১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৩৯৭.৫৯ -৫.১০ | DS30: ২,০৫০.৫৯ -৭.৭৮ | লেনদেন: ৩,৬৫১.১৬ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৩৯৭.৫৯ -৫.১০
সারাদেশ

পুলিশের ওপর হামলা চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছিনতাই, আটক ৭

পুলিশের ওপর হামলা চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছিনতাই, আটক ৭
ছবি : জি বাংলা নিউজ

ঝালকাঠির নলছিটিতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ। তবে এখনো পলাতক রয়েছেন ছিনিয়ে নেওয়া ছাত্রলীগ নেতা ও ইউপি সদস্য মো. সিরাজ মোল্লা।

রোববার (৮ নভেম্বর) দুপুরে নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। পরে বিকেলে ও রাতে ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হামলায় জড়িত থাকার অভিযোগে সাতজনকে আটক করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ায় দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও ইউপি সদস্য মো. সিরাজ মোল্লাকে আটক করে পুলিশ। পরে তাঁকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় তাঁর পরিবারের সদস্য ও সহযোগীরা পুলিশের ওপর হামলা চালান। একপর্যায়ে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ সিরাজ মোল্লাকে ছিনিয়ে নেওয়া হয়। এ সময় পুলিশের একটি সরকারি গাড়িও ভাঙচুর করা হয়। হামলায় নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

‘আটক ব্যক্তিরা হলেন ভরতকাঠি এলাকার মজিদ হাওলাদারের ছেলে সোহেল হাওলাদার (২৭), একই এলাকার মজিবুব রহমানের ছেলে মিল্টন হাওলাদার (২০), গৌরিপাশা এলাকার মোবারক খলিফার ছেলে শহিদুল ইসলাম (২৮), দপদপিয়া এলাকার জাহাঙ্গীর মৃধার ছেলে রুবেল মৃধা (৩০) ও রাকিব মৃধা (২৫), একই এল…’

— জি বাংলা ডেস্ক

ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে বিকেলে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাতজনকে আটক করে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন ভরতকাঠি এলাকার মজিদ হাওলাদারের ছেলে সোহেল হাওলাদার (২৭), একই এলাকার মজিবুব রহমানের ছেলে মিল্টন হাওলাদার (২০), গৌরিপাশা এলাকার মোবারক খলিফার ছেলে শহিদুল ইসলাম (২৮), দপদপিয়া এলাকার জাহাঙ্গীর মৃধার ছেলে রুবেল মৃধা (৩০) ও রাকিব মৃধা (২৫), একই এলাকার নুর মোহাম্মদের স্ত্রী সেলিনা বেগম (৫৫) এবং বরিশালের বাবুগঞ্জ উপজেলার বাদল এলাকার মালেক মৃধার ছেলে রাশেদ মৃধা। আটক ব্যক্তিরা বর্তমানে নলছিটি থানা হেফাজতে রয়েছেন।

আরও পড়ুন কে জেল খেটেছে দেখার টাইম নাই, জনসমর্থনে প্রার্থী চূড়ান্ত হবে: এমপি বাবুল কে জেল খেটেছে দেখার টাইম নাই, জনসমর্থনে প্রার্থী চূড়ান্ত হবে: এমপি বাবুল সারাদেশ ৪ মিনিট আগে

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগ জানান, পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে সাতজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। বাকি আসামিদের পাশাপাশি ছিনিয়ে নেওয়া সিরাজ মোল্লাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ঝালকাঠির নলছিটিতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।
  • রোববার (৮ নভেম্বর) দুপুরে নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
  • পুলিশ সূত্রে জানা যায়, একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ায় দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও ইউপি সদস্য মো.
  • ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

এদিকে ঘটনার পর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। পুরো ঘটনার কারণ উদ্‌ঘাটন এবং হামলায় জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত চলছে।

সারাদেশ থেকে আরও

মানিকগঞ্জে নারীকে পিটিয়ে হত্যা, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩ মানিকগঞ্জে নারীকে পিটিয়ে হত্যা, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩মানিকগঞ্জের হরিরামপুরে জমি নিয়ে বিরোধের জেরে ময়না বেগম (৫০) নামে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী-স্ত্রীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে… ২৯ মিনিট আগে বড় ছেলের পর মারা গেল ছোটটিও, ৪ দিনের ব্যবধানে দুই সন্তান হারালেন কবীর বড় ছেলের পর মারা গেল ছোটটিও, ৪ দিনের ব্যবধানে দুই সন্তান হারালেন কবীরঅবশেষে বড় ভাইয়ের পথেই হাঁটল ১০ মাস বয়সী মোহাম্মদ আবু বক্কর আরব। রোববার (৮ নভেম্বর) রাত ১টা ১০ মিনিটে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের… ৩৪ মিনিট আগে কুমিল্লায় কাভার্ডভ্যানের রং বদলেও শেষ রক্ষা হয়নি, গ্রেপ্তার ২ কুমিল্লায় কাভার্ডভ্যানের রং বদলেও শেষ রক্ষা হয়নি, গ্রেপ্তার ২গরু চুরির পর পুলিশের চোখ এড়াতে চুরির কাজে ব্যবহৃত কাভার্ডভ্যানের রং পরিবর্তন করেছিল চোরচক্র। গাড়িটির মূল রং বদলে করা হয়েছিল গাঢ় বেগুনি। তবে… ৫৭ মিনিট আগে পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখমপিরোজপুর সদর উপজেলায় আব্দুর রহিম (৪৫) নামের স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। হামলাকারীরা তাঁকে এলোপাতাড়ি… ১ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

পুলিশের ওপর হামলা চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছিনতাই, আটক ৭

৯ নভেম্বর ২০২৬, ১২:১৩ পিএম · সারাদেশ

ঝালকাঠির নলছিটিতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ। তবে এখনো পলাতক রয়েছেন ছিনিয়ে নেওয়া ছাত্রলীগ নেতা ও ইউপি সদস্য মো. সিরাজ মোল্লা।

ফটোকার্ড

পুলিশের ওপর হামলা চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছিনতাই, আটক ৭

পুলিশের ওপর হামলা চালিয়ে
নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছিনতাই, আটক ৭

পুলিশের ওপর হামলা চালিয়ে
নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছিনতাই, আটক ৭

শিরোনাম