১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২
আন্তর্জাতিক

ইসরায়েল-আমিরাতের সেই গোপন বৈঠকে ছিল ১০ দেশের প্রতিনিধি

ইসরায়েল-আমিরাতের সেই গোপন বৈঠকে ছিল ১০ দেশের প্রতিনিধি
ছবি : জি বাংলা নিউজ

আবুধাবিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের বৈঠকে ১০ দেশের কর্মকর্তারা অংশ নিয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১৪।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক এক আমিরাতি কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, বৈঠকটি দুই ধাপে অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে নেতানিয়াহু ও শেখ মোহাম্মদের মধ্যে বৈঠক হয়। পরে অনুষ্ঠিত সম্প্রসারিত বৈঠকে যুক্তরাষ্ট্র, সৌদি আরব, মরক্কো, মিসর, কুয়েত, বাহরাইন, লিবিয়া ও ওমানের প্রতিনিধিরা অংশ নেন। এতে ইসরায়েল ও আমিরাতের প্রতিনিধিরাও ছিলেন।

চ্যানেল ১৪-এর প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে নিরাপত্তা ও গোয়েন্দা সহযোগিতা জোরদারের বিষয়টি গুরুত্ব পায়। পাশাপাশি অভিন্ন হুমকি মোকাবিলায় আঞ্চলিক প্রতিরক্ষা কাঠামো গঠনের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

‘আবুধাবিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের বৈঠকে ১০ দেশের কর্মকর্তারা অংশ নিয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১৪।’

— আন্তর্জাতিক ডেস্ক

ইরান ও ইয়েমেনের হুথি গোষ্ঠীকে ঘিরে বিভিন্ন পদক্ষেপ, সৌদি আরবকে গোয়েন্দা ও নিরাপত্তা সহায়তা এবং নতুন একটি আঞ্চলিক জোট গঠনের সম্ভাবনাও আলোচনায় এসেছে বলে প্রতিবেদনে দাবি করা হয়। এ ছাড়া হরমুজ প্রণালি এড়িয়ে তেল পরিবহনের বিকল্প রুট তৈরির সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে বলে জানানো হয়।

আরও পড়ুন ক্যালিফোর্নিয়া উপকূলে ৫০ ফুটের বেশি উচ্চতার ঢেউ, সতর্কতা জারি ক্যালিফোর্নিয়া উপকূলে ৫০ ফুটের বেশি উচ্চতার ঢেউ, সতর্কতা জারি আন্তর্জাতিক ১০ ঘণ্টা আগে

তবে চ্যানেল ১৪-এর প্রতিবেদনে উল্লেখ করা দেশগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ইসরায়েলের পক্ষ থেকেও সম্প্রসারিত বৈঠকে ১০ দেশের কর্মকর্তাদের অংশগ্রহণের বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য জানানো হয়নি।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • আবুধাবিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের বৈঠকে ১০ দেশের কর্মকর্তারা অংশ নিয়…
  • মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক এক আমিরাতি কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, বৈঠকটি দুই ধাপে অনুষ্ঠিত হয়।
  • চ্যানেল ১৪-এর প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে নিরাপত্তা ও গোয়েন্দা সহযোগিতা জোরদারের বিষয়টি গুরুত্ব পায়।
  • ইরান ও ইয়েমেনের হুথি গোষ্ঠীকে ঘিরে বিভিন্ন পদক্ষেপ, সৌদি আরবকে গোয়েন্দা ও নিরাপত্তা সহায়তা এবং নতুন একটি আঞ্চলিক জোট গঠনের সম্ভাবনাও আলোচনায় এসেছে বলে প্রতিবেদন…

এর আগে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াম জানিয়েছিল, রোববার আমিরাত সফরের সময় শেখ মোহাম্মদের সঙ্গে বৈঠক করেন নেতানিয়াহু। বৈঠকে দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক ও আঞ্চলিক বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।

নেতানিয়াহুর কার্যালয়ও তাঁর আমিরাত সফরের বিষয়টি নিশ্চিত করেছে। তবে ১০ দেশের কর্মকর্তাদের অংশগ্রহণ এবং বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে বিস্তারিত তথ্য মূলত চ্যানেল ১৪-এর প্রতিবেদন ও নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের ওপর ভিত্তি করে এসেছে।

আন্তর্জাতিক থেকে আরও

নিজের পণ্যই সবচেয়ে বাজে, কিনতে নিষেধ বিক্রেতার, তবুও... নিজের পণ্যই সবচেয়ে বাজে, কিনতে নিষেধ বিক্রেতার, তবুও...দোকানে এসে পণ্য কিনতে নিষেধ করেন বিক্রেতা। নিজের পণ্যের প্রশংসা করার বদলে সেগুলোকে বাজে বলে উপহাস করেন। এমনকি ক্রেতাদের কেনাকাটার অভ্যাস… ১২ ঘণ্টা আগে জেনসেন হুয়াংকে ফেরানোর দাবিতে ইলন মাস্কসহ প্রযুক্তি নেতাদের স্বাক্ষর জেনসেন হুয়াংকে ফেরানোর দাবিতে ইলন মাস্কসহ প্রযুক্তি নেতাদের স্বাক্ষরএনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংকে আবারও দায়িত্বে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের একাধিক নির্বাহী। এ… ১২ ঘণ্টা আগে এইচআইভির চেয়ে উচ্চ রক্তচাপকে ‘ভয়ংকর’ ভাবছে জিম্বাবুয়ের তরুণরা এইচআইভির চেয়ে উচ্চ রক্তচাপকে ‘ভয়ংকর’ ভাবছে জিম্বাবুয়ের তরুণরাআফ্রিকার দেশ জিম্বাবুয়েতে এইচআইভি সংক্রমণ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। উন্নত চিকিৎসা ও প্রতিরোধমূলক ব্যবস্থার কারণে গত এক দশকের… ১২ ঘণ্টা আগে বড় ধাক্কার পর থামল স্বর্ণের দর বড় ধাক্কার পর থামল স্বর্ণের দরবিশ্ববাজারে গত সপ্তাহে এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে স্বর্ণের দাম। বড় দরপতনের পর সোমবার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক… ১২ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

ইসরায়েল-আমিরাতের সেই গোপন বৈঠকে ছিল ১০ দেশের প্রতিনিধি

৩০ সেপ্টেম্বর ২০২৬, ৫:৪০ এএম · আন্তর্জাতিক

আবুধাবিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের বৈঠকে ১০ দেশের কর্মকর্তারা অংশ নিয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১৪।

ফটোকার্ড

ইসরায়েল-আমিরাতের সেই গোপন বৈঠকে ছিল ১০ দেশের প্রতিনিধি

ইসরায়েল-আমিরাতের সেই গোপন বৈঠকে ছিল ১০ দেশের প্রতিনিধি

ইসরায়েল-আমিরাতের সেই গোপন বৈঠকে ছিল ১০ দেশের প্রতিনিধি

শিরোনাম