১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৩৯২.৮২ -৯.৮৬ | DS30: ২,০৪৯.৪৬ -৮.৯১ | লেনদেন: ৬,৫৪৭.০৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৩৯২.৮২ -৯.৮৬
আন্তর্জাতিক

আন্তর্জাতিক ফ্লাইটে নিষেধাজ্ঞা : প্রতিবেশী দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ফ্লাইটে নিষেধাজ্ঞা : প্রতিবেশী দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের
ছবি : জি বাংলা নিউজ

ইরানের আন্তর্জাতিক ফ্লাইট বন্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাস্তবায়নে সহযোগিতা করলে প্রতিবেশী দেশগুলোর বিমানবন্দর অচল করে দেওয়ার হুমকি দিয়েছেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (SNSC) প্রধান মোহসিন রেজায়ী।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে রেজায়ী বলেন, প্রতিবেশী কোনো দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করে ইরানি ফ্লাইট বন্ধে পদক্ষেপ নিলে তাদের বিমানবন্দরও আর কার্যকরভাবে পরিচালনা করতে দেওয়া হবে না।

রেজায়ী বলেন, ‘প্রতিবেশী দেশগুলো যদি ইরানি ফ্লাইট বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করে, তাহলে তাদের বিমানবন্দরগুলোও আর কার্যকর থাকবে না।’ তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের এই উদ্যোগে প্রতিবেশী দেশগুলোকে জড়ানো উচিত নয়।

‘বুধবার (২৩ সেপ্টেম্বর) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে রেজায়ী বলেন, প্রতিবেশী কোনো দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করে ইরানি ফ্লাইট বন্ধে পদক্ষেপ নিলে তাদের বিমানবন্দরও আর কার্যকরভাবে পরিচালনা করতে দেওয়া হবে না।’

— আন্তর্জাতিক ডেস্ক

এর আগে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছিলেন, ইরানি বিমান সংস্থাগুলোকে সেবা দেওয়া বিদেশি প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ঝুঁকিতে পড়বে। এর মধ্যে ইরানি উড়োজাহাজকে জ্বালানি ও অবতরণ-সংক্রান্ত সেবা দেওয়া এবং টিকিট বিক্রির মতো কার্যক্রমও রয়েছে।

আরও পড়ুন সৌদিতে হজ সম্মেলন শুরু, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী কায়কোবাদ সৌদিতে হজ সম্মেলন শুরু, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী কায়কোবাদ আন্তর্জাতিক ১ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রের এই চাপের প্রভাব ইরানের আন্তর্জাতিক বিমান চলাচলে পড়তে শুরু করেছে। আজারবাইজান ও জর্জিয়া ইরানি বিমান সংস্থাগুলোর ফ্লাইট স্থগিত করেছে। বাগদাদ ও মাস্কাটের সঙ্গেও ইরানের কয়েকটি বিমান যোগাযোগ বন্ধ হয়েছে। অন্যদিকে তুরস্ক ও চীনের সঙ্গে কিছু ফ্লাইট এখনো চলাচল করছে, যদিও এসব রুটেও কিছু ফ্লাইট বাতিল হয়েছে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ইরানের আন্তর্জাতিক ফ্লাইট বন্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাস্তবায়নে সহযোগিতা করলে প্রতিবেশী দেশগুলোর বিমানবন্দর অচল করে দেওয়ার হুমকি দিয়েছেন দেশটির সুপ্রিম ন্য…
  • বুধবার (২৩ সেপ্টেম্বর) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে রেজায়ী বলেন, প্রতিবেশী কোনো দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করে ইরানি ফ্লাইট বন্ধে পদক…
  • রেজায়ী বলেন, ‘প্রতিবেশী দেশগুলো যদি ইরানি ফ্লাইট বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করে, তাহলে তাদের বিমানবন্দরগুলোও আর কার্যকর থাকবে না।’ তিনি আরও বলেন, যুক্ত…
  • এর আগে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছিলেন, ইরানি বিমান সংস্থাগুলোকে সেবা দেওয়া বিদেশি প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ঝুঁকিতে পড়বে।

বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতও ইরানি বিমান সংস্থাগুলোর ফ্লাইট স্থগিত করেছে বলে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে।

নতুন মার্কিন নিষেধাজ্ঞার ফলে ইরানের আন্তর্জাতিক বিমান চলাচল আরও সংকুচিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর পাল্টা হিসেবে প্রতিবেশী দেশগুলোর বিমান চলাচলে বাধা দেওয়ার হুমকি দিয়েছেন রেজায়ী। তবে তিনি কী ধরনের পদক্ষেপের মাধ্যমে এসব দেশের বিমানবন্দর অচল করার কথা বলেছেন, তা নির্দিষ্ট করেননি।

আন্তর্জাতিক থেকে আরও

বাংলাদেশিরা ‘ওৎ’ পেতে বসে আছে: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু বাংলাদেশিরা ‘ওৎ’ পেতে বসে আছে: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দুবাংলাদেশ থেকে অনুপ্রবেশের অভিযোগ তুলে সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু… ২ ঘণ্টা আগে সেনেগালে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৫ জনের মৃত্যু সেনেগালে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৫ জনের মৃত্যুপশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের উত্তর-পশ্চিম উপকূলে অভিবাসীবাহী একটি ছোট নৌকা ডুবে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো অনেকে নিখোঁজ… ২ ঘণ্টা আগে শিশুর ভিডিও পোস্ট করায় প্রবাসীর কারাদণ্ড, পরে আমিরাত থেকে বহিষ্কার শিশুর ভিডিও পোস্ট করায় প্রবাসীর কারাদণ্ড, পরে আমিরাত থেকে বহিষ্কারসংযুক্ত আরব আমিরাতে পাঁচ বছর বয়সী এক শিশুর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার দায়ে এক প্রবাসী নারীকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন… ২ ঘণ্টা আগে ইরান যুদ্ধ- ইসরাইলপ্রীতি মনোভাবেই নির্বাচনে হার, স্বীকারোক্তি ট্রাম্পের ইরান যুদ্ধ- ইসরাইলপ্রীতি মনোভাবেই নির্বাচনে হার, স্বীকারোক্তি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের পেছনে ইরানের সঙ্গে যুদ্ধ, জ্বালানির মূল্যবৃদ্ধি এবং মার্কিনিদের ইসরাইলবিরোধী… ৩ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

আন্তর্জাতিক ফ্লাইটে নিষেধাজ্ঞা : প্রতিবেশী দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

২৫ সেপ্টেম্বর ২০২৬, ৫:২৮ এএম · আন্তর্জাতিক

ইরানের আন্তর্জাতিক ফ্লাইট বন্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাস্তবায়নে সহযোগিতা করলে প্রতিবেশী দেশগুলোর বিমানবন্দর অচল করে দেওয়ার হুমকি দিয়েছেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (SNSC) প্রধান মোহসিন রেজায়ী।

ফটোকার্ড

আন্তর্জাতিক ফ্লাইটে নিষেধাজ্ঞা : প্রতিবেশী দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ফ্লাইটে নিষেধাজ্ঞা : প্রতিবেশী দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ফ্লাইটে নিষেধাজ্ঞা : প্রতিবেশী দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

শিরোনাম