১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৩৮৭.২৪ -১৫.৪৫ | DS30: ২,০৪৮.১০ -১০.২৭ | লেনদেন: ৪,২২৮.৪৫ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৩৮৭.২৪ -১৫.৪৫
স্বাস্থ্য

ঘুম থেকে উঠেই প্রচন্ড মাথাব্যাথা, যে ভয়াবহ রোগের লক্ষণ

ঘুম থেকে উঠেই প্রচন্ড মাথাব্যাথা, যে ভয়াবহ রোগের লক্ষণ
ছবি : জি বাংলা নিউজ

সকালে ঘুম থেকে ওঠার পরও মাথা ভার লাগা, বিছানা ছাড়তে অনীহা কিংবা কাজে মনোযোগ না বসার মতো সমস্যা অনেকেরই হয়ে থাকে। অনিয়মিত ঘুমের অভ্যাস, রাতে দীর্ঘ সময় মোবাইল বা অন্য ডিভাইস ব্যবহার এবং বারবার ঘুম ভেঙে যাওয়া এর অন্যতম কারণ হতে পারে।

ব্যস্ত জীবনযাত্রায় অনেকেই নিয়মিত সময়ে ঘুমাতে যান না। কাজের চাপ, গভীর রাত পর্যন্ত মোবাইল স্ক্রল করা কিংবা রাতে বারবার ঘুম ভেঙে যাওয়ার কারণে ঘুমের স্বাভাবিক ছন্দ ব্যাহত হতে পারে। এতে পরদিন ক্লান্তি, বিরক্তি এবং মনোযোগের ঘাটতি দেখা দিতে পারে।

অনেকে মনে করেন, ছুটির দিনে বেশি সময় ঘুমালেই সপ্তাহের ঘুমের ঘাটতি পূরণ হয়ে যাবে। তবে ভালো ঘুমের জন্য শুধু বেশি সময় ঘুমানোই যথেষ্ট নয়; নিয়মিত সময়সূচি ও নিরবচ্ছিন্ন ঘুমও গুরুত্বপূর্ণ।

‘পর্যাপ্ত সময় ঘুমানোর পরও যদি নিয়মিতভাবে সকালে মাথা ভার লাগে, দিনের বেলায় অতিরিক্ত ক্লান্তি থাকে বা ঘুমের মধ্যে শ্বাসকষ্টের মতো লক্ষণ দেখা যায়, তাহলে বিষয়টি অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।’

— জি বাংলা ডেস্ক

ঘুমের সমস্যা দীর্ঘদিন চলতে থাকলে দিনের বেলায় অতিরিক্ত ঘুম ঘুম ভাব, ক্লান্তি কিংবা মনোযোগ ধরে রাখতে অসুবিধা হতে পারে। এ ছাড়া সকালে মাথাব্যথার সঙ্গে যদি অতিরিক্ত নাক ডাকা, ঘুমের মধ্যে শ্বাস নিতে কষ্ট হওয়া বা বারবার ঘুম ভেঙে যাওয়ার মতো সমস্যা থাকে, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। এসব লক্ষণ ঘুমের শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যা, যেমন অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার সঙ্গে সম্পর্কিত হতে পারে।

আরও পড়ুন ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু স্বাস্থ্য ৪ দিন আগে

ভালো ঘুমের জন্য প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া ও ঘুম থেকে ওঠার অভ্যাস করা জরুরি। ঘুমের আগে মোবাইল, ল্যাপটপ ও টেলিভিশনের ব্যবহার কমানো এবং রাতে চা-কফির মতো ক্যাফেইনযুক্ত পানীয় এড়িয়ে চলাও ঘুমের মান ভালো রাখতে সহায়ক হতে পারে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • সকালে ঘুম থেকে ওঠার পরও মাথা ভার লাগা, বিছানা ছাড়তে অনীহা কিংবা কাজে মনোযোগ না বসার মতো সমস্যা অনেকেরই হয়ে থাকে।
  • ব্যস্ত জীবনযাত্রায় অনেকেই নিয়মিত সময়ে ঘুমাতে যান না।
  • অনেকে মনে করেন, ছুটির দিনে বেশি সময় ঘুমালেই সপ্তাহের ঘুমের ঘাটতি পূরণ হয়ে যাবে।
  • ঘুমের সমস্যা দীর্ঘদিন চলতে থাকলে দিনের বেলায় অতিরিক্ত ঘুম ঘুম ভাব, ক্লান্তি কিংবা মনোযোগ ধরে রাখতে অসুবিধা হতে পারে।

পর্যাপ্ত সময় ঘুমানোর পরও যদি নিয়মিতভাবে সকালে মাথা ভার লাগে, দিনের বেলায় অতিরিক্ত ক্লান্তি থাকে বা ঘুমের মধ্যে শ্বাসকষ্টের মতো লক্ষণ দেখা যায়, তাহলে বিষয়টি অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

স্বাস্থ্য থেকে আরও

দেশে ডায়াবেটিসে আক্রান্তদের প্রায় ৬৯ শতাংশের লিভারে চর্বি দেশে ডায়াবেটিসে আক্রান্তদের প্রায় ৬৯ শতাংশের লিভারে চর্বিদেশে ডায়াবেটিসে আক্রান্ত প্রতি তিনজনের মধ্যে প্রায় দুজনের লিভারে চর্বি জমেছে। আক্রান্তদের ৬৮ দশমিক ৮ শতাংশ ফ্যাটি লিভারে ভুগছেন। চিকিৎসকদের… ১৪ দিন আগে হাম উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর হাম উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুরদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃত্যুর… ১৭ দিন আগে সকালে খালি পেটে শিঙাড়া খাওয়া কতটা ক্ষতিকর? সকালে খালি পেটে শিঙাড়া খাওয়া কতটা ক্ষতিকর?চায়ের আড্ডা হোক কিংবা সকালের নাশতা—শিঙাড়া অনেকেরই পছন্দের খাবার। কম দাম ও সহজলভ্যতার কারণে রাস্তার পাশের দোকান থেকে শুরু করে অফিসের নাশতার… ২৫ দিন আগে ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে দুই নারীসহ তিনজনের মৃত্যু ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে দুই নারীসহ তিনজনের মৃত্যুময়মনসিংহে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ার সঙ্গে বাড়ছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত আরও তিনজনের… ৯ অক্টোবর ২০২৬

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

ঘুম থেকে উঠেই প্রচন্ড মাথাব্যাথা, যে ভয়াবহ রোগের লক্ষণ

২৫ সেপ্টেম্বর ২০২৬, ৫:১৫ এএম · স্বাস্থ্য

সকালে ঘুম থেকে ওঠার পরও মাথা ভার লাগা, বিছানা ছাড়তে অনীহা কিংবা কাজে মনোযোগ না বসার মতো সমস্যা অনেকেরই হয়ে থাকে। অনিয়মিত ঘুমের অভ্যাস, রাতে দীর্ঘ সময় মোবাইল বা অন্য ডিভাইস ব্যবহার এবং বারবার ঘুম ভেঙে যাওয়া এর অন্যতম কারণ হতে পারে।

ফটোকার্ড

ঘুম থেকে উঠেই প্রচন্ড মাথাব্যাথা, যে ভয়াবহ রোগের লক্ষণ

ঘুম থেকে উঠেই প্রচন্ড মাথাব্যাথা, যে ভয়াবহ রোগের লক্ষণ

ঘুম থেকে উঠেই প্রচন্ড মাথাব্যাথা, যে ভয়াবহ রোগের লক্ষণ

শিরোনাম