নিয়ে যা বললেন পরীমনি গ্রেফতারি পরোয়ানা জারি নিয়ে যা বললেন পরীমনিব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় আদালতে হাজির না হওয়ায় চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত।… ২ দিন আগে পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাব্যবসায়ী নাসির ইউ আহমেদের করা মামলায় আদালতে হাজির না হওয়ায় চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। বুধবার… ৩ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

স্ত্রীকে গ্রামে রেখে শহরে যা করে বেড়াতেন এই অভিনেতা

২৪ সেপ্টেম্বর ২০২৬, ৬:০২ পিএম · বিনোদন

বলিউডের জনপ্রিয় অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী। মঞ্চ থেকে বড় পর্দা—অভিনয়ের নানা ক্ষেত্রে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। তবে অভিনয়ের বাইরের নানা কর্মকাণ্ড নিয়েও বিভিন্ন সময়ে আলোচনায় এসেছেন এই অভিনেতা।

ফটোকার্ড

স্ত্রীকে গ্রামে রেখে শহরে যা করে বেড়াতেন এই অভিনেতা

স্ত্রীকে গ্রামে রেখে শহরে যা করে বেড়াতেন এই অভিনেতা

স্ত্রীকে গ্রামে রেখে শহরে যা করে বেড়াতেন এই অভিনেতা

শিরোনাম