চকবাজারে ৭ তলা ভবনের ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু
রাজধানীর চকবাজারের পূর্ব ইসলামবাগ বউবাজার এলাকায় ভবনের সাততলার ছাদ থেকে পড়ে মোহাম্মদ আলীফ (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ৪৯/২ নম্বর বাসায় খেলার সময় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়।
নিহত আলীফের বাবার নাম মোহাম্মদ কবির। সে ইসলামবাগ আশরাফ আলী বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
‘রাজধানীর চকবাজারের পূর্ব ইসলামবাগ বউবাজার এলাকায় ভবনের সাততলার ছাদ থেকে পড়ে মোহাম্মদ আলীফ (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।’
— জি বাংলা ডেস্ক
আলীফের বাবা মো. কবির বলেন, দুপুরে বাসার সাততলার ছাদে খেলার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হয় আলীফ। পরে তাকে উদ্ধার করে বিকেল ৩টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আরও পড়ুন
১০ ফুট দূরত্বে মাজার-মন্দির, সম্প্রীতির বন্ধন যুগ যুগ
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, চকবাজার থেকে আহত অবস্থায় ওই স্কুলছাত্রকে হাসপাতালে আনা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বর্তমানে মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
মূল বিষয়গুলি
- রাজধানীর চকবাজারের পূর্ব ইসলামবাগ বউবাজার এলাকায় ভবনের সাততলার ছাদ থেকে পড়ে মোহাম্মদ আলীফ (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
- বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ৪৯/২ নম্বর বাসায় খেলার সময় এ দুর্ঘটনা ঘটে।
- নিহত আলীফের বাবার নাম মোহাম্মদ কবির।
- ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো.






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।