১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২
খেলাধুলা

রাফিনিয়ার ইনজুরি ঘিরে রহস্য বাড়ালেন আনচেলত্তি

রাফিনিয়ার ইনজুরি ঘিরে রহস্য বাড়ালেন আনচেলত্তি
ছবি : জি বাংলা নিউজ

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪-২ গোলে হারিয়েছে ব্রাজিল। তবে এই জয়ের মধ্যেই দুশ্চিন্তায় পড়েছে বার্সেলোনা। ম্যাচে উরুতে চোট পেয়ে বিরতির পর আর মাঠে নামেননি ব্রাজিলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় রাফিনিয়া।

রাফিনিয়ার চোট কতটা গুরুতর, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও এ বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দেননি ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।

স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ট জানিয়েছে, সংবাদ সম্মেলনে রাফিনিয়ার চোট নিয়ে করা প্রশ্ন এড়িয়ে যান আনচেলত্তি। তিনি মূলত ভিনিসিয়ুস জুনিয়রের পারফরম্যান্স নিয়েই কথা বলেন। ফলে রাফিনিয়ার শারীরিক অবস্থা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

‘স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ট জানিয়েছে, সংবাদ সম্মেলনে রাফিনিয়ার চোট নিয়ে করা প্রশ্ন এড়িয়ে যান আনচেলত্তি।’

— স্পোর্টস ডেস্ক

চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে রয়েছেন রাফিনিয়া। বার্সেলোনা কোচ হান্সি ফ্লিকের অধীনে নতুন ‘ফলস নাইন’ ভূমিকায় খেলছেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ১৪ গোল করেছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

আরও পড়ুন আবারও আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ আবারও আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ খেলাধুলা ১০ ঘণ্টা আগে

আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিলের পরবর্তী ম্যাচ ভারতের বিপক্ষে। আগামী শনিবার কলকাতায় অনুষ্ঠেয় প্রীতি ম্যাচে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে ব্রাজিল। তবে ওই ম্যাচে রাফিনিয়া খেলতে পারবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। সতর্কতার অংশ হিসেবে তাকে বিশ্রাম দেওয়া হতে পারে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪-২ গোলে হারিয়েছে ব্রাজিল।
  • রাফিনিয়ার চোট কতটা গুরুতর, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
  • স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ট জানিয়েছে, সংবাদ সম্মেলনে রাফিনিয়ার চোট নিয়ে করা প্রশ্ন এড়িয়ে যান আনচেলত্তি।
  • চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে রয়েছেন রাফিনিয়া।

এদিকে সামনে বার্সেলোনার কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। এর মধ্যে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোও রয়েছে। তাই রাফিনিয়ার চোটের বিষয়ে আপাতত উদ্বেগে রয়েছে কাতালান ক্লাবটি। তবে চোটটি গুরুতর নয় এবং দ্রুতই তিনি মাঠে ফিরবেন—এমনটাই প্রত্যাশা সমর্থকদের।

খেলাধুলা থেকে আরও

অবসরের পর এবার অভিনয়ে নামছেন রোনালদো অবসরের পর এবার অভিনয়ে নামছেন রোনালদোপর্তুগাল জাতীয় দল থেকে অবসরের পর নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার অভিনয়ে নামছেন ফুটবল বিশ্বের এই মহাতারকা। তাঁর… ৩ দিন আগে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ স্কালোনি ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ স্কালোনি২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্বে থাকতে রাজি হয়েছেন লিওনেল স্কালোনি। বৃহস্পতিবার তাঁর চুক্তি নবায়নের বিষয়টি… ৩ দিন আগে ব্রাজিলের অধিনায়ক হচ্ছেন রাফিনিয়া ব্রাজিলের অধিনায়ক হচ্ছেন রাফিনিয়াব্রাজিল জাতীয় দলের নেতৃত্বে নতুন দায়িত্ব পেতে যাচ্ছেন বার্সেলোনার ফরোয়ার্ড রাফিনিয়া। নিয়মিত অধিনায়ক মারকুইনিয়োস চোটের কারণে মাঠের বাইরে… ৪ দিন আগে মার্কিন চাপের মুখে ইরানি ফুটবল দলের বিমান অবতরণে বাধা ইরাকের মার্কিন চাপের মুখে ইরানি ফুটবল দলের বিমান অবতরণে বাধা ইরাকেরইরাকের বসরা আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামী ১৪ নভেম্বর প্রীতি ম্যাচে ইরান ও ফিলিস্তিনের মুখোমুখি হওয়ার কথা। তবে মার্কিন নিষেধাজ্ঞার কারণে… ৫ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

রাফিনিয়ার ইনজুরি ঘিরে রহস্য বাড়ালেন আনচেলত্তি

৩০ সেপ্টেম্বর ২০২৬, ৪:২৯ এএম · খেলাধুলা

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪-২ গোলে হারিয়েছে ব্রাজিল। তবে এই জয়ের মধ্যেই দুশ্চিন্তায় পড়েছে বার্সেলোনা। ম্যাচে উরুতে চোট পেয়ে বিরতির পর আর মাঠে নামেননি ব্রাজিলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় রাফিনিয়া।

ফটোকার্ড

রাফিনিয়ার ইনজুরি ঘিরে রহস্য বাড়ালেন আনচেলত্তি

রাফিনিয়ার ইনজুরি ঘিরে রহস্য বাড়ালেন আনচেলত্তি

রাফিনিয়ার ইনজুরি ঘিরে রহস্য বাড়ালেন আনচেলত্তি

শিরোনাম