১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪০৫.৭২ +৩.০৩ | DS30: ২,০৫৪.২১ -৪.১৬ | লেনদেন: ১,৪৪৬.২৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪০৫.৭২ +৩.০৩
মতামত

ক্যানসার চিকিৎসায় জাতীয় টাস্কফোর্স গঠন এখন সময়ের দাবি

ক্যানসার চিকিৎসায় জাতীয় টাস্কফোর্স গঠন এখন সময়ের দাবি
ছবি : জি বাংলা নিউজ

বাংলাদেশে কোনো পরিবারে একজনের ক্যানসার শনাক্ত হলে শুধু রোগী নন, পুরো পরিবারকেই কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। কোথায় চিকিৎসা হবে, কোন হাসপাতালে যেতে হবে, কত টাকা লাগবে এবং চিকিৎসা শুরু করতে কত দিন অপেক্ষা করতে হবে—এমন নানা প্রশ্ন সামনে আসে। অনেক পরিবার চিকিৎসার খরচ মেটাতে জমিজমা বিক্রি করে, সঞ্চয় শেষ করে ফেলে। কেউ কেউ অর্থের অভাবে মাঝপথে চিকিৎসা বন্ধ করতেও বাধ্য হয়।

অথচ সময়মতো রোগ শনাক্ত ও সঠিক চিকিৎসা নিশ্চিত করা গেলে অনেক ক্যানসার রোগী সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। এ অবস্থায় দেশের সব মানুষের জন্য সহজ, সমন্বিত ও কার্যকর ক্যানসার চিকিৎসাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে একটি জাতীয় ক্যানসার টাস্কফোর্স গঠনের প্রস্তাব দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. আরমান রেজা চৌধুরী।

আন্তর্জাতিক ক্যানসার গবেষণা সংস্থার (আইএআরসি) গ্লোবোক্যান ২০২২ সালের হিসাব অনুযায়ী, বাংলাদেশে প্রতিবছর প্রায় ১ লাখ ৬৭ হাজার মানুষ নতুন করে ক্যানসারে আক্রান্ত হন। এ রোগে বছরে প্রায় ১ লাখ ১৭ হাজার মানুষের মৃত্যু হয়।

‘এতে সরকারি ও বেসরকারি হাসপাতালের ক্যানসার বিশেষজ্ঞ, স্বাস্থ্য প্রশাসনের প্রতিনিধি, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, নার্স, চিকিৎসা প্রযুক্তিবিদ, গবেষক, স্বাস্থ্য অর্থনীতিবিদ এবং রোগীদের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা প্রয়োজন।’

— জি বাংলা ডেস্ক

দেশে সরকারি ও বেসরকারি পর্যায়ে ক্যানসার চিকিৎসার সুযোগ আগের তুলনায় বেড়েছে। নতুন হাসপাতাল, আধুনিক যন্ত্রপাতি ও বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যাও বাড়ছে। তবে দেশের সব অঞ্চলের মানুষ সমানভাবে এসব সুবিধা পাচ্ছেন না।

আরও পড়ুন ট্রাম্পের সমালোচনায় ওবামার পাশে কেন প্রগতিশীলেরা ট্রাম্পের সমালোচনায় ওবামার পাশে কেন প্রগতিশীলেরা মতামত ৬ দিন আগে

বিশেষায়িত চিকিৎসার বড় অংশ এখনো ঢাকা ও কয়েকটি বড় শহরে সীমাবদ্ধ। ফলে দিনাজপুর, পঞ্চগড়, ভোলা কিংবা প্রত্যন্ত অঞ্চলের রোগীদের চিকিৎসার জন্য বারবার ঢাকায় আসতে হয়। চিকিৎসার পাশাপাশি যাতায়াত, থাকা ও খাওয়ার খরচও বহন করতে হয় তাঁদের। অনেকের পক্ষে এই ব্যয় সামলানো সম্ভব হয় না।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • বাংলাদেশে কোনো পরিবারে একজনের ক্যানসার শনাক্ত হলে শুধু রোগী নন, পুরো পরিবারকেই কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়।
  • অথচ সময়মতো রোগ শনাক্ত ও সঠিক চিকিৎসা নিশ্চিত করা গেলে অনেক ক্যানসার রোগী সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।
  • আন্তর্জাতিক ক্যানসার গবেষণা সংস্থার (আইএআরসি) গ্লোবোক্যান ২০২২ সালের হিসাব অনুযায়ী, বাংলাদেশে প্রতিবছর প্রায় ১ লাখ ৬৭ হাজার মানুষ নতুন করে ক্যানসারে আক্রান্ত হন…
  • দেশে সরকারি ও বেসরকারি পর্যায়ে ক্যানসার চিকিৎসার সুযোগ আগের তুলনায় বেড়েছে।

ডা. আরমান রেজা চৌধুরীর মতে, সমস্যা শুধু হাসপাতাল বা চিকিৎসকের স্বল্পতায় সীমাবদ্ধ নয়। কোথায় কী সুবিধা আছে, কোথায় কী প্রয়োজন এবং কীভাবে সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার করা যায়, সেসব বিষয়ে জাতীয় পর্যায়ে সমন্বয়ের ঘাটতিও রয়েছে।

তিনি মনে করেন, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের নেতৃত্বে জাতীয় ক্যানসার টাস্কফোর্স গঠন করা যেতে পারে। এতে সরকারি ও বেসরকারি হাসপাতালের ক্যানসার বিশেষজ্ঞ, স্বাস্থ্য প্রশাসনের প্রতিনিধি, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, নার্স, চিকিৎসা প্রযুক্তিবিদ, গবেষক, স্বাস্থ্য অর্থনীতিবিদ এবং রোগীদের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা প্রয়োজন।

তবে শুধু কমিটি গঠন করলেই হবে না। টাস্কফোর্সকে নির্দিষ্ট দায়িত্ব, কাজের সময়সীমা এবং বাস্তবায়ন পর্যবেক্ষণের ক্ষমতা দিতে হবে বলেও মনে করেন তিনি।

কী কাজ করবে টাস্কফোর্স

ডা. আরমান রেজা চৌধুরীর প্রস্তাব অনুযায়ী, প্রথমে দেশের ক্যানসার চিকিৎসার একটি পূর্ণাঙ্গ চিত্র তৈরি করতে হবে। কোন জেলায় কী ধরনের চিকিৎসাসুবিধা রয়েছে, কোথায় বিশেষজ্ঞের অভাব, কোথায় রেডিওথেরাপির যন্ত্র প্রয়োজন এবং কোন হাসপাতালে যন্ত্রপাতি থাকলেও ব্যবহার হচ্ছে না—এসব তথ্য সংগ্রহ করতে হবে। তাঁর মতে, সঠিক তথ্য ছাড়া কার্যকর পরিকল্পনা করা সম্ভব নয়।

দ্বিতীয়ত, ঢাকার বাইরে চিকিৎসাসেবা ছড়িয়ে দিতে হবে। প্রতিটি বিভাগে পূর্ণাঙ্গ ক্যানসার চিকিৎসার সুযোগ বাড়ানোর পাশাপাশি জেলা পর্যায়ে নিরাপদ কেমোথেরাপি, প্রাথমিক পরীক্ষা এবং রোগীদের উপযুক্ত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা গড়ে তুলতে হবে। সব জেলায় একসঙ্গে বড় ক্যানসার হাসপাতাল নির্মাণের পরিবর্তে যেখানে যে সেবার চাহিদা বেশি, সেখানে সেই সুবিধা আগে চালুর পরামর্শ দিয়েছেন তিনি।

তৃতীয়ত, রেডিওথেরাপি ও রোগ নির্ণয়ের সুযোগ বাড়াতে হবে। অনেক ক্যানসার রোগীর চিকিৎসায় রেডিওথেরাপি গুরুত্বপূর্ণ। কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে এ সেবার সুযোগ সীমিত। নতুন যন্ত্র স্থাপনের পাশাপাশি সেগুলো পরিচালনার জন্য দক্ষ জনবল ও নিয়মিত রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে মানসম্মত প্যাথলজি ও আধুনিক পরীক্ষার সুযোগ বাড়ানো জরুরি।

চতুর্থত, চিকিৎসার ব্যয় কমাতে সরকারি সহায়তা, স্বাস্থ্যবিমা এবং দরিদ্র রোগীদের জন্য বিশেষ আর্থিক সহায়তার ব্যবস্থা শক্তিশালী করতে হবে। অর্থের অভাবে কোনো রোগী যেন প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতে হবে।

পঞ্চমত, ক্যানসার চিকিৎসায় দক্ষ জনবল তৈরি করতে হবে। বিশেষজ্ঞ চিকিৎসকের পাশাপাশি প্রশিক্ষিত নার্স, মেডিকেল ফিজিসিস্ট, রেডিওথেরাপি টেকনোলজিস্ট এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীর প্রয়োজন রয়েছে। তাঁদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

প্রতিরোধ ও গবেষণায় গুরুত্ব

ক্যানসার চিকিৎসার পাশাপাশি রোগ প্রতিরোধেও গুরুত্ব দেওয়ার কথা বলেছেন ডা. আরমান রেজা চৌধুরী। এ জন্য তামাক নিয়ন্ত্রণ, প্রয়োজনীয় টিকাদান, সচেতনতা বৃদ্ধি এবং উপযুক্ত ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে ক্যানসার শনাক্তের ব্যবস্থা জোরদার করতে হবে।

দেশে ক্যানসার নিয়ে গবেষণার সুযোগ বাড়ানোরও পরামর্শ দিয়েছেন তিনি। কত মানুষ আক্রান্ত হচ্ছেন, কোন ধরনের ক্যানসার বেশি হচ্ছে এবং চিকিৎসায় কী ফল পাওয়া যাচ্ছে—এসব তথ্য নিয়মিত সংগ্রহ করা প্রয়োজন। দেশীয় গবেষণার পাশাপাশি আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সহযোগিতা বাড়ানোর কথাও বলেছেন তিনি।

প্রথম ১০০ দিনের পরিকল্পনা

টাস্কফোর্স গঠনের পর প্রথম ১০০ দিনের মধ্যে দেশের ক্যানসার চিকিৎসার বর্তমান অবস্থা ও প্রধান ঘাটতিগুলো চিহ্নিত করার কাজ শুরু করা সম্ভব বলে মনে করেন ডা. আরমান রেজা চৌধুরী। এরপর অগ্রাধিকার নির্ধারণ করে তিন থেকে পাঁচ বছরের একটি বাস্তবসম্মত কর্মপরিকল্পনা তৈরি করতে হবে।

কোন কাজ কে করবে, কত অর্থ প্রয়োজন এবং কত দিনের মধ্যে তা শেষ হবে—এসব বিষয় স্পষ্টভাবে নির্ধারণের পাশাপাশি নিয়মিত অগ্রগতি প্রকাশের পরামর্শ দিয়েছেন তিনি। তাঁর মতে, সরকার পরিবর্তন বা প্রশাসনিক রদবদলের কারণে এ উদ্যোগ যেন থেমে না যায়, সে জন্য ক্যানসার চিকিৎসার উন্নয়নকে দীর্ঘমেয়াদি জাতীয় অগ্রাধিকার হিসেবে দেখতে হবে।

তিনি বলেন, ক্যানসার চিকিৎসার সুযোগ একজনের আর্থিক সামর্থ্য কিংবা তিনি কোন জেলায় বসবাস করেন, তার ওপর নির্ভর করা উচিত নয়। বাংলাদেশে দক্ষ চিকিৎসক ও চিকিৎসাপ্রতিষ্ঠান রয়েছে, কাজ করার আগ্রহও আছে। এখন প্রয়োজন সবাইকে একটি সমন্বিত পরিকল্পনার আওতায় নিয়ে আসা।

একটি কার্যকর জাতীয় ক্যানসার টাস্কফোর্স সেই কাজের সূচনা করতে পারে বলে মনে করেন তিনি। তাঁর মতে, লক্ষ্য হওয়া উচিত—ক্যানসার রোগীকে চিকিৎসার জন্য অসহায়ভাবে ঘুরতে হবে না; তিনি যেন দেশের মধ্যেই সময়মতো, মানসম্মত ও সাশ্রয়ী চিকিৎসা পান।

লেখক: ডা. আরমান রেজা চৌধুরী, সিনিয়র কনসালট্যান্ট, রেডিয়েশন অনকোলজি, এভারকেয়ার হাসপাতাল ঢাকা।

মতামত থেকে আরও

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

ক্যানসার চিকিৎসায় জাতীয় টাস্কফোর্স গঠন এখন সময়ের দাবি

৯ নভেম্বর ২০২৬, ১০:২৮ এএম · মতামত

বাংলাদেশে কোনো পরিবারে একজনের ক্যানসার শনাক্ত হলে শুধু রোগী নন, পুরো পরিবারকেই কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। কোথায় চিকিৎসা হবে, কোন হাসপাতালে যেতে হবে, কত টাকা লাগবে এবং চিকিৎসা শুরু করতে কত দিন অপেক্ষা করতে হবে—এমন নানা প্রশ্ন সামনে আসে। অনেক পরিবার চিকিৎসার খরচ মেটাতে জমিজমা বিক্রি করে, সঞ্চয় শেষ করে ফেলে। কেউ।

ফটোকার্ড

ক্যানসার চিকিৎসায় জাতীয় টাস্কফোর্স গঠন এখন সময়ের দাবি

ক্যানসার চিকিৎসায়
জাতীয় টাস্কফোর্স গঠন এখন সময়ের দাবি

ক্যানসার চিকিৎসায়
জাতীয় টাস্কফোর্স গঠন এখন সময়ের দাবি

শিরোনাম