১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪০২.৬৯ -১০.৩৫ | DS30: ২,০৫৮.৩৭ -১০.২৬ | লেনদেন: ৫,৫৮৮.০৫ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪০২.৬৯ -১০.৩৫
জাতীয়

বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতি বিষয়ক সমঝোতা স্মারক

বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতি বিষয়ক সমঝোতা স্মারক
ছবি : জি বাংলা নিউজ

রাশিয়ার সেইন্ট পিটার্সবার্গে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) চলমান দ্বাদশ সেইন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইউনাইটেড কালচারস ফোরামে বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও রাশিয়ান ফেডারেশনের সংস্কৃতি মন্ত্রণালয়ের মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে এতে স্বাক্ষর করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

সমঝোতা স্মারকের আওতায় পারস্পরিক সাংস্কৃতিক বিনিময়, ঐতিহ্য সংরক্ষণ, শিল্প-সংস্কৃতি, জাদুঘর, প্রত্নতত্ত্ব ও সৃজনশীল সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদারের সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

‘বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) চলমান দ্বাদশ সেইন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইউনাইটেড কালচারস ফোরামে বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও রাশিয়ান ফেডারেশনের সংস্কৃতি মন্ত্রণালয়ের মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।’

— জি বাংলা ডেস্ক

এর আগে মিয়ানমারের ধর্ম ও সংস্কৃতিমন্ত্রী ইউ টিন ও লুইন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দুই দেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন, বৌদ্ধ ঐতিহ্য, সাংস্কৃতিক ঐক্য ও অভিন্ন ঐতিহাসিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুন কোনো দলের প্রতি সমর্থনের প্রতিফলন ঘটাতে হবে ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় কোনো দলের প্রতি সমর্থনের প্রতিফলন ঘটাতে হবে ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় জাতীয় ৯ ঘণ্টা আগে

ফোরামের দ্বিতীয় দিন শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ‘ফোক আর্টিজান ক্রাফটওয়ার্ক রিবুটেড’ শীর্ষক অধিবেশনে মূল বক্তব্য দেবেন নিতাই রায় চৌধুরী। সেখানে বাংলাদেশের লোকশিল্প, কারুশিল্পের পুনর্জাগরণ এবং ঐতিহ্যবাহী হস্তশিল্পের বৈশ্বিক সম্ভাবনা তুলে ধরার কথা রয়েছে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • রাশিয়ার সেইন্ট পিটার্সবার্গে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
  • বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) চলমান দ্বাদশ সেইন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইউনাইটেড কালচারস ফোরামে বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও রাশিয়ান ফেডারেশ…
  • সমঝোতা স্মারকের আওতায় পারস্পরিক সাংস্কৃতিক বিনিময়, ঐতিহ্য সংরক্ষণ, শিল্প-সংস্কৃতি, জাদুঘর, প্রত্নতত্ত্ব ও সৃজনশীল সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের ওপর গুরুত্ব দেও…
  • এর আগে মিয়ানমারের ধর্ম ও সংস্কৃতিমন্ত্রী ইউ টিন ও লুইন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ ছাড়া ফোরাম চলাকালে আন্তর্জাতিক গণমাধ্যম স্পুটনিক ইন্টারন্যাশনালকে একটি সাক্ষাৎকার দেওয়ার কথা রয়েছে সংস্কৃতি মন্ত্রীর। সেখানে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য, প্রত্নতাত্ত্বিক সম্পদ, বাংলা নববর্ষ ও বিভিন্ন লোকজ উৎসব, পাহাড় ও সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি এবং বাংলা সংগীতের বৈচিত্র্য তুলে ধরবেন তিনি।

২৪ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এ ফোরামে বিশ্বের বিভিন্ন দেশের সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কর্মকর্তা ও সংশ্লিষ্টরা অংশ নিচ্ছেন। ফোরামটি ‘United Cultures, Common Values’ প্রতিপাদ্যে আয়োজিত হচ্ছে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল ২২ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করে। প্রতিনিধি দলে সংস্কৃতি মন্ত্রণালয়ের দুই যুগ্মসচিব রয়েছেন। সফর শেষে ২৮ সেপ্টেম্বর মন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

জাতীয় থেকে আরও

প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউপিতে নির্বাচন, থাকছে না ইভিএম প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউপিতে নির্বাচন, থাকছে না ইভিএমআগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপে দেশের ১ হাজার ৫০টি ইউনিয়নে ভোট গ্রহণের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। তবে আসন্ন… ১৫ ঘণ্টা আগে এসআরবির মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন ফারুক আহমেদ এসআরবির মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন ফারুক আহমেদএলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ। রোববার (৮ নভেম্বর) সকালে… ১৬ ঘণ্টা আগে জিয়াউর রহমানকে মুক্তির কৃতিত্ব জাসদের নয়, সেনাবাহিনীর: সাখাওয়াত জিয়াউর রহমানকে মুক্তির কৃতিত্ব জাসদের নয়, সেনাবাহিনীর: সাখাওয়াত১৯৭৫ সালের ৭ নভেম্বর বন্দিদশা থেকে তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে সেনাবাহিনী উদ্ধার করেছিল, এ কৃতিত্ব জাসদের নয় বলে মন্তব্য… ১৮ ঘণ্টা আগে দুর্নীতির কারণে সমবায় সমিতিগুলো নষ্ট হয়ে গেছে: রাষ্ট্রপতি দুর্নীতির কারণে সমবায় সমিতিগুলো নষ্ট হয়ে গেছে: রাষ্ট্রপতিদুর্নীতির কারণে দেশের অনেক সমবায় সমিতি কার্যকারিতা হারিয়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমবায় খাতে স্বচ্ছতা ও… ১৮ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতি বিষয়ক সমঝোতা স্মারক

২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ পিএম · জাতীয়

রাশিয়ার সেইন্ট পিটার্সবার্গে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

ফটোকার্ড

বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতি বিষয়ক সমঝোতা স্মারক

বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতি বিষয়ক সমঝোতা স্মারক

বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতি বিষয়ক সমঝোতা স্মারক

শিরোনাম