১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৩৯৯.৭০ -২.৯৮ | DS30: ২,০৫১.৫৯ -৬.৭৮ | লেনদেন: ৩,৩৯৩.৫৬ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৩৯৯.৭০ -২.৯৮
আন্তর্জাতিক

শিশুর ভিডিও পোস্ট করায় প্রবাসীর কারাদণ্ড, পরে আমিরাত থেকে বহিষ্কার

শিশুর ভিডিও পোস্ট করায় প্রবাসীর কারাদণ্ড, পরে আমিরাত থেকে বহিষ্কার
ছবি : জি বাংলা নিউজ

সংযুক্ত আরব আমিরাতে পাঁচ বছর বয়সী এক শিশুর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার দায়ে এক প্রবাসী নারীকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। সাজা ভোগের পর তাঁকে দেশটি থেকে বহিষ্কারেরও নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, পারিবারিক এক অনুষ্ঠানে নিজের পাঁচ বছর বয়সী এক নারী আত্মীয়ের ভিডিও ধারণ করেন ওই নারী। পরে শিশুটির বাবা-মায়ের অনুমতি ছাড়াই নিজের উন্মুক্ত স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টে ভিডিওটি প্রকাশ করেন তিনি। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ১১ হাজারের বেশি বার দেখা হয়।

‘তিনি আরও জানান, শুধু মূল ভিডিও প্রকাশকারী নন, পরবর্তী সময়ে যাঁরা ভিডিওটি শেয়ার বা পুনরায় প্রকাশ করবেন, তাঁরাও পরিস্থিতি অনুযায়ী আইনি দায়ের মুখে পড়তে পারেন।’

— আন্তর্জাতিক ডেস্ক

ভিডিওতে শিশুটিকে একটি খাবারের নাম ভুল উচ্চারণ করে মজা করতে দেখা যায়। এ সময় উপস্থিত স্বজনেরা হাসাহাসি করেন। বিষয়টি পারিবারিক পরিসরে সাধারণ রসিকতা হিসেবে দেখা হলেও ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিপত্তি ঘটে।

আরও পড়ুন সেনেগালে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৫ জনের মৃত্যু সেনেগালে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৫ জনের মৃত্যু আন্তর্জাতিক ৫ মিনিট আগে

শিশুটির বাবা ভিডিওটি দেখতে পেয়ে ক্ষোভ প্রকাশ করেন। তাঁর অভিযোগ, অনুমতি ছাড়াই মেয়ের ছবি ও ভিডিও প্রকাশ করে তার ব্যক্তিগত গোপনীয়তা ও মানসিক সুস্থতা ঝুঁকির মুখে ফেলা হয়েছে। পরে তিনি বিষয়টি কর্তৃপক্ষকে জানান।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • সংযুক্ত আরব আমিরাতে পাঁচ বছর বয়সী এক শিশুর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার দায়ে এক প্রবাসী নারীকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
  • সোমবার (৯ নভেম্বর) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
  • প্রতিবেদনে বলা হয়, পারিবারিক এক অনুষ্ঠানে নিজের পাঁচ বছর বয়সী এক নারী আত্মীয়ের ভিডিও ধারণ করেন ওই নারী।
  • ভিডিওতে শিশুটিকে একটি খাবারের নাম ভুল উচ্চারণ করে মজা করতে দেখা যায়।

তদন্ত শেষে ওই নারীর বিরুদ্ধে শিশুর অনুমতি ছাড়া ছবি ও ভিডিও অনলাইনে প্রকাশ এবং শিশুকে হয়রানি বা মানসিক ক্ষতির ঝুঁকিতে ফেলার অভিযোগ আনা হয়। দেশটির সাইবার অপরাধবিষয়ক আইন এবং শিশু অধিকার সুরক্ষা আইন বা ওয়াদিমা আইনে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়।

আদালতে ওই নারী ভিডিও ধারণ ও প্রকাশের কথা স্বীকার করলেও শিশুটিকে ইচ্ছাকৃতভাবে হয়রানি করার অভিযোগ অস্বীকার করেন। তাঁর দাবি, স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টটি উন্মুক্ত থাকায় ভিডিওটি তাঁর নিয়ন্ত্রণের বাইরে ছড়িয়ে পড়ে।

তবে আদালত তাঁর যুক্তি গ্রহণ করেননি। আদালত জানান, ক্ষতি করার উদ্দেশ্য না থাকলেও প্রয়োজনীয় অনুমতি ছাড়া শিশুর ছবি বা ভিডিও প্রকাশ করা অপরাধ হিসেবে গণ্য হতে পারে। শেষ পর্যন্ত তাঁকে এক মাসের কারাদণ্ড ও সাজা শেষে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়।

আইনজীবী রশিদ বিন সুয়াইদান বলেন, শুধু ভিডিও ধারণ করলেই তা প্রকাশের অনুমতি পাওয়া যায় না। কেউ ভিডিও ধারণের অনুমতি দিলেও সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের সম্মতি হিসেবে বিবেচিত হবে না।

তিনি আরও জানান, শুধু মূল ভিডিও প্রকাশকারী নন, পরবর্তী সময়ে যাঁরা ভিডিওটি শেয়ার বা পুনরায় প্রকাশ করবেন, তাঁরাও পরিস্থিতি অনুযায়ী আইনি দায়ের মুখে পড়তে পারেন।

আন্তর্জাতিক থেকে আরও

পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এফ-১৬ আধুনিকায়ন করবে যুক্তরাষ্ট্র, ক্ষুব্ধ ভারত পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এফ-১৬ আধুনিকায়ন করবে যুক্তরাষ্ট্র, ক্ষুব্ধ ভারতপাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমান আধুনিকায়নে ৬৮ কোটি ৬০ লাখ ডলারের সামরিক সহায়তা অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের এ সিদ্ধান্তে ক্ষোভ… ১ ঘণ্টা আগে অপহরণের পর জীবিত উদ্ধার মেক্সিকোর মেয়র অপহরণের পর জীবিত উদ্ধার মেক্সিকোর মেয়রমেক্সিকোর উত্তরাঞ্চলীয় জাকাতেকাস রাজ্যে অপহরণের কয়েক ঘণ্টা পর জীবিত অবস্থায় মুক্তি পেয়েছেন দেশটির সীমান্তবর্তী শহর রিও ব্রাভোর মেয়র মিগুয়েল… ১ ঘণ্টা আগে ট্রাম্পের মন্তব্যের পর বিশ্ববাজারে কমল তেলের দাম ট্রাম্পের মন্তব্যের পর বিশ্ববাজারে কমল তেলের দামইরানে নতুন করে হামলা চালানোর সম্ভাবনা কম বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ বন্ধে চলমান আলোচনায় অগ্রগতি হলে… ২ ঘণ্টা আগে ইরান যুদ্ধ বন্ধে শি ও পুতিনের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প ইরান যুদ্ধ বন্ধে শি ও পুতিনের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্পইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে চীন ও রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহে… ২ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

শিশুর ভিডিও পোস্ট করায় প্রবাসীর কারাদণ্ড, পরে আমিরাত থেকে বহিষ্কার

৯ নভেম্বর ২০২৬, ১১:৫৯ এএম · আন্তর্জাতিক

সংযুক্ত আরব আমিরাতে পাঁচ বছর বয়সী এক শিশুর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার দায়ে এক প্রবাসী নারীকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। সাজা ভোগের পর তাঁকে দেশটি থেকে বহিষ্কারেরও নির্দেশ দেওয়া হয়েছে।

ফটোকার্ড

শিশুর ভিডিও পোস্ট করায় প্রবাসীর কারাদণ্ড, পরে আমিরাত থেকে বহিষ্কার

শিশুর ভিডিও পোস্ট করায় প্রবাসীর কারাদণ্ড
পরে আমিরাত থেকে বহিষ্কার

শিশুর ভিডিও পোস্ট করায় প্রবাসীর কারাদণ্ড
পরে আমিরাত থেকে বহিষ্কার

শিরোনাম