১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২
লাইফস্টাইল

মানুষ কেন নিজের সঙ্গে নিজেই কথা বলে?

মানুষ কেন নিজের সঙ্গে নিজেই কথা বলে?
ছবি : জি বাংলা নিউজ

একাকী থাকলে নিজের সঙ্গে নিজেই কথা বলেন অনেকেই। কেউ কোনো কাজের পরিকল্পনা করতে গিয়ে উচ্চস্বরে ভাবেন, কেউ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে নানা প্রশ্ন করেন, আবার কেউ কঠিন পরিস্থিতিতে নিজেকেই সাহস দেন।

বিষয়টি বাইরে থেকে অস্বাভাবিক মনে হলেও, মনোবিজ্ঞানের দৃষ্টিতে নিজের সঙ্গে কথা বলা বা ‘সেলফ-টক’ মানুষের স্বাভাবিক মানসিক প্রক্রিয়ার অংশ হতে পারে। ক্লিভল্যান্ড ক্লিনিকের স্বাস্থ্য মনোবিজ্ঞানী গ্রেস টোওয়ারেকের ব্যাখ্যা অনুযায়ী, সেলফ-টক নিজের চিন্তা ও অনুভূতিকে যাচাই এবং সংগঠিত করার একটি উপায়।

মানুষ যখন নিজের সঙ্গে কথা বলে, তখন কোনো পরিস্থিতি নিয়ে ভাবনা গুছিয়ে নেওয়া, সিদ্ধান্ত নেওয়া কিংবা কোনো কাজের পরিকল্পনা করা সহজ হতে পারে। শুধু তাই নয়, ইতিবাচক সেলফ-টক মানসিকভাবেও উপকারী হতে পারে। যেমন, কোনো কঠিন কাজের আগে নিজেকে বলা—‘আমি ধীরে ধীরে করতে পারব’ বা ‘একবারে একটি কাজ করি’—মনোযোগ ধরে রাখতে এবং আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করতে পারে।

‘তবে নিজের সঙ্গে কথোপকথনের কারণে যদি উদ্বেগ ও নেতিবাচক চিন্তা ক্রমাগত বাড়তে থাকে, দৈনন্দিন কাজ ব্যাহত হয় কিংবা বিষয়টি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে, তাহলে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সঙ্গে কথা বলা প্রয়োজন।’

— জি বাংলা ডেস্ক

তবে সব ধরনের সেলফ-টক একই রকম নয়। ক্লিভল্যান্ড ক্লিনিকের তথ্য অনুযায়ী, নিজের সঙ্গে ক্রমাগত নেতিবাচক কথোপকথন মানসিক সুস্থতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। যেমন—‘আমি কিছুই পারি না’ বা ‘সবসময় আমার ভুল হয়’—এ ধরনের চিন্তা নেতিবাচক চিন্তার ধারাকে আরও শক্তিশালী করতে পারে।

আরও পড়ুন ক্ষত নিরাময় থেকে মানসিক চাপ, জেনে নিন থানকুনি পাতার উপকারিতা ক্ষত নিরাময় থেকে মানসিক চাপ, জেনে নিন থানকুনি পাতার উপকারিতা লাইফস্টাইল ১০ ঘণ্টা আগে

মনোবিজ্ঞানীদের মতে, কেউ নিজের সঙ্গে কথা বলছেন কি না, শুধু সেটি দিয়ে মানসিক সমস্যার বিষয়টি বোঝা যায় না। বরং কথোপকথনের ধরন, কত ঘন ঘন হচ্ছে এবং তা দৈনন্দিন জীবনে কতটা প্রভাব ফেলছে—এসব বিষয় গুরুত্বপূর্ণ।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • একাকী থাকলে নিজের সঙ্গে নিজেই কথা বলেন অনেকেই।
  • বিষয়টি বাইরে থেকে অস্বাভাবিক মনে হলেও, মনোবিজ্ঞানের দৃষ্টিতে নিজের সঙ্গে কথা বলা বা ‘সেলফ-টক’ মানুষের স্বাভাবিক মানসিক প্রক্রিয়ার অংশ হতে পারে।
  • মানুষ যখন নিজের সঙ্গে কথা বলে, তখন কোনো পরিস্থিতি নিয়ে ভাবনা গুছিয়ে নেওয়া, সিদ্ধান্ত নেওয়া কিংবা কোনো কাজের পরিকল্পনা করা সহজ হতে পারে।
  • তবে সব ধরনের সেলফ-টক একই রকম নয়।

উদ্বেগের ক্ষেত্রেও এর তীব্রতা, কত ঘন ঘন হচ্ছে, কতক্ষণ স্থায়ী হচ্ছে এবং কাজ, ঘুম, সম্পর্ক বা দৈনন্দিন জীবনে কতটা বাধা তৈরি করছে—এসব বিবেচনা করা হয়।

তাই মাঝে মাঝে নিজের সঙ্গে কথা বলা বা মনে মনে কোনো বিষয় নিয়ে আলোচনা করাকে নিজেই মানসিক সমস্যার লক্ষণ হিসেবে দেখার কারণ নেই। বরং অনেকের জন্য এটি চিন্তা গোছানো, সমস্যা সমাধানের চেষ্টা করা কিংবা চাপের মুহূর্তে নিজেকে সামলানোর একটি স্বাভাবিক কৌশল হতে পারে।

তবে নিজের সঙ্গে কথোপকথনের কারণে যদি উদ্বেগ ও নেতিবাচক চিন্তা ক্রমাগত বাড়তে থাকে, দৈনন্দিন কাজ ব্যাহত হয় কিংবা বিষয়টি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে, তাহলে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সঙ্গে কথা বলা প্রয়োজন।

আর কেউ যদি নিজের চিন্তার পরিবর্তে এমন কণ্ঠস্বর শুনতে পান, যেটিকে তিনি নিজের চিন্তা হিসেবে অনুভব করছেন না, তাহলে বিষয়টি আলাদাভাবে মূল্যায়ন করা জরুরি। এমন অভিজ্ঞতা হলে চিকিৎসক বা মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।

অর্থাৎ, নিজের সঙ্গে কথা বলা স্বাভাবিক কি না—এর উত্তর শুধু ‘হ্যাঁ’ বা ‘না’ দিয়ে দেওয়া যায় না। কী বলা হচ্ছে, কেন বলা হচ্ছে, কত ঘন ঘন হচ্ছে এবং তা ব্যক্তির জীবনে কী প্রভাব ফেলছে—এসব বিষয়ই এখানে গুরুত্বপূর্ণ।

লাইফস্টাইল থেকে আরও

ক্যানসার চিকিৎসায় ইংল্যান্ডের যুগান্তকারী উদ্যোগ ক্যানসার চিকিৎসায় ইংল্যান্ডের যুগান্তকারী উদ্যোগ ইংল্যান্ডের চিকিৎসাব্যবস্থায় ক্যানসার শনাক্তে নতুন এক উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণ চিকিৎসকরা (জিপি বা ফ্যামিলি ডক্টর) রক্ত পরীক্ষার মাধ্যমে… ৮ দিন আগে গভীর রাতে কুকুর কেন কাঁদে? কুসংস্কার নয়, রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা গভীর রাতে কুকুর কেন কাঁদে? কুসংস্কার নয়, রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যারাত যত গভীর হয়, পাড়ায় পাড়ায় রাস্তার কুকুরের ডাক তত বেশি শোনা যায়। দীর্ঘ ও করুণ সুরের এই ডাক অনেকের মনে ভয় তৈরি করে। প্রচলিত কুসংস্কার… ১১ দিন আগে অনলাইনে আট কোটির বেশি খতিয়ান, ঘরে বসেই মিলবে জমির রেকর্ড অনলাইনে আট কোটির বেশি খতিয়ান, ঘরে বসেই মিলবে জমির রেকর্ডদেশের ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল রূপান্তরের অংশ হিসেবে অনলাইন ডাটাবেজে যুক্ত হয়েছে আট কোটির বেশি খতিয়ান বা পর্চা। ফলে জমির রেকর্ড সংগ্রহ… ১৩ দিন আগে প্রতিদিন যে খাবার খাওয়ার অভ্যাস উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায় প্রতিদিন যে খাবার খাওয়ার অভ্যাস উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায়প্রতিদিন নিয়মিত এক মুঠো বাদাম খাওয়ার অভ্যাস উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে। এক লাখ ৪৩ হাজারের বেশি মানুষের তথ্য নিয়ে আটটি… ২৩ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

মানুষ কেন নিজের সঙ্গে নিজেই কথা বলে?

২৯ সেপ্টেম্বর ২০২৬, ৭:১৮ এএম · লাইফস্টাইল

একাকী থাকলে নিজের সঙ্গে নিজেই কথা বলেন অনেকেই। কেউ কোনো কাজের পরিকল্পনা করতে গিয়ে উচ্চস্বরে ভাবেন, কেউ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে নানা প্রশ্ন করেন, আবার কেউ কঠিন পরিস্থিতিতে নিজেকেই সাহস দেন।

ফটোকার্ড

মানুষ কেন নিজের সঙ্গে নিজেই কথা বলে?

মানুষ কেন নিজের সঙ্গে নিজেই কথা বলে?

মানুষ কেন নিজের সঙ্গে নিজেই কথা বলে?

শিরোনাম