মেঘনায় ট্রলারডুবিতে নারী নিহত, নিখোঁজ ৪
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে একটি ট্রলার ডুবে রাশিদা নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের চারজন নিখোঁজ রয়েছেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সোনাময়ী এলাকায় মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন।
নিখোঁজ ব্যক্তিরা হলেন হেলাল, তাঁর ছেলে সজিব, মেয়ে সামিয়া ও ছোট মেয়ে সামিন। নিহত রাশিদাও তাঁদের সঙ্গে ছিলেন বলে জানা গেছে।
‘স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লার শ্রীমন্দী গ্রাম থেকে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গরু-ছাগলসহ ১৩ জন একটি ট্রলারে করে সোনারগাঁয়ের বৈদ্যেরবাজারের উদ্দেশে রওনা হন।’
— জি বাংলা ডেস্ক
স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লার শ্রীমন্দী গ্রাম থেকে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গরু-ছাগলসহ ১৩ জন একটি ট্রলারে করে সোনারগাঁয়ের বৈদ্যেরবাজারের উদ্দেশে রওনা হন। বিকেলে মেঘনা নদীর মাঝামাঝি এলাকায় পৌঁছালে হঠাৎ ঝড়ের কবলে পড়ে ট্রলারটি উল্টে যায়।
আরও পড়ুন
১০ ফুট দূরত্বে মাজার-মন্দির, সম্প্রীতির বন্ধন যুগ যুগ
এ সময় যাত্রীদের মধ্যে আটজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। পরে স্থানীয়রা রাশিদাকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মূল বিষয়গুলি
- নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে একটি ট্রলার ডুবে রাশিদা নামের এক নারী নিহত হয়েছেন।
- বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সোনাময়ী এলাকায় মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
- নিখোঁজ ব্যক্তিরা হলেন হেলাল, তাঁর ছেলে সজিব, মেয়ে সামিয়া ও ছোট মেয়ে সামিন।
- স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লার শ্রীমন্দী গ্রাম থেকে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গরু-ছাগলসহ ১৩ জন একটি ট্রলারে করে সোনারগাঁয়ের বৈদ্যেরবাজারের উদ্দেশে রওনা …
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। তবে রাত হয়ে যাওয়া ও নদীতে প্রবল স্রোত থাকায় উদ্ধারকাজ ব্যাহত হয়। পরে সাময়িকভাবে অভিযান স্থগিত করা হয়েছে।
ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, নিখোঁজদের উদ্ধারে শুক্রবার সকালে পুনরায় অভিযান শুরু করা হবে।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।