১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২
বিনোদন

বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া

বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া
ছবি : জি বাংলা নিউজ

মা হওয়ার পর আবারও শুটিং সেটে ফিরেছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। নতুন ওটিটি সিরিজে অভিনয়ের অভিজ্ঞতা জানাতে গিয়ে তিনি জানিয়েছেন, চরিত্রটির কিছু দৃশ্য ধারণের সময় যে মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয়েছে, তা এখন আরও গভীরভাবে অনুভব করেন।

নতুন সিরিজে পরিণীতিকে দেখা যাবে এক অসহায় মায়ের চরিত্রে। গল্পে সন্তান জন্মের কয়েক ঘণ্টার মধ্যেই হাসপাতাল থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় তার নবজাতক কন্যা। সন্তানকে ফিরে পেতে ওই মা বছরের পর বছর যে সংগ্রাম করেন, সিরিজে সেই ঘটনাপ্রবাহই তুলে ধরা হয়েছে।

পরিণীতি জানিয়েছেন, ২০২৫ সালে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানার সময় সিরিজটির শুটিং চলছিল। তবে সন্তান জন্মের আগেই দৃশ্যধারণ শেষ হয়ে যাওয়াকে তিনি এক ধরনের আশীর্বাদ হিসেবে দেখছেন।

‘নতুন ওটিটি সিরিজে অভিনয়ের অভিজ্ঞতা জানাতে গিয়ে তিনি জানিয়েছেন, চরিত্রটির কিছু দৃশ্য ধারণের সময় যে মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয়েছে, তা এখন আরও গভীরভাবে অনুভব করেন।’

— বিনোদন ডেস্ক

অভিনেত্রীর ভাষ্য, মা হওয়ার অনুভূতি পাওয়ার পর একই ধরনের মর্মান্তিক পরিস্থিতি নিয়ে ক্যামেরার সামনে অভিনয় করা তার জন্য অত্যন্ত কঠিন হয়ে উঠত। নিজের সন্তানের মুখ দেখার পর পর্দার চরিত্রটির যন্ত্রণা আরও গভীরভাবে উপলব্ধি করছেন তিনি।

আরও পড়ুন ‘২৫ সিনেমার ২০টাই ফ্লপ’ পরীমনিকে অপু বিশ্বাসের পালটা খোঁচা ‘২৫ সিনেমার ২০টাই ফ্লপ’ পরীমনিকে অপু বিশ্বাসের পালটা খোঁচা বিনোদন ১০ ঘণ্টা আগে

পরিণীতি বলেন, শুটিংয়ের আগে যদি তার সন্তান জন্ম নিত, তাহলে এই চরিত্রে অভিনয় করা তার পক্ষে সম্ভব হতো না। কারণ, সন্তান হারানোর মতো পরিস্থিতির কথা কল্পনা করাও এখন তার কাছে অনেক বেশি কষ্টদায়ক।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • মা হওয়ার পর আবারও শুটিং সেটে ফিরেছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া।
  • নতুন সিরিজে পরিণীতিকে দেখা যাবে এক অসহায় মায়ের চরিত্রে।
  • পরিণীতি জানিয়েছেন, ২০২৫ সালে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানার সময় সিরিজটির শুটিং চলছিল।
  • অভিনেত্রীর ভাষ্য, মা হওয়ার অনুভূতি পাওয়ার পর একই ধরনের মর্মান্তিক পরিস্থিতি নিয়ে ক্যামেরার সামনে অভিনয় করা তার জন্য অত্যন্ত কঠিন হয়ে উঠত।

মাতৃত্বের অভিজ্ঞতা তার অভিনয়ের দৃষ্টিভঙ্গিতেও পরিবর্তন এনেছে বলে জানিয়েছেন পরিণীতি। এখন অভিনয়কে তিনি শুধু একটি চরিত্র বা পর্দার পারফরম্যান্স হিসেবে দেখছেন না; বরং বাস্তব জীবনের অভিজ্ঞতা ও আবেগও তার অভিনয়ে প্রভাব ফেলছে।

বিনোদন থেকে আরও

কিংবদন্তি সংগীতশিল্পী রিচার্ড স্টারবান মারা গেছেন কিংবদন্তি সংগীতশিল্পী রিচার্ড স্টারবান মারা গেছেনগ্র্যামি পুরস্কারজয়ী গসপেল সংগীতের জনপ্রিয় দল ‘দ্য ওক রিজ বয়েজ’-এর বেস ভোকালিস্ট ও কান্ট্রি মিউজিক হল অব ফেমের সদস্য রিচার্ড স্টারবান মারা… ১ দিন আগে পাঁচ দশকের অভিনয়জীবনের অবসান, না ফেরার দেশে চলে গেলেন দক্ষিণী অভিনেতা গিরি বাবু পাঁচ দশকের অভিনয়জীবনের অবসান, না ফেরার দেশে চলে গেলেন দক্ষিণী অভিনেতা গিরি বাবুদক্ষিণী সিনেমার বর্ষীয়ান অভিনেতা গিরি বাবু মারা গেছেন। শনিবার (১৪ নভেম্বর) ৮৩ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। পাঁচ দশকের দীর্ঘ… ১ দিন আগে কেরালা চলচ্চিত্র উৎসবে লড়বে বাংলাদেশের ‘বনলতা সেন’ কেরালা চলচ্চিত্র উৎসবে লড়বে বাংলাদেশের ‘বনলতা সেন’ভারতের কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩১তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের সিনেমা ‘বনলতা… ১ দিন আগে অভিনেতা রাজীবের ২২তম মৃত্যুবার্ষিকী আজ অভিনেতা রাজীবের ২২তম মৃত্যুবার্ষিকী আজঢাকাই সিনেমার শক্তিমান অভিনেতা ওয়াসীমুল বারী রাজীবের ২২তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৪ সালের ১৪ নভেম্বর ক্যানসারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে… ২ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া

৩০ সেপ্টেম্বর ২০২৬, ৪:৫০ এএম · বিনোদন

মা হওয়ার পর আবারও শুটিং সেটে ফিরেছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। নতুন ওটিটি সিরিজে অভিনয়ের অভিজ্ঞতা জানাতে গিয়ে তিনি জানিয়েছেন, চরিত্রটির কিছু দৃশ্য ধারণের সময় যে মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয়েছে, তা এখন আরও গভীরভাবে অনুভব করেন।

ফটোকার্ড

বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া

বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া

বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া

শিরোনাম