১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২
খেলাধুলা

ইয়ামাল ঝড়ে ক্রোয়েশিয়াকে বড় ব্যবধানে হারাল স্পেন

ইয়ামাল ঝড়ে ক্রোয়েশিয়াকে বড় ব্যবধানে হারাল স্পেন
ছবি : জি বাংলা নিউজ

উয়েফা নেশনস লিগে ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। সেভিয়ায় অনুষ্ঠিত ম্যাচে লামিনে ইয়ামালের জোড়া গোল ও এক অ্যাসিস্টে বড় জয় পেয়েছে স্প্যানিশরা।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় স্পেন। দ্বিতীয় মিনিটে অ্যালেক্স বায়েনা ও ফারমিন লোপেজের সমন্বয়ে তৈরি আক্রমণ থেকে নিখুঁত শটে গোল করেন ১৯ বছর বয়সী বার্সেলোনা তারকা ইয়ামাল।

২৮তম মিনিটে ইভান পেরিসিচের সহায়তায় জোরালো হেডে গোল করে ক্রোয়েশিয়াকে সমতায় ফেরান ডিওন ড্রেনা বেলজো। তবে সমতা বেশিক্ষণ স্থায়ী হয়নি। তিন মিনিট পর, ৩১তম মিনিটে ইয়ামালের মাপা ক্রস থেকে হেডে গোল করে স্পেনকে আবারও এগিয়ে দেন ২৩ বছর বয়সী ডিফেন্ডার মার্ক পিউবিল। জাতীয় দলের হয়ে এটিই তার প্রথম গোল।

‘দ্বিতীয় মিনিটে অ্যালেক্স বায়েনা ও ফারমিন লোপেজের সমন্বয়ে তৈরি আক্রমণ থেকে নিখুঁত শটে গোল করেন ১৯ বছর বয়সী বার্সেলোনা তারকা ইয়ামাল।’

— স্পোর্টস ডেস্ক

২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় স্পেন। দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার ধরে রাখে তারা। ৬৩তম মিনিটে পেদ্রির পাস বক্সে নিয়ন্ত্রণে নিয়ে চমৎকার ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন ইয়ামাল। জাতীয় দলের হয়ে ৩৫ ম্যাচে এটি তার ১০ম গোল।

আরও পড়ুন আবারও আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ আবারও আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ খেলাধুলা ১০ ঘণ্টা আগে

ম্যাচের ৮৯তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামা নিকো উইলিয়ামস মিকেল মেরিনোর পাস পেয়ে ক্রোয়েশিয়ার রক্ষণভাগ পরাস্ত করে চতুর্থ গোলটি করেন। এতে ৪-১ ব্যবধানের জয় নিশ্চিত হয় স্পেনের।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • উয়েফা নেশনস লিগে ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন।
  • ম্যাচের শুরুতেই এগিয়ে যায় স্পেন।
  • ২৮তম মিনিটে ইভান পেরিসিচের সহায়তায় জোরালো হেডে গোল করে ক্রোয়েশিয়াকে সমতায় ফেরান ডিওন ড্রেনা বেলজো।
  • ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় স্পেন।

পুরো ম্যাচে ৬৪ শতাংশ বল দখলে রেখে স্পেন লক্ষ্যে ৭টি শট নেয়। বিপরীতে ক্রোয়েশিয়া মাত্র একটি শট লক্ষ্যে রাখতে পারে। এই জয়ের ফলে টানা ৪০ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখল স্পেন।

খেলাধুলা থেকে আরও

অবসরের পর এবার অভিনয়ে নামছেন রোনালদো অবসরের পর এবার অভিনয়ে নামছেন রোনালদোপর্তুগাল জাতীয় দল থেকে অবসরের পর নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার অভিনয়ে নামছেন ফুটবল বিশ্বের এই মহাতারকা। তাঁর… ৩ দিন আগে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ স্কালোনি ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ স্কালোনি২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্বে থাকতে রাজি হয়েছেন লিওনেল স্কালোনি। বৃহস্পতিবার তাঁর চুক্তি নবায়নের বিষয়টি… ৩ দিন আগে ব্রাজিলের অধিনায়ক হচ্ছেন রাফিনিয়া ব্রাজিলের অধিনায়ক হচ্ছেন রাফিনিয়াব্রাজিল জাতীয় দলের নেতৃত্বে নতুন দায়িত্ব পেতে যাচ্ছেন বার্সেলোনার ফরোয়ার্ড রাফিনিয়া। নিয়মিত অধিনায়ক মারকুইনিয়োস চোটের কারণে মাঠের বাইরে… ৪ দিন আগে মার্কিন চাপের মুখে ইরানি ফুটবল দলের বিমান অবতরণে বাধা ইরাকের মার্কিন চাপের মুখে ইরানি ফুটবল দলের বিমান অবতরণে বাধা ইরাকেরইরাকের বসরা আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামী ১৪ নভেম্বর প্রীতি ম্যাচে ইরান ও ফিলিস্তিনের মুখোমুখি হওয়ার কথা। তবে মার্কিন নিষেধাজ্ঞার কারণে… ৫ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

ইয়ামাল ঝড়ে ক্রোয়েশিয়াকে বড় ব্যবধানে হারাল স্পেন

৩০ সেপ্টেম্বর ২০২৬, ৩:৫৮ এএম · খেলাধুলা

উয়েফা নেশনস লিগে ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। সেভিয়ায় অনুষ্ঠিত ম্যাচে লামিনে ইয়ামালের জোড়া গোল ও এক অ্যাসিস্টে বড় জয় পেয়েছে স্প্যানিশরা।

ফটোকার্ড

ইয়ামাল ঝড়ে ক্রোয়েশিয়াকে বড় ব্যবধানে হারাল স্পেন

ইয়ামাল ঝড়ে ক্রোয়েশিয়াকে বড় ব্যবধানে হারাল স্পেন

ইয়ামাল ঝড়ে ক্রোয়েশিয়াকে বড় ব্যবধানে হারাল স্পেন

শিরোনাম