১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২
আন্তর্জাতিক

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী
ছবি : জি বাংলা নিউজ

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে মৃত্যুদণ্ড কার্যকরের সময় দুই ডোজ প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরও বেঁচে ছিলেন ক্রিস্টা পাইক। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। ৫০ বছর বয়সি এই নারী ১৯৯৫ সালে ১৮ বছর বয়সে সহপাঠী কলিন স্লেমারকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত হন।

বুধবার স্থানীয় সময় রাতে নাশভিলের রিভারবেন্ড ম্যাক্সিমাম সিকিউরিটি ইনস্টিটিউটে পাইকের মৃত্যুদণ্ড কার্যকরের উদ্যোগ নেওয়া হয়। তার শরীরে দুই ডোজ পেন্টোবার্বিটাল প্রয়োগ করা হলেও তিনি মারা যাননি। কারাগার কর্তৃপক্ষের বরাতে এ বিষয়ে তাৎক্ষণিক বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে পাইকের আইনজীবীরা জানান, ইনজেকশন দেওয়ার পরও তিনি জীবিত ছিলেন এবং পরে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়।

এর আগে মৃত্যুদণ্ড কার্যকরের প্রায় এক ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রের ষষ্ঠ সার্কিট আপিল আদালত সাময়িক স্থগিতাদেশ দিয়েছিল। পরে টেনেসি কর্তৃপক্ষের আবেদনের পর সুপ্রিম কোর্ট সেই স্থগিতাদেশ তুলে নেয়। এরপরই মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া শুরু হয়।

‘এর আগে মে মাসে টনি কারুথার্সের মৃত্যুদণ্ড কার্যকর করার সময়ও শিরায় প্রয়োজনীয় প্রবেশপথ তৈরি করতে না পারায় প্রক্রিয়া বন্ধ করতে হয়েছিল।’

— আন্তর্জাতিক ডেস্ক

মিডিয়া প্রত্যক্ষদর্শীদের বরাতে এপি জানিয়েছে, ইনজেকশন দেওয়ার পরও পাইক কিছু সময় সচেতন ছিলেন। পরে দ্বিতীয় ডোজ দেওয়ার পরও তাকে জীবিত অবস্থায় শ্বাস নিতে শোনা যায়। একপর্যায়ে প্রত্যক্ষদর্শীদের কক্ষ থেকে বের করে দেওয়া হয়। তার আইনজীবীরা পরে জরুরি আবেদন করে জীবন রক্ষাকারী চিকিৎসা দেওয়ার দাবি জানান।

আরও পড়ুন ক্যালিফোর্নিয়া উপকূলে ৫০ ফুটের বেশি উচ্চতার ঢেউ, সতর্কতা জারি ক্যালিফোর্নিয়া উপকূলে ৫০ ফুটের বেশি উচ্চতার ঢেউ, সতর্কতা জারি আন্তর্জাতিক ১০ ঘণ্টা আগে

পাইককে টেনেসিতে ২০০ বছরেরও বেশি সময় পর মৃত্যুদণ্ড কার্যকর হতে যাওয়া প্রথম নারী হিসেবে চিহ্নিত করা হয়েছিল। তিনি ১৯৯৫ সালে সহপাঠী ১৯ বছর বয়সি কলিন স্লেমারকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হন। এ ঘটনায় তার তৎকালীন প্রেমিকও দোষী সাব্যস্ত হয় এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে মৃত্যুদণ্ড কার্যকরের সময় দুই ডোজ প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরও বেঁচে ছিলেন ক্রিস্টা পাইক।
  • বুধবার স্থানীয় সময় রাতে নাশভিলের রিভারবেন্ড ম্যাক্সিমাম সিকিউরিটি ইনস্টিটিউটে পাইকের মৃত্যুদণ্ড কার্যকরের উদ্যোগ নেওয়া হয়।
  • এর আগে মৃত্যুদণ্ড কার্যকরের প্রায় এক ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রের ষষ্ঠ সার্কিট আপিল আদালত সাময়িক স্থগিতাদেশ দিয়েছিল।
  • মিডিয়া প্রত্যক্ষদর্শীদের বরাতে এপি জানিয়েছে, ইনজেকশন দেওয়ার পরও পাইক কিছু সময় সচেতন ছিলেন।

পাইকের আইনজীবীরা তার শৈশবের নির্যাতন, মানসিক অসুস্থতা এবং অপরাধের সময় তার বয়স বিবেচনায় মৃত্যুদণ্ড কমানোর আবেদন করেছিলেন। তবে টেনেসির গভর্নর বিল লি তার ক্ষমার আবেদন প্রত্যাখ্যান করেন।

টেনেসিতে চলতি বছরে এটি মৃত্যুদণ্ড কার্যকরের দ্বিতীয় ব্যর্থ ঘটনা। এর আগে মে মাসে টনি কারুথার্সের মৃত্যুদণ্ড কার্যকর করার সময়ও শিরায় প্রয়োজনীয় প্রবেশপথ তৈরি করতে না পারায় প্রক্রিয়া বন্ধ করতে হয়েছিল।

আন্তর্জাতিক থেকে আরও

নিজের পণ্যই সবচেয়ে বাজে, কিনতে নিষেধ বিক্রেতার, তবুও... নিজের পণ্যই সবচেয়ে বাজে, কিনতে নিষেধ বিক্রেতার, তবুও...দোকানে এসে পণ্য কিনতে নিষেধ করেন বিক্রেতা। নিজের পণ্যের প্রশংসা করার বদলে সেগুলোকে বাজে বলে উপহাস করেন। এমনকি ক্রেতাদের কেনাকাটার অভ্যাস… ১২ ঘণ্টা আগে জেনসেন হুয়াংকে ফেরানোর দাবিতে ইলন মাস্কসহ প্রযুক্তি নেতাদের স্বাক্ষর জেনসেন হুয়াংকে ফেরানোর দাবিতে ইলন মাস্কসহ প্রযুক্তি নেতাদের স্বাক্ষরএনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংকে আবারও দায়িত্বে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের একাধিক নির্বাহী। এ… ১২ ঘণ্টা আগে এইচআইভির চেয়ে উচ্চ রক্তচাপকে ‘ভয়ংকর’ ভাবছে জিম্বাবুয়ের তরুণরা এইচআইভির চেয়ে উচ্চ রক্তচাপকে ‘ভয়ংকর’ ভাবছে জিম্বাবুয়ের তরুণরাআফ্রিকার দেশ জিম্বাবুয়েতে এইচআইভি সংক্রমণ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। উন্নত চিকিৎসা ও প্রতিরোধমূলক ব্যবস্থার কারণে গত এক দশকের… ১২ ঘণ্টা আগে বড় ধাক্কার পর থামল স্বর্ণের দর বড় ধাক্কার পর থামল স্বর্ণের দরবিশ্ববাজারে গত সপ্তাহে এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে স্বর্ণের দাম। বড় দরপতনের পর সোমবার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক… ১২ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

১ অক্টোবর ২০২৬, ৪:৩৯ এএম · আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে মৃত্যুদণ্ড কার্যকরের সময় দুই ডোজ প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরও বেঁচে ছিলেন ক্রিস্টা পাইক। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। ৫০ বছর বয়সি এই নারী ১৯৯৫ সালে ১৮ বছর বয়সে সহপাঠী কলিন স্লেমারকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত হন।

ফটোকার্ড

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

শিরোনাম