পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা
আগামী সপ্তাহে পুলিশের জন্য আলাদা ‘সাইবার সিকিউরিটি ইউনিট’ গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একজন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের (অ্যাডিশনাল আইজিপি) নেতৃত্বে নতুন এই ইউনিট পরিচালিত হবে। পুলিশ সদর দপ্তরে এ ধরনের পদ না থাকলে নতুন পদ সৃষ্টি করা হবে বলেও জানিয়েছেন তিনি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীতে পুলিশ পদক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় স্বরাষ্ট্রমন্ত্রী এ ঘোষণা দেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, সাইবার অপরাধ মোকাবিলায় মেট্রোপলিটন, বিভাগ ও জেলা পর্যায়ে ইউনিটটির শাখা থাকবে। থানা ও জেলা পর্যায়েও সাইবার নিরাপত্তার জন্য আধুনিক সরঞ্জাম রাখা হবে। পাশাপাশি পুলিশ সদর দপ্তর ও বিভাগীয় পর্যায়ে বড় আকারের ফরেনসিক ল্যাব এবং প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা থাকবে।
‘এদিকে পুলিশ সদস্যদের রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার বিষয়ে সতর্ক করে সালাহউদ্দিন আহমদ বলেন, পুলিশের কেউ যদি ফ্যাসিবাদের সঙ্গে জড়িত হয়ে যোগাযোগ রাখেন বা এ ধরনের কর্মকাণ্ডে যুক্ত থেকে বিভিন্ন তথ্য দেন, তাহলে তাঁদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা নেওয়া হবে।’
— জি বাংলা ডেস্ক
তিনি বলেন, সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের জন্য ইতোমধ্যে প্রকল্প প্রণয়নের নির্দেশ দেওয়া হয়েছে। যেসব ঘটনা জটিল, সেগুলো কেন্দ্রীয় পর্যায়ে পাঠানো হবে। আর থানা, জেলা ও বিভাগীয় পর্যায়ে বিশ্লেষণ করা সম্ভব এমন ঘটনাগুলো সংশ্লিষ্ট পর্যায়েই নিষ্পত্তির ব্যবস্থা করা হবে।
আরও পড়ুন
জলবায়ু সম্মেলন থেকে বাংলাদেশ তার ন্যায্য হিস্যা পাবে: রিজভী
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাইবার স্পেস ব্যবহার করে সংঘটিত অপরাধ আধুনিক অপরাধপ্রবণতার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। বিভিন্ন দেশে সাইবার বা স্ক্যামভিত্তিক অপরাধের হার উল্লেখযোগ্য হওয়ায় বাংলাদেশেও এ বিষয়ে গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে।
মূল বিষয়গুলি
- আগামী সপ্তাহে পুলিশের জন্য আলাদা ‘সাইবার সিকিউরিটি ইউনিট’ গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
- শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীতে পুলিশ পদক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় স্বরাষ্ট্রমন্ত্রী এ ঘোষণা দেন।
- সালাহউদ্দিন আহমদ বলেন, সাইবার অপরাধ মোকাবিলায় মেট্রোপলিটন, বিভাগ ও জেলা পর্যায়ে ইউনিটটির শাখা থাকবে।
- তিনি বলেন, সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের জন্য ইতোমধ্যে প্রকল্প প্রণয়নের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে পুলিশ সদস্যদের রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার বিষয়ে সতর্ক করে সালাহউদ্দিন আহমদ বলেন, পুলিশের কেউ যদি ফ্যাসিবাদের সঙ্গে জড়িত হয়ে যোগাযোগ রাখেন বা এ ধরনের কর্মকাণ্ডে যুক্ত থেকে বিভিন্ন তথ্য দেন, তাহলে তাঁদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা নেওয়া হবে।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।