১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৩৫.৯৭ +৪৩.১৫ | DS30: ২,০৫৭.৫১ +৮.০৫ | লেনদেন: ৪,৭৫৪.৭৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৩৫.৯৭ +৪৩.১৫
সারাদেশ

লোহাগড়ায় ছয় দিনে তিন খুন, ধরাছোঁয়ার বাইরে প্রধান অভিযুক্তরা

লোহাগড়ায় ছয় দিনে তিন খুন, ধরাছোঁয়ার বাইরে প্রধান অভিযুক্তরা
ছবি : জি বাংলা নিউজ

নড়াইলের লোহাগড়া উপজেলায় ছয় দিনের ব্যবধানে তিনটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তিরা হলেন কৃষক হাসানুর শেখ (৫৫), আফসার শেখ (৬০) ও অটোভ্যানচালক আজিবার শেখ (৫০)। তিনটি হত্যাকাণ্ডের মধ্যে দুটির ঘটনায় মামলা হলেও এখনো প্রধান অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। সর্বশেষ মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে আজিবার শেখের হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এখনো মামলা হয়নি।

সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধে চাচাতো ভাইকে হত্যা

গত বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা পূর্বপাড়া গ্রামে সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধের জেরে কৃষক হাসানুর শেখকে (৫৫) কুপিয়ে হত্যার অভিযোগ ওঠে তাঁর চাচাতো ভাই হাসদেল শেখের পরিবারের সদস্যদের বিরুদ্ধে।

‘সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধে চাচাতো ভাইকে হত্যা গত বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা পূর্বপাড়া গ্রামে সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধের জেরে কৃষক হাসানুর শেখকে (৫৫) কুপিয়ে হত্যার অভিযোগ ওঠে তাঁর চাচাতো ভাই হাসদেল শে…’

— জি বাংলা ডেস্ক

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে হাসানুর বাড়ির পাশে লাগানো সুপারি গাছে পানি দিতে যান। এ সময় হাসদেল শেখ তাঁর জমিতে গাছের ছায়া পড়বে বলে আপত্তি জানান। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে হাসদেলের ছেলে মামুন শেখ, আরমান শেখ ও মেয়ে তাসলিমা খানম দেশীয় অস্ত্র দিয়ে হাসানুরকে কুপিয়ে গুরুতর আহত করেন বলে অভিযোগ রয়েছে। পরে স্বজনরা তাঁকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন মতলবে আগুনে পুড়ল গোয়ালঘর, দুই গর্ভবতী গাভির মৃত্যু মতলবে আগুনে পুড়ল গোয়ালঘর, দুই গর্ভবতী গাভির মৃত্যু সারাদেশ ৭ মিনিট আগে

এ ঘটনায় নিহতের স্ত্রী সায়েরা বেগম চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও দুই-তিনজনকে আসামি করে লোহাগড়া থানায় মামলা করেন। তবে এজাহারভুক্ত কোনো আসামিকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • নড়াইলের লোহাগড়া উপজেলায় ছয় দিনের ব্যবধানে তিনটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
  • সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধে চাচাতো ভাইকে হত্যা
  • গত বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা পূর্বপাড়া গ্রামে সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধের জেরে কৃষক হাসানুর শেখকে (৫৫)…
  • স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে হাসানুর বাড়ির পাশে লাগানো সুপারি গাছে পানি দিতে যান।

বাবাকে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে

গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা দক্ষিণপাড়া গ্রামে কৃষক আফসার শেখকে (৬০) কুপিয়ে হত্যার অভিযোগ ওঠে তাঁর ছেলে খাইরুল শেখের (২৫) বিরুদ্ধে।

স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে খাইরুল তাঁর স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরেন। পরে তাঁর বাবা আফসার শেখ স্থানীয় বউবাজার এলাকা থেকে সাইকেলযোগে বাড়ি ফেরার পর ছেলের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে খাইরুল বটি দিয়ে বাবার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপ দেন বলে অভিযোগ রয়েছে। এ সময় খাইরুলের স্ত্রী ও নিহতের স্ত্রী আফসারকে ধরে রেখেছিলেন বলেও অভিযোগ উঠেছে। স্থানীয়দের ভাষ্য, খাইরুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত।

ঘটনার পর হত্যাকাণ্ডে সহযোগিতার অভিযোগে স্থানীয় লোকজন খাইরুলের মা ও স্ত্রীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এ ঘটনায় নিহতের বড় ছেলে মো. শামীম শেখ বাদী হয়ে তিনজনকে আসামি করে লোহাগড়া থানায় হত্যা মামলা করেন। পরে পুলিশি জিজ্ঞাসাবাদ ও মামলার এজাহারে নাম থাকায় সোমবার (৯ নভেম্বর) তাঁদের গ্রেফতার দেখানো হয়। তবে প্রধান অভিযুক্ত খাইরুল শেখ এখনো পলাতক রয়েছেন।

অটোভ্যানচালকের হাত বাঁধা মরদেহ উদ্ধার

সর্বশেষ মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে লোহাগড়া পৌরসভার লক্ষ্মীপাশা মোল্যার মাঠ এলাকার একটি বাড়ির ছাদ থেকে অটোভ্যানচালক আজিবার শেখের (৫০) হাত বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি সিংগা গ্রামের কুদ্দুস শেখের ছেলে।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার প্রতিদিনের মতো অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন আজিবার। সাধারণত সন্ধ্যায় বাড়ি ফিরলেও ওই দিন তিনি ফেরেননি। পরে স্বজনরা তাঁর খোঁজ শুরু করেন। তাঁকে না পেলেও রাত দেড়টার দিকে লক্ষ্মীপাশা মোল্যার মাঠ এলাকা থেকে তাঁর চালিত অটোভ্যানটি পাওয়া যায়।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে মোল্যার মাঠের পাশের একটি বাড়ির ছাদে আজিবারের হাত বাঁধা মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে লোহাগড়া থানা পুলিশের একটি দল মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠায়। প্রাথমিকভাবে তাঁর মৃত্যুর কারণ জানা যায়নি। এ ঘটনায় এখনো মামলা হয়নি এবং কাউকে আটকও করা হয়নি।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, হাসানুর শেখ হত্যা মামলায় এখনো কোনো আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়নি। আফসার শেখ হত্যা মামলায় নিহতের স্ত্রী ও পুত্রবধূকে গ্রেফতার করা হয়েছে। তবে প্রধান অভিযুক্ত খাইরুল পলাতক রয়েছেন। আজিবার শেখের মৃত্যুর ঘটনায় এখনো মামলা হয়নি এবং কাউকে আটক করা যায়নি। দুই মামলার পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। পাশাপাশি আজিবার শেখের মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

সারাদেশ থেকে আরও

চাঁদপুর লঞ্চঘাটের পাশে মেঘনা নদী থেকে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার চাঁদপুর লঞ্চঘাটের পাশে মেঘনা নদী থেকে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধারচাঁদপুর লঞ্চঘাটের পূর্ব পাশে মেঘনা নদী থেকে আনুমানিক ১৪ বছর বয়সী অজ্ঞাতনামা এক শিশুর (ছেলে) মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। মঙ্গলবার (১০… ১ ঘণ্টা আগে পার্কিং করা বাসে দুর্বৃত্তদের আগুন, ঘুমন্ত চালকের মৃত্যু পার্কিং করা বাসে দুর্বৃত্তদের আগুন, ঘুমন্ত চালকের মৃত্যুফরিদপুর নতুন বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা একটি লোকাল বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্টে কালাচাঁন শেখ (৩৪) নামের এক… ১ ঘণ্টা আগে ফতুল্লায় মাদরাসায় আগুন: ৪৮ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউট, আইসিইউতে ৩ ফতুল্লায় মাদরাসায় আগুন: ৪৮ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউট, আইসিইউতে ৩নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশরাফিয়া মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে ৪৮ জন শিক্ষার্থী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি… ১ ঘণ্টা আগে খাগড়াছড়িতে বিএনপি কার্যালয়ে আগুন খাগড়াছড়িতে বিএনপি কার্যালয়ে আগুনখাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের বড়পিলাক ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ছাড়া খাগড়াছড়ি শহরে দাঁড়িয়ে… ১ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

লোহাগড়ায় ছয় দিনে তিন খুন, ধরাছোঁয়ার বাইরে প্রধান অভিযুক্তরা

১০ নভেম্বর ২০২৬, ১:১১ পিএম · সারাদেশ

নড়াইলের লোহাগড়া উপজেলায় ছয় দিনের ব্যবধানে তিনটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তিরা হলেন কৃষক হাসানুর শেখ (৫৫), আফসার শেখ (৬০) ও অটোভ্যানচালক আজিবার শেখ (৫০)। তিনটি হত্যাকাণ্ডের মধ্যে দুটির ঘটনায় মামলা হলেও এখনো প্রধান অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। সর্বশেষ মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে আজিবার শেখের হাত।

ফটোকার্ড

লোহাগড়ায় ছয় দিনে তিন খুন, ধরাছোঁয়ার বাইরে প্রধান অভিযুক্তরা

লোহাগড়ায় ছয় দিনে তিন খুন
ধরাছোঁয়ার বাইরে প্রধান অভিযুক্তরা

লোহাগড়ায় ছয় দিনে তিন খুন
ধরাছোঁয়ার বাইরে প্রধান অভিযুক্তরা

শিরোনাম