১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪০৫.২৯ +২.৬০ | DS30: ২,০৫৪.১৬ -৪.২১ | লেনদেন: ১,১৯৭.৫০ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪০৫.২৯ +২.৬০
আন্তর্জাতিক

অপহরণের পর জীবিত উদ্ধার মেক্সিকোর মেয়র

অপহরণের পর জীবিত উদ্ধার মেক্সিকোর মেয়র
ছবি : জি বাংলা নিউজ

মেক্সিকোর উত্তরাঞ্চলীয় জাকাতেকাস রাজ্যে অপহরণের কয়েক ঘণ্টা পর জীবিত অবস্থায় মুক্তি পেয়েছেন দেশটির সীমান্তবর্তী শহর রিও ব্রাভোর মেয়র মিগুয়েল অ্যাঞ্জেল আলমারাজ।

রোববার (৮ নভেম্বর) দেশটির কেন্দ্রীয় সরকারের কর্মকর্তারা জানান, অপহরণকারীরা তাঁকে ছেড়ে দিয়েছে। এর আগে শনিবার জাকাতেকাস ও সান লুইস পোটোসি রাজ্যের সীমান্তবর্তী এলাকায় পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে গাড়িতে ভ্রমণের সময় সশস্ত্র ব্যক্তিরা তাঁর গাড়ির গতিরোধ করে। পরে তাঁকে অপহরণ করা হলেও গাড়িতে থাকা অন্যদের ছেড়ে দেওয়া হয়।

জাকাতেকাস রাজ্যের নিরাপত্তা বিভাগের তথ্য অনুযায়ী, আলমারাজের স্বজনেরা সান লুইস পোটোসি রাজ্যের একটি শহরে পৌঁছে স্থানীয় কর্তৃপক্ষকে বিষয়টি জানান। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে উদ্ধারে তৎপরতা শুরু করে।

‘এর আগে শনিবার জাকাতেকাস ও সান লুইস পোটোসি রাজ্যের সীমান্তবর্তী এলাকায় পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে গাড়িতে ভ্রমণের সময় সশস্ত্র ব্যক্তিরা তাঁর গাড়ির গতিরোধ করে।’

— জি বাংলা ডেস্ক

মিগুয়েল অ্যাঞ্জেল আলমারাজ যুক্তরাষ্ট্রের টেক্সাস সীমান্তসংলগ্ন তামাউলিপাস রাজ্যের রিও ব্রাভো পৌরসভার মেয়র। শহরটিতে প্রায় ১ লাখ ১০ হাজার মানুষের বসবাস। যুক্তরাষ্ট্রের সীমান্ত থেকে শহরটির দূরত্ব প্রায় ১১ কিলোমিটার।

আরও পড়ুন ট্রাম্পের মন্তব্যের পর বিশ্ববাজারে কমল তেলের দাম ট্রাম্পের মন্তব্যের পর বিশ্ববাজারে কমল তেলের দাম আন্তর্জাতিক ২৫ মিনিট আগে

২০১৫ সালে অর্থপাচারের অভিযোগ থেকে খালাস পান আলমারাজ। এর আগে তিনি ছয় বছর কারাভোগ করেছিলেন। রক্ষণশীল ন্যাশনাল অ্যাকশন পার্টির সদস্য হলেও একসময় বামপন্থি পার্টি অব দ্য ডেমোক্রেটিক রেভল্যুশনের সঙ্গে যুক্ত ছিলেন।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • মেক্সিকোর উত্তরাঞ্চলীয় জাকাতেকাস রাজ্যে অপহরণের কয়েক ঘণ্টা পর জীবিত অবস্থায় মুক্তি পেয়েছেন দেশটির সীমান্তবর্তী শহর রিও ব্রাভোর মেয়র মিগুয়েল অ্যাঞ্জেল আলমারাজ।
  • রোববার (৮ নভেম্বর) দেশটির কেন্দ্রীয় সরকারের কর্মকর্তারা জানান, অপহরণকারীরা তাঁকে ছেড়ে দিয়েছে।
  • জাকাতেকাস রাজ্যের নিরাপত্তা বিভাগের তথ্য অনুযায়ী, আলমারাজের স্বজনেরা সান লুইস পোটোসি রাজ্যের একটি শহরে পৌঁছে স্থানীয় কর্তৃপক্ষকে বিষয়টি জানান।
  • মিগুয়েল অ্যাঞ্জেল আলমারাজ যুক্তরাষ্ট্রের টেক্সাস সীমান্তসংলগ্ন তামাউলিপাস রাজ্যের রিও ব্রাভো পৌরসভার মেয়র।

কেন তাঁকে অপহরণ করা হয়েছিল, তা এখনো স্পষ্ট নয়। এ ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।

জাকাতেকাস রাজ্যে দীর্ঘদিন ধরে মাদক চোরাচালানকারী গোষ্ঠীগুলোর তৎপরতা ও সহিংসতা চলছে। বিশেষ করে জালিসকো নিউ জেনারেশন কার্টেল ও সিনালোয়া কার্টেলের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সেখানে সংঘাতের ঘটনা ঘটছে। এসব গোষ্ঠীর বিরুদ্ধে বেসামরিক মানুষ ও রাজনীতিবিদদের ওপর হামলার অভিযোগ রয়েছে।

আন্তর্জাতিক থেকে আরও

ইরাকের বৃহত্তম গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, বিদ্যুৎ উৎপাদন ব্যাহত ইরাকের বৃহত্তম গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, বিদ্যুৎ উৎপাদন ব্যাহতইরাকের কুর্দিস্তান অঞ্চলের অন্যতম বৃহৎ গ্যাসক্ষেত্র খোর মোরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। হামলার পর গ্যাসক্ষেত্রটির উৎপাদন বন্ধ করে দেওয়া… ৪৯ মিনিট আগে চীন সীমান্তের কাছে বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় বিমান অবতরণ করল ভারত চীন সীমান্তের কাছে বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় বিমান অবতরণ করল ভারতভারতের পূর্ব লাদাখের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নিওমা বিমানঘাঁটিতে আইএল-৭৬এমডি ভারী পরিবহন বিমান অবতরণ করিয়েছে দেশটির বিমানবাহিনী। সমুদ্রপৃষ্ঠ… ১২ ঘণ্টা আগে তলিয়ে গেছে ৭০ হাজার তাঁবু, ফের আশ্রয়হীন বাস্তুচ্যুত পরিবারগুলোর তলিয়ে গেছে ৭০ হাজার তাঁবু, ফের আশ্রয়হীন বাস্তুচ্যুত পরিবারগুলোরভারী বৃষ্টি ও ঝোড়ো বাতাসে ফিলিস্তিনের গাজায় প্রায় ৭০ হাজার তাঁবু ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আশ্রয়হীন হয়ে পড়েছে বাস্তুচ্যুত বহু পরিবার।… ১৮ ঘণ্টা আগে ঘুমিয়েই জিতলেন সাড়ে ৯ লাখ টাকা! ঘুমিয়েই জিতলেন সাড়ে ৯ লাখ টাকা!পেশাগত জীবনে রাত জেগে কাজ করার প্রচলন থাকলেও ভারতের এক নারী ঘুমিয়েই জিতে নিয়েছেন ৯ লাখ ৬০ হাজার রুপি। মুম্বাইয়ের বাসিন্দা জিনিয়া চ্যাটার্জি… ২ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

অপহরণের পর জীবিত উদ্ধার মেক্সিকোর মেয়র

৯ নভেম্বর ২০২৬, ১০:১৭ এএম · আন্তর্জাতিক

মেক্সিকোর উত্তরাঞ্চলীয় জাকাতেকাস রাজ্যে অপহরণের কয়েক ঘণ্টা পর জীবিত অবস্থায় মুক্তি পেয়েছেন দেশটির সীমান্তবর্তী শহর রিও ব্রাভোর মেয়র মিগুয়েল অ্যাঞ্জেল আলমারাজ।

ফটোকার্ড

অপহরণের পর জীবিত উদ্ধার মেক্সিকোর মেয়র

অপহরণের পর
জীবিত উদ্ধার মেক্সিকোর মেয়র

অপহরণের পর
জীবিত উদ্ধার মেক্সিকোর মেয়র

শিরোনাম